Hasnaverse

Hasnaverse Author | Entrepreneur | Lawyer

পাহাড়। এবং পাহাড়। অতঃপর পাহাড় 🫶🍃নেক্সট ট্রিপে কোথায় যাওয়া যায়, বলুনতো!
27/08/2026

পাহাড়। এবং পাহাড়। অতঃপর পাহাড় 🫶🍃

নেক্সট ট্রিপে কোথায় যাওয়া যায়, বলুনতো!

পাহাড়। এবং পাহাড়। অতঃপর পাহাড় 🫶🍃শাড়ি : Naksora
25/08/2026

পাহাড়। এবং পাহাড়। অতঃপর পাহাড় 🫶🍃

শাড়ি : Naksora

পাহাড়। আমার প্রথম প্রেমিক 🍃🫶
24/08/2026

পাহাড়। আমার প্রথম প্রেমিক 🍃🫶

ডিম সেদ্ধ খেতে খেতে সাঙ্গুকে সাথে নিয়ে সবাইকে সুপ্রভাত 🍃🫶
23/08/2026

ডিম সেদ্ধ খেতে খেতে সাঙ্গুকে সাথে নিয়ে সবাইকে সুপ্রভাত 🍃🫶

21/08/2026

পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্নার গর্জন অথবা টিনের চাল ও গাছের পাতার ওপর ঝমঝমিয়ে পড়া বৃষ্টির সুর, প্রকৃতির এই শব্দগুলো কেবল আবহাওয়ার অংশ নয়, এগুলো মানুষের মনের জন্য এক অলৌকিক ওষুধ, মন শান্ত করার প্রাকৃতিক সুর।

আমাদের মস্তিষ্ক সারাদিন নানা রকম অযাচিত শব্দ ও চিন্তার ভিড়ে ক্লান্ত হয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় ঝর্না বা বৃষ্টির শব্দকে বলা হয় ‘হোয়াইট নয়েজ’ বা ‘পিঙ্ক নয়েজ’। এই একটানা ছন্দময় আওয়াজ মস্তিষ্কের ভেতর জমে থাকা বিশৃঙ্খলা দূর করে। এটি এমন এক পরিবেশ তৈরি করে, যেখানে রক্তচাপ স্বাভাবিক হয়, হৃদস্পন্দন ধীর হয়ে আসে এবং মন এক গভীর প্রশান্তি খুঁজে পায়।

বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন পাতায় আছড়ে পড়ে, তখন তার শব্দ আমাদের অজান্তেই মন থেকে ভীতি আর উদ্বেগ ধুয়ে নিয়ে যায়।

শহুরে কোলাহল চিন্তাশক্তিকে ভোঁতা করে দেয়। কিন্তু প্রকৃতির এই সুরগুলো মস্তিষ্কের বন্ধ দুয়ার খুলে দিয়ে নতুন ভাবনা ও ইতিবাচক অনুভূতির জন্ম দেয়।

নির্ঘুম রাতে ওষুধের চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে জানালা দিয়ে আসা বৃষ্টির একটানা মৃদু শব্দ। এটি শরীর ও মনকে প্রকৃতির কোলে মিশে যাওয়ার সংকেত দেয়।

পাথরের আঘাতে ঝর্নার সুর যেমন অধিক স্পষ্ট হয়ে ওঠে, তেমনই ঝড় না থাকলে বৃষ্টির ফোঁটারও কোনো মাদকতা থাকত না। প্রকৃতির এই নিয়ম আমাদের শেখায়, জীবনের বাধা আর কঠিন সময়গুলো মূলত ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একেকটি ধাপ।

ব্যস্ততা আর দুশ্চিন্তা যখন জীবনকে ভারী করে তোলে, তখন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে প্রকৃতির এই ছন্দে কান পাতাইটাই হয়ে ওঠে থেরাপি।

মাটির গন্ধ আর বৃষ্টির সুর নিজেকে ভালোবাসতে শেখায়। মাঝে মাঝে প্রকৃতির নিঃশব্দ কোলে ফিরে যাওয়াটাই জীবনের সেরা মোটিভেশন।

আর প্রকৃতির সৃষ্টি করা শব্দগুলো হয়ে ওঠে মনের জন্য এক অলৌকিক ওষুধ 🍃🫶

- হাসনা

আসসালামু আলাইকুম,Hasnaverse আমার কাছে শুধুমাত্র একটি পেইজ নয়, এটি আপনাদের নিয়ে গড়ে ওঠা আমার ভালোবাসার একটি পরিবার। পাহাড়...
20/08/2026

আসসালামু আলাইকুম,

Hasnaverse আমার কাছে শুধুমাত্র একটি পেইজ নয়, এটি আপনাদের নিয়ে গড়ে ওঠা আমার ভালোবাসার একটি পরিবার। পাহাড় আর ভ্রমণের প্রতি আমার টান আপনারা যেভাবে ভালোবেসে গ্রহণ করেছেন, তার জন্য আমি মন থেকে কৃতজ্ঞ।

অনেকেই ইনবক্সে এবং কমেন্টে জানতে চান, আমার কোনো ট্রাভেল গ্রুপ বা এজেন্সি আছে কি না? বা, আমার সাথে পাহাড়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না।

আমার কোনো অফিশিয়াল ট্রাভেল গ্রুপ বা এজেন্সি নেই। আমি মূলত আমার পরিবার, ভাই-বন্ধু আর কাজিনদের নিয়েই নিজের মতো করে ঘুরে বেড়াই। তবে আপনাদের এত এত আগ্রহ আর ভালোবাসায় আমি সত্যিই অভিভূত!

আমি কোনো কমার্শিয়াল বা বিজনেস ট্রিপ হোস্ট করতে চাই না। তবে আপনাদের এই ভালোবাসার বিপরীতে মাঝে মাঝে একদম নন-প্রফিট, ঘরোয়া আয়োজনে আপনাদের সঙ্গে নিয়ে পাহাড়ে যাওয়ার চেষ্টা করব।

সময় পেলে যখনই এমন কোনো ছোটখাটো ট্রিপের আয়োজন করব, সবার আগে Hasnaverse -এ পোস্ট দিয়ে জানিয়ে দেব। তখন যারা আগ্রহ প্রকাশ করবেন এবং যাওয়ার সুযোগ পাবেন, তাদের নিয়েই আমরা একসঙ্গে পাহাড়ের পথে হারিয়ে যাব।

দোয়ায় রাখবেন, সুন্দর ও নিরাপদে থাকবেন।
ধন্যবাদ সবাইকে!

— হাসনা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnaverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share