Adi Bhai

Adi Bhai Creator BD Dhaka

শহীদ ওসমান হাদি'র ঢাকা-৮ আসনটাকে যে কেন মানুষ অভিশপ্ত আসন বলে, সেটা আজকে আরেকবার ফিল করলাম। এই আসনে যে-ই বসতে যায়, তার স...
04/09/2026

শহীদ ওসমান হাদি'র ঢাকা-৮ আসনটাকে যে কেন মানুষ অভিশপ্ত আসন বলে, সেটা আজকে আরেকবার ফিল করলাম।
এই আসনে যে-ই বসতে যায়, তার সাথেই যেন কেমন একটা ইতিহাস ঘটে যায়!
প্রথমে ভাইকে হ/ ত্যা করা হইলো, পাটওয়ারির সাথে বে-ইনসাফি করা হইলো,দ্যান উনার বউয়ের বদৌলতে আব্বাস সাহেব হইলেন এমপি, তারপর আচমকা এক অসুস্থতায় একদিন ও সংসদে যেতে পারেন নাই!

যাই হোক, অনেক অপেক্ষার পর ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস আজকে সংসদে এলেন। কিন্তু ভাই, ভিডিওতে ওনারে দেখে সত্যি খারাপ লাগলো। এখনো অসুস্থ। নিজের হাতটা তুলে যে একটা সালাম দেবেন, সেই শক্তিটাও ওনার শরীরে নাই।
অন্য একজন হাত তুলে দেওয়ার পর উনি সালাম দিলেন। হাঁটতেও পারছিলেন না বোধহয়, হুইলচেয়ারে করে আসতে হইছে।সংসদে আসার এই প্রথম দিনটা ওনার জন্য কেমন যেন একটা ট্রাজিক দৃশ্য তৈরি করলো।

দুনিয়ার ক্ষমতা আর পদের দাপট যে আসলে শরীরের অসুস্থতার কাছে কতটা ফ্যাকাশে, ওনাকে আজকে দেখে সেটাই মনে হইলো।

মানুষ আসলে দিনশেষে খুবই অসহায়!

কি লিখবো আমি 🥹 🥹 বিদায় মেসি সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ 🫶
31/08/2026

কি লিখবো আমি 🥹 🥹
বিদায় মেসি সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ 🫶

ইউনুস সাহেব- শুধুমাত্র একটা বছর বিএনপি থেকে সহায়তা পেলে আমরা প্রত্যাশিত একটা দেশ পেতাম।আমাদের স্বপ্ন একদিনে শেষ হয়নি। তি...
31/08/2026

ইউনুস সাহেব- শুধুমাত্র একটা বছর বিএনপি থেকে সহায়তা পেলে আমরা প্রত্যাশিত একটা দেশ পেতাম।

আমাদের স্বপ্ন একদিনে শেষ হয়নি। তিলে তিলে সকলে মিলে শেষ করেছে।

কতশত আন্দোলন আর কতশত ষড়যন্ত্র। এসব দমাইতে দমাইতে গোটা দেড় বছর পার কইরা দিলেন তিনি।

তারপরও যাওয়ার বেলায়, গিলে খাওয়া ধ্বংসাবশেষ রিজার্ভ ব্যাংকে করেছিলেন চাঙ্গা।

৫০০ টাকায় ভোট বিক্রি করছো এখন রিয়ালিটি মানতে কি সমস্যা 👀
31/08/2026

৫০০ টাকায় ভোট বিক্রি করছো এখন রিয়ালিটি মানতে কি সমস্যা 👀

The beauty of Islam 🤍🌸
29/08/2026

The beauty of Islam 🤍🌸

Real Aura..☠️
28/08/2026

Real Aura..☠️

Pray for Nepal 😓🤲
27/08/2026

Pray for Nepal 😓🤲

নেপালের মানুষ গুলি কোন কিছু বুঝে ওঠার আগেই পাহাড় ধ্বসের শিকার হয়ে গেলো 😞🤲
26/08/2026

নেপালের মানুষ গুলি কোন কিছু বুঝে ওঠার আগেই পাহাড় ধ্বসের শিকার হয়ে গেলো 😞🤲

দীর্ঘদিন অসুস্থ থাকার পর খালেক মিয়া মারা গেছেন। প্রচন্ড অবহেলা আর অযত্নে ৯০ টা বছর পার করেছিলেন আর সবশেষে গত পরশু মারা গ...
26/08/2026

দীর্ঘদিন অসুস্থ থাকার পর খালেক মিয়া মারা গেছেন। প্রচন্ড অবহেলা আর অযত্নে ৯০ টা বছর পার করেছিলেন আর সবশেষে গত পরশু মারা গেছেন।

মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন নিজেদের পারিবারিক কবরস্থানেই কবর দেয়া হয়। ছেলেদেরকেও সেটা বলে গিয়েছিলেন।

মারা যাওয়ার পর বড় ছেলে পারিবারিক কবরস্থানে দাফন করার জন্যে কবর খুঁড়তে গিয়েছিল কিন্তু ছোট ভাই এসে কবর খুঁড়তে বাঁধা দেয়।

সে বলে- এটা তার জায়গা এখানে কবর দেয়া যাবে না। দরকার হলে লা*শ পচে মরুক তবুও এখানে কবর দেয়া যাবে না। কবর দিলে লা*শ তুলে ফেলে দিবে।

অপরজন বলে- এটা তার জায়গা তাই এখানেই কবর দিবে।

এই জায়গা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, হাতাহাতি শুরু হয়। তারপর কবর খুঁড়া বাদ দিয়ে দুই ভাই লাঠিসোঁটা নিয়ে মারামারিও শুরু করে। সেই মারামারিতে দু পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়, সবাইকে হাসপাতালে ভর্তি করাতে হয়।

অর্ধেক খুঁড়ে রাখা কবরটা সেভাবেই পড়ে ছিল। পড়ে ছিল খালেক মিয়ার মৃত লা*শটাও। বারান্দার এককোনায় কাফনের কাপড়ে মুড়ানো জীর্ণশীর্ণ লা*শটা অনাথের মতো পড়ে ছিল, দেখার মতো কেউ ছিল না। ছেলেরা তখন জায়গাজমির ভাগ বন্টন করাতেই ব্যস্ত।

ঘন্টার পর ঘন্টা যাবত খালেক মিয়ার লা*শটা সেভাবেই পড়ে ছিল। এতক্ষণ যাবত পড়ে থাকায় লা*শ পচে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে এলাকাবাসীরা মিলে সেই লা*শ দাফন করেছে।

এরপর হাসপাতাল থেকে ফিরেই ছেলেরা তাদের বৃদ্ধা মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অসহায় মা'টা ভেবেছিল ছেলেরা রেগে আছে বলে একথা বলছে। ভেবেছিল স্বামী নেই তাই ছেলেরাই হয়তো এখন আগলে রাখবে, আশ্রয় দিবে।

কিছু সময় পর মা'টা বাড়িতে ঢুকতে চেয়েছিল, দুহাত জোর করে ছেলেদের কাছে একটু আশ্রয় ভিক্ষা চেয়েছিল কিন্তু কেউই দেয়নি, দুই ভাই'ই দূরদূর করে তাড়িয়ে দিয়েছে।

এরপর স্বামী হারানোর শোক এবং একবুক কষ্ট নিয়ে বৃদ্ধ মা'টা তীব্র গরমে ১২ কিলোমিটার দূরে যশোরে মেয়ের শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছে।

মা'টা এতবছর যাবত সংসার করেছে, ছেলেদেরকে কষ্ট করে বড় করেছে কিন্তু তার নিজের কোন বাড়ি হয়নি। যতদিন যাবত স্বামী বেঁচে ছিল ততদিন পর্যন্তই এ বাড়িতে ঠাঁই ছিল।

এখন স্বামী নাই তাই বের হয়ে আসতে হয়েছে নির্মমভাবে। বাবা খালেক মিয়ার লা*শকেও পড়ে থাকতে হয়েছে অসহায়ভাবে।

অথচ বাবা হওয়ার পর থেকেই খালেক মিয়া নিজের সমস্ত পরিশ্রম দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন। ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু কম খেয়ে হলেও জমি রেখেছেন। ভেবেছেন- ছেলেরা একটু সুখে থাকুক।

কত কত দিন যে অনাহারে অর্ধাহারে থেকেছেন সেসবের হিসেব নেই। ছেলে দুটোর মুখের দিকে তাকিয়ে সব কষ্টও ভুলে যেতেন। এভাবেই অবহেলায়, অযত্নে ৯০ টা বছর পার করে সবশেষে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে ছেলেদের জন্যে যেই জমি কিনেছিলেন সেই জমিতেই ঠাঁই হয়নি তার। ঘন্টার পর ঘন্টা পার হয়েছে অথচ তীব্র গরমেও অসহায় খালেক মিয়ার লা*শটা পড়েছিল অযত্নে

-©py

সবাই পাইলো নেলসন ম্যান্ডেলা, আর আমরা পাইছি বিকাশ ম্যান্ডেলা! 😭আমগো প্রতিমন্ত্রী নূর ভাই কইতাছে, "আমি প্রধানমন্ত্রীর সঙ্গ...
25/08/2026

সবাই পাইলো নেলসন ম্যান্ডেলা, আর আমরা পাইছি বিকাশ ম্যান্ডেলা! 😭

আমগো প্রতিমন্ত্রী নূর ভাই কইতাছে, "আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম৷ গিয়ে দেখি উনি রুমের এসি কমিয়ে বসে আছেন৷ এটা দেখে আমার নিজেরই গরম লাগতেছিল৷ উনি কিভাবে এ গরমে থাকেন৷ আসলে দেশের স্বার্থেই প্রধানমন্ত্রী এসি কমিয়ে ব্যবহার করেন"

ভাইরে ভাই! জীবনে প্রথম জানলাম, এসি কমালে নাকি গরম লাগে! বিজ্ঞান বইগুলো এতদিন তাহলে আমাদের সাথে কী করলো?

মানে তেল দিতে দিতে এখন আর উনার নিজেরই হিসাব নাই কোনটা তেল, কোনটা চাটামি আর কোনটা এসির রিমোট! 🤣

এসির টেম্পারেচার কমাইলে গরম লাগে৷ এই তত্ত্ব আবিষ্কারের জন্য নোবেল কমিটির জরুরি বৈঠক ডাকা উচিত! :)

~ ©py

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adi Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share