ABC National News 24

ABC National News 24 এবিসি ন্যাশনাল নিউজ

"গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল" - একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। www.abcnationalnews24.com

02/09/2026
02/09/2026

মৎস্যপোনা অবমুক্তকরণ: ‘সরকারবিরোধী অপপ্রচারের’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক -এবিসি ন্যাশনাল নিউজ
জিয়া উদ্যানের পাশের ক্রিসেন্ট লেকে মৎস্যপোনা অবমুক্তকরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচারণাকে ‘সরকারবিরোধী অপপ্রচার’ বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সংশ্লিষ্ট নেতারা। তবে অভিযোগটির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তাদের দাবি, রাত ৩টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকা থেকে অক্সিজেনসহ পোনা পরিবহন করে ভোরের আগেই ক্রিসেন্ট লেকে আনা হয়। নিরাপত্তাজনিত কারণে সকাল ৮টার দিকে পোনাগুলো ড্রামে রাখা হয় এবং সকাল ৯টার কর্মসূচির আগে অবমুক্ত করা হয়।

দলটির ভাষ্য, ৪০ কেজি পোনার মধ্যে অল্প কিছু পোনা ভেসে ওঠে। তাদের মতে, অক্সিজেনের ঘাটতি, তাপমাত্রার পরিবর্তন, পরিবহনজনিত চাপ ও নতুন পরিবেশে অভিযোজনের চাপ পোনা দুর্বল বা মৃত্যুর সম্ভাব্য কারণ হতে পারে।

ঘটনাটিকে অতিরঞ্জিত না করে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট নেতারা।

জিয়া উদ্যানের পাশে মাছ অবমুক্তকরণ নিয়ে অপপ্রচার না করার আহ্বান - এবিসি ন্যাশনাল নিউজ২৪
02/09/2026

জিয়া উদ্যানের পাশে মাছ অবমুক্তকরণ নিয়ে অপপ্রচার না করার আহ্বান - এবিসি ন্যাশনাল নিউজ২৪

নিজস্ব প্রতিবেদক - এবিসি ন্যাশনাল নিউজ

নতুন পে-স্কেলে বড় সুখবর, ২০তম গ্রেডে বেতন বাড়ছে ১৪২ শতাংশঢাকা - এবিসি ন্যাশনাল নিউজসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাত...
31/08/2026

নতুন পে-স্কেলে বড় সুখবর, ২০তম গ্রেডে বেতন বাড়ছে ১৪২ শতাংশ

ঢাকা - এবিসি ন্যাশনাল নিউজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার।

নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা, যা বর্তমান বেতনের তুলনায় ১৪২ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে ১ম গ্রেডে সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা, যা ১০০ শতাংশ বৃদ্ধি।
নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন বৈষম্যও কিছুটা কমানো হয়েছে। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাশাপাশি অন্যান্য আর্থিক সুবিধাও পুনর্নির্ধারণের কথা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পে-স্কেল অনুমোদনের খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে।

28/08/2026

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার। - এবিসি ন্যাশনাল নিউজ২৪ https://share.google/7mnZCGzndLNlKyFa9

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি'বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির...
28/08/2026

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি'বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন' - এবিসি ন্যাশনাল নিউজ২৪

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ

গভীর শোক ও সমবেদনাবাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি ও এবিসি ন্যাশনাল নিউজের হিতাকাঙ্ক্ষী মহাবুবুল হক পোলেনের মমতাময়...
28/08/2026

গভীর শোক ও সমবেদনা

বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি ও এবিসি ন্যাশনাল নিউজের হিতাকাঙ্ক্ষী মহাবুবুল হক পোলেনের মমতাময়ী মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

আজ সকাল ১০টা ৩০ মিনিটে মেহেরপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

“নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁর কাছেই ফিরে যাব।”
— পবিত্র কুরআন
এবিসি ন্যাশনাল নিউজ পরিবার

৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানাজাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গি...
27/08/2026

৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা
জাতীয় সংসদে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে ভালো হতো বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে আরও কার্যকর দায়িত্ব ও জবাবদিহিতা প্রয়োজন। এ প্রসঙ্গেই তিনি রসিকতার ছলে ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকার কথা বলেন।

এ বি সি ন্যাশনাল নিউজ
সত্যের পথে, জনগণের কণ্ঠে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন: জামায়াত আমিরজাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত...
27/08/2026

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন: জামায়াত আমির

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিরোধীদলকে নিয়মিত তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেন।

তিনি বলেন, “আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি। শিক্ষকতা করতে হলে বিশ্ববিদ্যালয় খুলে লেকচার দিতে পারেন।”

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অসংসদীয় অংশ এক্সপাঞ্জ এবং তাকে দুঃখ প্রকাশের আহ্বান জানান। বিষয়টি নিয়ে সংসদে কিছু সময় উত্তেজনাও সৃষ্টি হয়।

এ বি সি ন্যাশনাল নিউজ
সত্যের পথে, জনগণের কণ্ঠে

এক ওয়েবসাইটেই ঘুম হারাম সরকারি কর্মকর্তাদের!ঘুষের হিসাব এবার ডায়েরিতে নয়, উঠছে অনলাইনে - ঘুষ.সাইট’ ( www.ghush.site )নাম...
27/08/2026

এক ওয়েবসাইটেই ঘুম হারাম সরকারি কর্মকর্তাদের!

ঘুষের হিসাব এবার ডায়েরিতে নয়, উঠছে অনলাইনে - ঘুষ.সাইট’ ( www.ghush.site )

নাম-পরিচয় গোপন রেখে ঘুষের অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে ‘ঘুষ.সাইট’।
সরকারি দপ্তরে ঘুষের রাজত্ব কার বেশি, এবার সেই হিসাবও নাকি হবে!
ঘুষখোরদের জন্য বার্তা একটাই: টেবিলের নিচে হাত দেওয়ার আগে ওয়েবসাইটটা দেখে নিন!
‘ঘুষ.সাইট’ ( www.ghush.site )

এবিসি ন্যাশনাল নিউজ
ABC National News 24

Address

Chandona
Dhaka
1212

Telephone

+8801919013164

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABC National News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABC National News 24:

Shortcuts

Share