14/09/2026
❤️🙏❤️
আজকের একটি ছোট্ট অভিজ্ঞতা, কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।❤️
আজ একজন আপু এসেছিলেন তাঁর ত্বকের কিছু মাইল্ড সমস্যা নিয়ে। কথা বলে তাঁর বর্তমান Skincare Routine সম্পর্কে জানলাম। তিনি মোটামুটি মানসম্মত প্রোডাক্টই ব্যবহার করছিলেন, কিন্তু কিছু প্রোডাক্ট তাঁর Skin Type-এর সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি নিয়মিত Sunscreen ব্যবহার করতেন না।
অথচ একটি Proper Skincare Routine-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি হলো Sunscreen। বিশেষ করে pigmentation, dark spots এবং premature skin aging থেকে ত্বককে সুরক্ষিত রাখতে এর গুরুত্ব অনেক।
তিনি নিয়মিত Social Media-তে বিভিন্ন Influencer-এর Skincare ভিডিও দেখেন। ফলে কোন প্রোডাক্ট কখন ব্যবহার করবেন, কোন Serum-এর সঙ্গে কোন Active ব্যবহার করবেন, এসব নিয়ে স্বাভাবিকভাবেই কিছুটা Confused ছিলেন।
তিনি পেশায় একজন Banker। তাই তাঁর ক্ষেত্রে বাজেট কোনো সমস্যা ছিল না। চাইলে আমরা সহজেই আরও ৪-৫ হাজার টাকার Advanced Serum, Toner বা অন্যান্য প্রোডাক্ট তাঁর হাতে তুলে দিতে পারতাম।
কিন্তু তাঁর ত্বকের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আমরা সেটি করিনি।
আমরা তাঁকে শুরুতে একটি Basic Skincare Routine সাজেস্ট করেছি, যেখানে ছিল Korean brand COSRX-এর Cleanser, Moisturizer ও Essence সঙ্গে MISSHA Aqua Sun SPF 50 Sunscreen।
কারণ Skincare-এ সবসময় বেশি প্রোডাক্ট মানেই বেশি ভালো ফল নয়।
কিছু Advanced Active ব্যবহারের আগে ত্বককে একটি ভালো Basic Routine-এর সঙ্গে অভ্যস্ত ও স্থিতিশীল করে নেওয়া গুরুত্বপূর্ণ। তাই আমরা তাঁকে আগে এই Basic Routine নিয়মিতভাবে চালিয়ে যেতে বলেছি। এরপর ত্বকের response দেখে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে Advanced Skincare-এ যাওয়ার পরামর্শ দিয়েছি।
কারণ একজন কাস্টমারের কাছে বেশি প্রোডাক্ট বিক্রি করা আর একজন কাস্টমারের জন্য সঠিক প্রোডাক্ট নির্বাচন করা, এই দুটো এক জিনিস নয়।
ব্যবসায় আসার সময় আমার মা আমাকে একটি কথা বলেছিলেন,
“ব্যবসা করবু, ভালো কথা। তবে নীতি-নৈতিকতা মেনে ব্যবসা করবু। তাহলে আল্লাহ বরকত দিবি।”
মায়ের সেই কথাটি আমি সবসময় মনে রাখার চেষ্টা করি।
Shairy Glamour-এর কাছে ব্যবসা শুধু লাভ-ক্ষতির হিসাব নয়।
একজন কাস্টমার আমাদের কাছে আসলে তাঁর আস্থা নিয়েই আসেন। সেই আস্থার মর্যাদা রাখা আমাদের দায়িত্ব।
কারণ ব্যবসা শুধু পণ্য বিক্রির মাধ্যম নয়,
ব্যবসা মানুষের উপকার করারও মাধ্যম।️
Shairy Glamour FFirst|| Hoean Skincare || Skincare Guidance || Trust First.🙏❤️🙏
📍সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের নীচতলা (প্রেসক্লাবের পাশে) রংপুর।