31/08/2026
রাজধানীতে নারীসহ গুলিবিদ্ধ ৩ জন,
১৪ গুলির খোসা উদ্ধার
#বিস্তারিত ----👇
রাজধানীর গেন্ডারিয়ায় স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৪টি গুলির খোসা উদ্ধার করে জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে ওই এলাকার রেললাইনের পাশ থেকে ইয়াবা ও গাজাসহ তিনজন মাদক বিক্রেতা ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের জেরে মাদক সিন্ডিকেটের লোকজন গুলি চালিয়েছে বলে দাবি করেছেন মনিন নামে এক ব্যক্তি।
তার দাবি, ওই তিনজনকে গ্রেপ্তারে সহযোগিতা করার কারণে তার রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
তবে কারা গুলি করেছে এবং কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১৪টি গুলির খোসা পরীক্ষা করছে। প্রাথমিকভাবে এসব গুলির খোসা পিস্তল ও রিভলভার থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোববার রাতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
logo
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
অর্থনীতি
আন্তর্জাতিক
খেলা
চট্টগ্রাম প্রতিদিন
সারাদেশ
ফিচার
বিনোদন
ইসলাম
রাশিফল
লাইফস্টাইল
শিল্প-সাহিত্য
মুক্তমত
বাংলানিউজ স্পেশাল
প্রবাসে বাংলাদেশ
আইন ও আদালত
স্বাস্থ্য
শিক্ষা
জলবায়ু ও পরিবেশ
বিদ্যুৎ ও জ্বালানি
ক্যারিয়ার
কর্পোরেট কর্নার
নির্বাচন ও ইসি
শেয়ারবাজার
দিল্লি, কলকাতা, আগরতলা
তথ্যপ্রযুক্তি
বসুন্ধরা শুভসংঘ
শীর্ষ সংবাদ
শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা
আরও কমলো সোনা-রুপার দাম
আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব
তিন জেলায় নতুন এসপি, নয় কর্মকর্তাকে বদলি

রাজধানীতে নারীসহ গুলিবিদ্ধ ৩, ১৪ গুলির খোসা উদ্ধার
সিনিয়র করেসপন্ডেন্ট
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬ ১২:৫৪
Add as a preferred source on Google
রাজধানীতে নারীসহ গুলিবিদ্ধ ৩, ১৪ গুলির খোসা উদ্ধার
গুলিবিদ্ধ সিয়াম
রাজধানীর গেন্ডারিয়ায় স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১৪টি গুলির খোসা উদ্ধার করে জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানিয়েছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে ওই এলাকার রেললাইনের পাশ থেকে ইয়াবা ও গাজাসহ তিনজন মাদক বিক্রেতা ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের জেরে মাদক সিন্ডিকেটের লোকজন গুলি চালিয়েছে বলে দাবি করেছেন মনিন নামে এক ব্যক্তি।
তার দাবি, ওই তিনজনকে গ্রেপ্তারে সহযোগিতা করার কারণে তার রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
তবে কারা গুলি করেছে এবং কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা ১৪টি গুলির খোসা পরীক্ষা করছে। প্রাথমিকভাবে এসব গুলির খোসা পিস্তল ও রিভলভার থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোববার রাতে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে চলে গেছেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে।
ওসি জানান, হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, তিন রোগী আপাতত স্থিতিশীল রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। তিনজনের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সব পরীক্ষার ফল ও পর্যবেক্ষণ একত্র করে চিকিৎসকেরা বিস্তারিত প্রতিবেদন দেবেন। তবে প্রাথমিকভাবে তিনজনই মোটামুটি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ওসি মনিরুজ্জামান খানের কাছে আহতদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই রাজনৈতিক ব্যক্তির দাবি অনুযায়ী, আহত তিনজনই তার লোক।
আহতরা হলেন-হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।