27/08/2026
অবিভক্ত ভারতের আসানসোল জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া নজরুল কঠিন জীবনসংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। শৈশব থেকেই তিনি সমাজের খেটে খাওয়া মানুষের জীবন, দুঃখ, বঞ্চনা ও সংগ্রামকে গভীরভাবে উপলব্ধি করেছেন। তাই তাঁর কবিতা ও গানে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হয়েছে প্রতিবাদের অগ্নিবাণী।