06/08/2026
বিচ্ছিন্নতা তত্ত্ব (Theory of Alienation):
মার্কসের সবচেয়ে মানবিক তত্ত্বের নাম Economic and Philosophical Manuscripts (১৮৪৪)। এতে তিনি দেখিয়েছেন যে, পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিক চার স্তরে বিচ্ছিন্ন হয়।
যথা:
(১) প্রথম স্তর: উৎপাদিত পণ্য থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ শ্রমিক জুতা তৈরি করে কিন্তু জুতার মালিক হয় না।
(২) দ্বিতীয় স্তর: উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ কাজটি আনন্দের নয়, যন্ত্রণার।
(৩) তৃতীয় স্তর : মানবিক সত্তা থেকে বিচ্ছিন্ন থাকে। ফলে মানুষ তার সৃজনশীলতা হারায়, যন্ত্রে পরিণত হয়।
(৪) চতুর্থ স্তর : অন্য মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কেননা পুঁজিবাদ মানুষকে প্রতিযোগী বানায়, সহযোগী নয়।
মার্কসের এই বিচ্ছিন্নতা তত্ত্ব যথারীতি কেবলই অর্থনৈতিক। মানুষের সামাজিক বিচ্ছিন্নতার অন্য কারণগুলো এখানে অনুপস্থিত।