31/08/2026
আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। ❤️
আল্লাহ মানুষকে সম্মান ও মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। অথচ আমরা নিজেরাই মানবকুলের জন্য, রিজিকের জন্য, দুনিয়ার সামান্য কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে করতে আল্লাহর সুন্দর এই সৃষ্টিকে অবহেলা করি।
রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তা করা আসলেই বোকামি। পৃথিবীটা বিশাল—রিজিকের সন্ধানে বের হলে, আল্লাহ চাইলে রিজিকের কখনো অভাব হবে না। কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। 🤲
দুনিয়া নামক এই পরীক্ষার হলে পরীক্ষার দিনগুলো উপভোগ করুন।
জীবনকে ভয় নয়, আল্লাহর ওপর ভরসা করে বাঁচুন।
নিজের জীবনটাকে যেন মাঝসমুদ্রের ঢেউয়ের মাঝে ছেড়ে দিলাম…
আল্লাহ চাইলে হয়তো একদিন কূলের সন্ধানও পেয়ে যাব। 🌊
তবে আমার অভিশাপ তাদের প্রতি—যারা আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে অহংকার করে এবং অন্য মানুষের রিজিককে ছেলেখেলা মনে করে।
আমার অভিশাপ তাদের প্রতিও—যারা বিনা কারণে মানুষের গীবত ও সমালোচনায় পড়ে থাকে।
আল্লাহ তাদের বিচার করুন এবং দুনিয়াতেই তাদের কর্মের ফল দেখিয়ে দিন।
আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর ওপর নিজের জীবন ছেড়ে দিয়ে—নতুন করে শুরু করছি।
আল্লাহ ভরসা। 🤲