Bangladesh Railway Signal Association

Bangladesh Railway Signal Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Railway Signal Association, Digital creator, kamalapur, Kamalapur Rd, Dhaka.

26/09/2026
26/09/2026

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব Imrul Kayes Palash সাহেব।

আজ যশোরে বাংলাদেশ রেলওয়ের অন্যতম পদোন্নতি-বঞ্চিত বিভাগ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচ...
26/09/2026

আজ যশোরে বাংলাদেশ রেলওয়ের অন্যতম পদোন্নতি-বঞ্চিত বিভাগ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন-এর সভায় অংশগ্রহণ করতে এসেছি।

২০০৩ সালে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেছি। দীর্ঘ ২৩ বছর কর্মজীবন পার করেও আজও একই পদ ও একই স্কেলেই কর্মরত আছি। দুঃখজনক হলেও সত্য, ১৯৯৩ সালের পর থেকে এই বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীদের কাঙ্ক্ষিত পদোন্নতির সুযোগ কার্যত অনুপস্থিত।

অথচ গত তিন দশকে বাংলাদেশ রেলওয়ের সিগন্যাল ও টেলিকম খাতে কয়েক হাজার কোটি টাকার দেশি-বিদেশি বিনিয়োগ, আধুনিক ও উন্নত বিশ্বের প্রযুক্তির সংযোজন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে।

প্রযুক্তি এগিয়েছে, অবকাঠামো আধুনিক হয়েছে—কিন্তু সেই প্রযুক্তি ও বিনিয়োগকে মাঠপর্যায়ে বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা কর্মচারীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের শ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি।

একটি আধুনিক ও নিরাপদ রেলব্যবস্থা শুধু আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে না; এর পেছনে থাকা দক্ষ ও অভিজ্ঞ জনবলের যথাযথ মূল্যায়নও সমান গুরুত্বপূর্ণ।

পদোন্নতি কোনো অনুগ্রহ নয়—এটি কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও ন্যায্য অধিকারের স্বীকৃতি।

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশনের সাংগঠনিক সফরের অংশ।
26/09/2026

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশনের সাংগঠনিক সফরের অংশ।

শুধু শায়েস্তাগঞ্জ নয়—পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন ও রেলপথে সিগন্যাল ক্যাবল, পয়েন্ট মোটরসহ গুরুত্বপূর্ণ সিগন্যালিং সরঞ্জাম...
14/09/2026

শুধু শায়েস্তাগঞ্জ নয়—পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন ও রেলপথে সিগন্যাল ক্যাবল, পয়েন্ট মোটরসহ গুরুত্বপূর্ণ সিগন্যালিং সরঞ্জাম চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে।
বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ সিগন্যালিং ব্যবস্থা। ট্রেনের নিরাপদ ও সুশৃঙ্খল চলাচলে এসব সরঞ্জামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দুষ্কৃতকারীদের হাতে বারবার চুরি হচ্ছে সিগন্যাল ক্যাবলসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ।
এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে সিগন্যালের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রেলওয়ের মতো একটি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থায় সিগন্যালিং সরঞ্জাম চুরি নিছক চুরির ঘটনা নয়। এসব যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত বা অচল হয়ে পড়লে ট্রেন চলাচলে তৈরি হতে পারে মারাত্মক অপারেশনাল জটিলতা। একই সঙ্গে ব্যাহত হতে পারে রেলপথের নিরাপত্তা ব্যবস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, সময়মতো এসব চুরি প্রতিরোধ করা না গেলে ভবিষ্যতে বিভিন্ন স্টেশনে সিগন্যালিং ব্যবস্থা অচল হওয়ার পাশাপাশি ট্রেন পরিচালনায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এতে যাত্রী নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
রেলওয়ের গুরুত্বপূর্ণ সিগন্যালিং সরঞ্জাম ও অবকাঠামোর নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB), জিআরপি (GRP) এবং সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি, নিয়মিত টহল ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
প্রশ্ন উঠছে—আজ যদি সিগন্যাল ক্যাবল চুরি হয়, আর কাল সেই চুরির কারণে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দায় নেবে কে?
রেল সম্পদ রক্ষা শুধু সরকারি সম্পদ রক্ষার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো যাত্রীর জীবন ও নিরাপদ ট্রেন চলাচল।
#রেলনিউজ

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফরের অংশ হিসেবে বগুড়া ও লালমনিরহাটে বিভিন্ন কর্মসূচি অনুষ...
06/09/2026

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফরের অংশ হিসেবে বগুড়া ও লালমনিরহাটে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬ বগুড়া শাখা কমিটি গঠন করা হয়। পরদিন ২ সেপ্টেম্বর লালমনিরহাট শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

আলোচনায় রেলওয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার, আট ঘণ্টা কর্মঘণ্টা বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মীদের কল্যাণ ও অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কর্মীদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম—পয়েন্ট মোটর ও কেবল চু’রির চেষ্টার সময় হাতেনাতে দুই ব্যক্তি...
05/09/2026

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম—পয়েন্ট মোটর ও কেবল চু’রির চেষ্টার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আ’টক করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে আখাউড়া হাসপাতাল গেট সংলগ্ন কিলোমিটার ২০০/০ এলাকায় এ ঘটনা ঘটে।
আ’টক ব্যক্তিরা হলেন বিজয় মিয়া ও আরিফ মিয়া। জানা যায়, রাতে তারা রেলওয়ের সিগন্যাল বিভাগের গুরুত্বপূর্ণ পয়েন্ট মোটর ও কেবল চু’রির চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে সিগন্যাল বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আ’টক করেন।
পরে আটক দুজনকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB) ও জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পয়েন্ট মোটর ও কেবল চুরি বা ক্ষতিগ্রস্ত হলে ট্রেনের সিগন্যালিং ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এতে রেল চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ট্রেন পরিচালনা ও যাত্রী নিরাপত্তায় মারাত্মক ঝুঁ’কি তৈরি হতে পারে।
এদিকে, রেলওয়ের সিগন্যাল সরঞ্জাম চু’রি ও এ ধরনের অ’পরা’ধের ঘটনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সিগন্যাল) ইতোমধ্যে একাধিক মা’মলা দায়ের করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের দাবি, রেলওয়ের গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম চু’রি শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, এটি সরাসরি ট্রেন চলাচল ও যাত্রী নিরাপত্তার জন্য হুমকি। তাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

01/09/2026

ডগ স্পাইক - Dog Spike

Address

Kamalapur, Kamalapur Rd
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Railway Signal Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share