31/05/2026
পাগল নাকি?
–হ্যাঁ আমি পাগল,
প্রেমে পাগলামিটা জরুরি, প্রেমিক হতে হলে পাগল হওয়া লাগে।
তবে মানষিক হসপিটালে ভর্তি হয়ে যান।
–আচ্ছা তোমার বুকে একটা সিট কেটে দাও,
ভর্তি হয়ে যাই আজীবন মেয়াদি।
তাহলে কি আমার বুকই হবে তোমার হাসপাতাল?
–হ্যাঁ, তোমার নিঃশ্বাস হবে ওষুধ,
চোখের জল হবে স্যালাইন।
আর আমি?
–তুমি হবে আমার ডাক্তারের ছদ্মবেশ,
যে প্রতিদিন ভালোবাসা লিখে দেয় প্রেসক্রিপশনে।
কিন্তু প্রেসক্রিপশন তো ফুরাবে একদিন।
–না, তোমার চোখের কাজল কখনো শুকায় না যেন,
প্রতিদিন নতুন প্রেম লিখে যাবে।
তুমি কি জানো, পাগল হয়ে গেলে বাঁচা মুশকিল?
–বাঁচার দরকার কই,
তোমার বুকের ভেতর মরে থাকলেই
আমার জন্ম পূর্ণ হবে।
- ভালবাসার মানষিক ওয়ার্ড
বই- ভালবাসার প্রেসক্রিপশন
লেখক - মোঃ মেহেদী হাসান