T A H U S H i N

Directions Contact the business

T A H U S H i N আল্লাহ্ ক্ষমাশীল ❤️

03/10/2026

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা তীব্র ভয় মাঝেমধ্যেই গভীর রাতে ঘুম চুরমার করে দেয়। আমার প্রতিটি জন্মদিন শুধু আমার বয়সই বাড়াচ্ছে না, অগোচরেই মা-বাবার বয়সও বাড়িয়ে দিচ্ছে। একটা নির্মম সত্য হলো, একদিন বাবা-মা চলে যাবেন। আর তোমার জীবনের একটা অংশ তাদের সঙ্গে চিরতরে মাটির নিচে চলে যাবে।

এই পৃথিবীতে তখন আর কেউ থাকবে না, যে মনে রাখবে তুমি ছোটবেলায় দেখতে কেমন ছিলে। কেউ মনে রাখবে না, তুমি প্রথম কবে কথা বলেছিলে, কবে প্রথম টলমল পায়ে হাঁটতে শিখেছিলে, স্কুলে যাওয়ার প্রথম দিন তোমার মুখটা কেমন ছিল। এমন অসংখ্য স্মৃতি, যেগুলো তুমি নিজেও মনে রাখতে পারোনি। অথচ এগুলো তোমার জীবনেরই অংশ। তোমার শৈশব, তোমার অস্তিত্বের এমন কিছু অধ্যায়, যেগুলোর একমাত্র সাক্ষী তোমার বাবা-মাই।

তোমার ছোট্ট হাত ধরে হাঁটা, তোমার প্রথম শব্দ, তোমার প্রথম স্কুলব্যাগ, এসব হয়তো তোমার মনে নেই, কিন্তু তাদের স্মৃতিতে তুমি আজও সেই ছোট্ট মানুষটাই। একদিন তারা চলে যাবেন, দুজন মানুষ শুধু পৃথিবী থেকে হারিয়ে যাবে না। কিছু অদেখা, অমনে-থাকা স্মৃতিও তাদের সঙ্গে চিরতরে হারিয়ে যাবে। তখন পৃথিবীর কোথাও আর কেউ তোমার জন্য থাকবে না।

তাই যত পারো, বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটাও। তাদের পাশে বসো, তাদের কথা শোনো, আর সেই মুহূর্তগুলোকে আগলে রাখো, যেগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না। একদিন হয়তো মনে হবে, আরও বেশি করা উচিত ছিল।

03/10/2026

যে আমার ক্ষতি করলো, তারে ক্ষতি না দাও,
তারে অনুতাপ দিও খোদা।

03/10/2026

আমাকে হারানোর সবচেয়ে সহজ উপায় হলো আমাকে অসম্মান করা। কেবল অসম্মান করলেই আমাকে দূরে সরিয়ে দেওয়া যায় যখন তখন।

সম্পর্কের দিকে তাকিয়ে আমি অনেক কিছু সহ্য করে নেবো। আপনি আমার সাথে বড় কোনো অন্যায় করে ফেললেও আমি চুপ থেকে যাবো।

শুধুমাত্র অসম্মান করলে; আমার ব্যক্তিত্বে, আমার আত্মমর্যাদায় আঘাত করলে আর কোনোভাবেই আমাকে আপনার আশেপাশে পাওয়া সম্ভব না।

ভালোবেসে বুকের উপর ঠায় দাঁড়িয়ে থাকতে পারবেন, মৃত্যুর আগপর্যন্ত আমি ওজন বহন করবো। অবহেলা করলে বেহায়া ভিক্ষুকের মতো প্রতিদিন তখনও দরজায় কড়া নাড়বো।

শুধুমাত্র অসম্মান করলে আমি বিলীন হয়ে যাবো এমনভাবে, যেভাবে বিলীন হয়ে যায় ইতিহাস, যেভাবে হারিয়ে যায় মায়ের কোল থেকে ছোট্ট শিশু।

In words : Ashraf Ahmed

03/10/2026

দুনিয়া অর্জনের জন্য আমরা কতই না কষ্ট করি! হালাল হারামের বাছ-বিচার না করে, জীবনভর পরিশ্রম শেষে একজন চাকুরিজীবি হয়তো অল্প কিছু টাকা সঞ্চয় করতে পারে কিংবা সর্বোচ্চ একটা প্লটের মালিক হতে পারে বড় কোনো শহরে। আর এতেই আমরা মনে করি, আমি কতই না উপরে উঠে গেছি! ওদিকে, জান্নাতের দরিদ্রতম ব্যক্তিকেও দেওয়া হবে কমপক্ষে এই দুনিয়ার দশগুণ।

[বই : মুমিনের জীবনে আল্লাহর ওয়াদা]

03/10/2026

স্বভাবে কোমল হোন, কিন্তু নিজের সীমানা বা নীতি-নির্ধারণের ক্ষেত্রে দৃঢ় থাকুন। সদয় হোন, তবে খেয়াল রাখবেন যেন সেই সদয় আচরণের সুযোগ নিয়ে কেউ আপনার প্রতি অসম্মান প্রদর্শন না করে।

03/10/2026

"যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় কিন্ত গরীবেরা তাদের ছেলেদের দেয়।

যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।"

-সার্বিয়ান প্রবাদ

02/10/2026

আলোতে আলো সুস্পষ্ট নয়
কিন্তু অন্ধকারে আলো চির উজ্জ্বল

02/10/2026

মানুষ বড় হলে, মানুষের মুগ্ধ হওয়ার ক্ষমতা ও মুগ্ধ করবার আগ্রহ কমে যায়।

Address

Noakhali, Chittagong
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when T A H U S H i N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to T A H U S H i N:

Shortcuts

Share