29/08/2026
একই দিনে দুটি মৃত্যু—দুটি ঘটনাই আমাদের রাষ্ট্রব্যবস্থার নির্মম চিত্র।
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারালেন একজন স্কুলশিক্ষিকা।
অন্যদিকে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটে অ্যাম্বুলেন্সেই মারা গেলেন দুই রোগী।
একজনের মৃত্যু ছিনতাইকারীর হাতে, অন্য দুজনের মৃত্যু আমাদের অব্যবস্থাপনার হাতে।
এই দেশ কি সত্যিই সাধারণ মানুষের জন্য নিরাপদ?
রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, লুটেরা আর চোর-বাটপারদের জন্য যেন নিরাপদ আশ্রয়স্থল—
আর আমরা সাধারণ মানুষ? আমরা যেন প্রতিদিন একেকটি মৃত্যুফাঁদের মধ্যে বেঁচে আছি।
কাল কার পালা—আপনার, আমার, নাকি আমাদের প্রিয় কারও?