Iskcon Times

Iskcon Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iskcon Times, Digital creator, Dhaka.

তুমি বিশ্বজননী কেবল ভক্তিময়ী
তোমারে সে গুণাতীত সত্ত্বরুপা কহি
তুমি যদি শুভদৃষ্টি কর’ জীব-প্রতি
তবে সে জীবেরে হয় কৃষ্ণে রতিমতি
তুমি সে কেবল মূর্ত্তিমতী বিষ্ণু-ভক্তি
যাহা হইতে সব হয়, তুমি সেই শক্তি
তোমার প্রভাব বলিবার শক্তি কার
সবার হৃদয়ে বসতি তোমার

09/08/2026

হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ ❤️
09/08/2026

হরে কৃষ্ণ ❤️

09/08/2026

একাদশী করছেন তো সবাই

🪷 কামিকা একাদশী মাহাত্ম্য —শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ-সংবাদে ব...
09/08/2026

🪷 কামিকা একাদশী মাহাত্ম্য —
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ-সংবাদে বলা হয়েছে।
যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন—
“হে গোবিন্দ! হে বাসুদেব! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী।”
প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন—
“হে রাজন! পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন।
একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন—
‘হে ভগবান! শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী, এর আরাধ্য দেবতা কে, সেই ব্রতের বিধিই বা কিরকম এবং এই ব্রতের ফলে কী পুণ্য লাভ হয়—
তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে।’
শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন—
‘হে বৎস! জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ কর।’
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী ‘কামিকা’ নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা-অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণপূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়।
সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল এবং দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন।
রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনও দুঃখ-দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনও নীচযোনি প্রাপ্ত হন না।
কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণুপূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসীমঞ্জরী দিয়ে পূজা করেন, তাঁর জন্মার্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়।
এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন—
“হে নারদ! যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তাঁর সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়; যিনি তাঁকে স্পর্শ করেন, তাঁর পাপমলিন দেহ পবিত্র হয়; তাঁকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়; তাঁকে জল সিঞ্চন করলে যমও তাঁর কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি।”
যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তাঁর পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তাঁর পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন।
শ্রীকৃষ্ণ বললেন—
“হে রাজন! আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা প্রভৃতি পাপবিনাশিনী, মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধাসহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন।"

🌸 কামিকা একাদশীর মূল শিক্ষা
“ভক্তি যেখানে, শ্রীহরির কৃপা সেখানে।”
একাদশীর দিনে শরীরকে সংযত করার পাশাপাশি মনকে শ্রীহরির চরণে নিবেদন করাই ব্রতের মূল সাধনা। তাই উপবাসের সঙ্গে নামস্মরণ, দয়া, সত্য, সেবা ও সৎচিন্তা ধারণ করাই কামিকা একাদশীর সুন্দর শিক্ষা।

“ওঁ নমো ভগবতে বাসুদেবায়।”
“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে॥”

কামিকা একাদশীর পবিত্র তিথিতে সকলের জীবনে শান্তি, পবিত্রতা ও শ্রীহরির কৃপা বর্ষিত হোক।🙏🙏🙏

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করতে হবে হ্যাঁ আমি ভুল আপনারাই ঠিক!! এর অর্থ...
30/07/2026

কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করতে হবে হ্যাঁ আমি ভুল আপনারাই ঠিক!!
এর অর্থ এই নয় যে আমি পরাজিত এর অর্থ আজকে আমি পরিণত শেষ বেলায় জয়ের হাসিটার জন্য দৃঢ় প্রতিজ্ঞ!! কারণ জীবনের চরম উপলব্ধি ইতোমধ্যেই আমি অর্জন করেছি 😊
আমি জানি সমালোচনা করতে সমালোচকের কোন যোগ্যতার প্রয়োজন হয় না, সমালোচিত হতে অবশ্যই যোগ্যতার প্রয়োজন হয়!! কারণ যে পিছনে লাগার সে সারা জীবন পিছনে লেগে থাকবে সামনে আসতে পারবে না!!
ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা আমি যদি সঠিক হয়ে থাকে তাহলে কিছু মানুষের বিচার যেন এই পৃথিবীতে স্বচক্ষে আমি দেখে যেতে পারি ।

29/07/2026
29/07/2026

Radha radha

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share