Nogor Songbad

Nogor Songbad Borhan Uddin

নিবন্ধন প্রক্রিয়াধীন, পরীক্ষামূলক thenogorsongbad.com is a multimedia platform of real-time journalism with news, views and entertainment "জনতার কণ্ঠস্বর" Official Editor and Publisher: Md.

বিগত ১৮ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি,...
11/08/2026

বিগত ১৮ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি, ভাতা ও বীরের মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের র...
11/08/2026

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভারতেও শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেখানে নির্বাচন নিয়ে নিয়মিত অভিযোগ উঠলেও ফলাফল ঘোষণার পর সবাই তা মেনে নেয়।

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটি...
10/08/2026

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করা হয়।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় তিন জামা...
10/08/2026

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় তিন জামায়াতে ইসলামীর নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

তারা হলেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

09/08/2026

লক্ষ্মীপুর সদর জেলার ৫ নং পার্বতীনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মতলবপুর গ্রাম ও সংলগ্ন এলাকার অভ্যন্তরীণ এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় রয়েছে। কাঁচা ও কার্পেটিং উঠে যাওয়া সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপির বাড়ি কাছের এই সড়কটি দিয়ে প্রতিদিন রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত পরিবার ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। কিন্তু দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

মতলবপুর গ্রামে প্রয়াত প্রখ্যাত চেয়ারম্যান সফিক উল্যা ভূঁইয়ার (সফিক চেয়ারম্যান) সড়ক, যা প্রায় এক কিলোমিটার রাস্তাটি দীর্ঘ ৩ যুগ ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। আটিয়াবাজার কবিরের দোকান হয়ে গ্রামের ভেতর দিয়ে সফিক চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে পিছনে পাকা রাস্তা পর্যন্ত বিস্তৃত এই ভাঙ্গা-কাঁচা ও কার্পেটিং উঠা সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সড়কটি দিয়ে প্রতিদিন মতলবপুর গ্রামসহ পার্শ্ববর্তী মাছিমনগর, খিলবাইছা, চর পার্বতীনগর, বাবুপুর, বিষ্ণুনগর, চৌধুরী কাছারী বাজার, উত্তর কৃষ্ণপুর ও কৃষ্ণপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের যাতায়াত।

সড়কটির বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, নির্বাচন এলে অনেক জনপ্রতিনিধি ও নেতা আমাদের শুধু আশ্বাসের বাণীই শোনান। মেম্বার-চেয়ারম্যান সবাই বলেন কাজ হবে, কিন্তু বাস্তবে কেউই রাস্তাটি কাজ করে দেন না।

স্থানীয় ব্যবসায়ী জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বর্ষা মৌসুমে পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টি হলেই ভাঙ্গা রাস্তায় পানি ও কাদা জমে যায়। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই সড়কটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দ্রুত যানবাহন চলাচল করতে না পারায় ভুক্তভোগীদের কষ্ট আরও বাড়ছে।

আরেক স্থানীয় ব্যবসায়ী জানান, বেহাল সড়কের কারণে অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন প্রায়ই বিকল হয়ে যাচ্ছে। চালকরা এই ভাঙ্গা রাস্তায় সহজে আসতে চান না। কৃষিপণ্য সময়মতো বাজারে নেওয়া যাচ্ছে না এবং রোগীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।

উক্ত এলাকার সচেতন নারী বাসিন্দার অভিযোগ, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাদা আর জরাজীর্ণ রাস্তার কারণে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ থমকে গেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন দ্রুত এই এক কিলোমিটার কাঁচা ও জরাজীর্ণ ভাঙ্গা রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেন, এই জোরালো দাবি জানিয়েছেন আরো ভুক্তভোগী নারীসহ কয়েক গ্রামের মানুষ।

সড়কের দুর্দশা নিয়ে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ কামরুজ্জামান আমাদেরকে ফোন বলেন, গত বছর আমিও আশা দেখেছিলাম কিন্তু সরকার পতনের ফলে আমি আর কাজ করতে পারি নাই। তবে কার্যকর পদক্ষেপ কেউ না নিলেও, আগামী নির্বাচনে সাধারণ মানুষ আমাকে ভোটে বিজয়ী করলে আমার প্রথম অগ্রাধিকারমূলক কাজ হবে এই অবহেলিত প্রখ্যাত চেয়ারম্যান সফিক উল্যা ভূঁইয়ার (সফিক চেয়ারম্যান) সড়কটির টেকসই পুনর্নির্মাণ নিশ্চিত করা।

এ বিষয়ে জেলা নির্বাহী অফিসার মুঠোফোনে পাওয়া যায় নাই। তবে এলাকাবাসীর জোরালো দাবি, সড়কটির দুরবস্থার বিষয়টি এমপিসহ সরকারি লোকজনের বিশেষ নজর দিয়ে রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এই বর্ষা মৌসুমের পর পরেই এমপি বাজেট বরাদ্দের মাধ্যমে দ্রুত যেন সড়কটির স্থায়ী সমাধান করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও আদর্শিক নেতা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদীর নাতনি সোফিয়া ফারুক যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজন...
09/08/2026

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও আদর্শিক নেতা সাইয়্যেদ আবুল আ’লা মওদূদীর নাতনি সোফিয়া ফারুক যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত। ২০২৫ সালে জর্জিয়া অঙ্গরাজ্যের কাব কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় সোফিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘আমেরিকাকে আবার মহান করার’ রাজনৈতিক ধারারও সমর্থক হিসেবে পরিচিত।

সোফিয়ার পারিবারিক পরিচয়ও তাকে ঘিরে আগ্রহের অন্যতম কারণ। তিনি মওদূদী পরিবারের উত্তরসূরি। তবে তার বাবা সাইয়্যেদ হায়দার ফারুক মওদূদী, এই দাবির নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রকাশ্য সূত্রে তার বাবার নাম সাইয়্যেদ আহমদ ফারুক হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৫ সালের মার্চে কাব কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান নির্বাচনে সোফিয়া ফারুক, মেরি ক্ল্যারিস হ্যাথাওয়ে ও ড. ফান ফং প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে কাব কাউন্টি রিপাবলিকান অ্যাসেম্বলি সোফিয়া ও তার প্যানেলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়। সংগঠনটি তার রাজনৈতিক কাজ, রিপাবলিকান পার্টির জন্য মাঠপর্যায়ে সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করার প্রচেষ্টার কথা তুলে ধরে।

সোফিয়ার রাজনৈতিক অবস্থানের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ইসরায়েল প্রশ্নে তার প্রকাশ্য অবস্থান। কাব কাউন্টি রিপাবলিকান অ্যাসেম্বলির প্রকাশিত তথ্য অনুযায়ী, এক প্রার্থী ফোরামে সোফিয়া স্পষ্টভাবে ইসরায়েলের প্রতি সমর্থন জানান এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করার কথা বলেন। সংগঠনটি আরও জানায়, তিনি হামাসের নিন্দা করেছেন এবং সন্ত্রাসবাদ থেকে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের অধিকার রয়েছে বলে মত দিয়েছেন।

সোফিয়ার প্রকাশিত ছবিতেও তার পোশাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার প্রতীকযুক্ত ল্যাপেল পিন দেখা যায়। এ কারণে তার রাজনৈতিক অবস্থান ও ইসরায়েলপন্থী অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। তবে ছবিতে থাকা প্রতীক দেখে তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান সম্পর্কে অতিরিক্ত কোনো দাবি করা ঠিক হবে না।

২০২৫ সালের নির্বাচনী প্রচারে সোফিয়ার মুসলিম পারিবারিক পরিচয় নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। কাব কাউন্টি রিপাবলিকান অ্যাসেম্বলি জানায়, সোফিয়া নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে সংগঠনটি তার বিরুদ্ধে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে আক্রমণের সমালোচনা করে এবং জানায়, সোফিয়া হামাস ও অন্যান্য সন্ত্রাসবাদের বিরোধিতা করেছেন।

শেষ পর্যন্ত কাব কাউন্টি রিপাবলিকান পার্টির চেয়ারম্যান নির্বাচনে জয়ী হন মেরি ক্ল্যারিস হ্যাথাওয়ে। সোফিয়া ফারুক জয় না পেলেও নির্বাচনের মধ্য দিয়ে জর্জিয়ার স্থানীয় রিপাবলিকান রাজনীতিতে তার পরিচিতি আরও বাড়ে। বর্তমানে কাব কাউন্টি রিপাবলিকান পার্টির নেতৃত্বসংক্রান্ত প্রকাশ্য তালিকায় সোফিয়ার নাম হাউস ডিস্ট্রিক্ট ৪১-এর চেয়ার হিসেবে রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ভবিষ্যতে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে মন্তব্য করে...
09/08/2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে ভবিষ্যতে ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তিনি বলেন, পাটওয়ারীর বিরুদ্ধে ‘মার’ কেবল শুরু হয়েছে, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

মনজুরুল ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য বাকস্বাধীনতার সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য করা হলে তা মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, এ ধরনের বক্তব্যকে ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাকস্বাধীনতা বলা যায় না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে মিশে গেছে। এ কারণে তাসনিম ...
09/08/2026

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে মিশে গেছে। এ কারণে তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রী এনসিপি ছেড়ে গেছেন। বর্তমানে বাংলাদেশে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন।

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন আজ। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশ...
09/08/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন আজ। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন তিনি। এরপর চট্টগ্রাম।

প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন।

Address

375, Mirpur-10
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Songbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share