04/08/2026
আলহামদুলিল্লাহ!!
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান🤲!!
অবশেষে ক্যাম্পাসগুলোতে হারিয়ে যাওয়া স্বর্ণালী যুগ ফিরতে শুরু করেছে। আমাদের সূর্য সন্তান, মেধাবী মুখ, অসীম সাহসী ও বাহুবলীখ্যাত ছাত্রনেতাদের সৌর্য বীর্য দেখা দিয়েছে। টানা ২টা বছর দেশের সব ক্যাম্পাস কেমন একটা ম্যারাম্যারা অবস্থায় ছিলো!! কোন আমেজ পাওয়া যাচ্ছিলো না। শুধু লেখাপড়া আর লেখাপড়া!! কোন শ্লোগান নাই, মারামারি নাই, পিডাপিডি নাই… এভাবে একটা ক্যাম্পাস চলতে পারে!!! যাক, অবশেষে নেতা-কর্মীরা তাদের পুরানো পারফর্ম ফিরে পাইছে! তারা শেষ পর্যন্ত নানা চড়াই উৎরাই পেরিয়ে জ্ঞান বিতরণী লাঠি হাতে তুলে নিয়েছে। ক্যাম্পাসে যদি ডেইলি ২/১ টা ধুমধাম শব্দ না হয়, এরে ওরে দৌড়ানি না দেয়, এটা কেমন ক্যাম্পাস!!! ৫ যুগেরও বেশি সময়ের ঐতিহ্য…. চাইলেও তো ভুলে যাওয়া যাবে না!! তাই না?!?!
- মাহমুদ রাকিব ভাই এর ওয়াল থেকে।