Radio Sonahar News

Radio Sonahar News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radio Sonahar News, Media/News Company, Mirpur, Dhaka.

06/08/2026

একটি ফোনকল—কখনও জীবন বাঁচায়, কখনও এনে দেয় একটি পরিবারের স্বস্তি। দুর্ঘটনা, অপরাধ কিংবা যেকোনো সংকটময় মুহূর্তে ৯৯৯-ই জনগণের প্রথম ভরসা যা ১৮ কোটি মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অথচ সেই মূল্যবান সময়ের বড় একটি অংশ নষ্ট হয় অপ্রয়োজনীয় ফোনকলে। আপনার একটি অপ্রয়োজনীয় কল অন্য প্রান্তে অপেক্ষমাণ একটি জীবনরক্ষাকারী কলকে বিলম্বিত করতে পারে। তাই জরুরী প্রয়োজন ব্যতীত ৯৯৯-এ কল করা থেকে বিরত থাকুন। আপনার এই দায়িত্বশীলতা বাঁচাতে পারে একটি জীবন।

02/08/2026

বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি বিল আসার অভিযোগ আসছে//

আপনার এলাকায় বিদ্যুৎ বিল কেমন আসছে ?

23/07/2026

তেলের কোন সংকট নেই।
গুজবে বিশ্বাস করবেন না। প্রয়োজনের তুলনায় কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করবেন না।

-জেলা প্রশাসন পঞ্চগড়।

23/07/2026

সম্মানিত দেবীগঞ্জ উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।

দেবীগঞ্জ উপজেলায় তেলের কোন সংকট নেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ কোন গুজবে বিশ্বাস করবেন না, প্রয়োজনের তুলনায় কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করবেন না।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

বিনীত
উপজেলা নির্বাহী অফিসার
দেবীগঞ্জ, পঞ্চগড়

বানিজ্য মেলা ২০২৬📷 মতিউর রহমান 📍সোনাহার, দেবীগঞ্জ, পঞ্চগড়।
27/05/2026

বানিজ্য মেলা ২০২৬

📷 মতিউর রহমান
📍সোনাহার, দেবীগঞ্জ, পঞ্চগড়।

19/05/2026

👉দেবীগঞ্জ পৌর শহরের পায়রা চত্বর সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক গুরুতর আ*হত হয়েছেন।

পথচারী: দেবীগঞ্জ পৌর শহরের আইসিটি পার্কে কর্মরত ইঞ্জিনিয়ার মোঃ হারুন (৫৫)।

মোটরসাইকেল চালক: দেবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় বাড়ির মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫) বলে জানা যায়।

গু*রুতর মাথায় আ*ঘাতের কারণে ইঞ্জিনিয়ার হারুন ও আবু বক্কর সিদ্দিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

১৯ মে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দেবীগঞ্জ-সোনাহার মহাসড়কের পায়রা চত্বর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে দেবীগঞ্জ বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। একই সময়ে ইঞ্জিনিয়ার হারুন তার কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের আলো মোটরসাইকেল চালক সিদ্দিকের চোখে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে একটি সড়ক দু*র্ঘট*না ঘটে বলে জানা যায়।

01/05/2026

সকল শ্রমজীবি মানুষকে মে দিবসের শুভেচ্ছা

03/04/2026

জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ: রেজিষ্ট্রেশন বিহীন বাইকে তেল না দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত । না হলে অনেক সাধারণ খেটে খাওয়া মানুষের জীবিকা নির্বাহে বিরুপ প্রভাব ফেলবে । সাধারণ মানুষের দিকে একটু মানবিক দিক দিয়ে একটু চিন্তা করুন ।

ইতি মধ্যে বেশ কয়েকদিন থেকে পঞ্চগড় ও নীলফামারী এই দুই জেলায় দেখা যাচ্ছে ছিন* *তাই চো* *রি নানা রকমের সন্ত্রাস মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে । এর জন্য আমার একটি প্রশ্ন মনে,
এগুলোর জন্য কে দায়ী বলতে পারেন কেউ..?

12/02/2026

৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ফলাফল

ধানের শীষ: মোট ১১,৯২০ ভোট।
​দাড়িপাল্লা: মোট ৫,৭৯৮ ভোট।
​সর্বমোট ব্যবধান: ধানের শীষ ৬,১২২ ভোটে এগিয়ে আছে।

১।
ধানের শীষ:-১৫৭৪
দাড়িপাল্লা:- ৯০৪
২।
ধানের শীষ:-৯১৫
দাড়িপাল্লা:-৪৪৫
৩।
ধানের শীষ:-১১১৩
দাড়িপাল্লা:-৮০০
৪।
ধানের শীষ:-১২৯৮
দাড়িপাল্লা:-৬৪৯
৫।
ধানের শীষ:-৮৭১
দাড়িপাল্লা:-৫৮৭
৬।
ধানের শীষ:-১১৯৪
দাড়িপাল্লা:- ৬৬১
৭।
ধানের শীষ:-১৫২৫
দাড়িপাল্লা:-৫২৭
৮।
ধানের শীষ:- ১৬২৪
দাড়িপাল্লা:- ৫৩৩
৯।
ধানের শীষ:-১৮০৬
দাড়িপাল্লা:-৬৯২

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Radio Sonahar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share