Daily Shomosamayik

Daily Shomosamayik Newspaper and media website. Daily Shomosamayik is one of the most popular Newspaper in Bangladesh নিউজ পেপার. This most popular newspaper published by Bangla.

Daily Shomosamayik is one of the most popular Newspaper in Bangladesh and has a Readership online version. It’s publishing transparent news, article & feature etc

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জীকে সমকাল কার্যালয়ে রহস্যজন...
12/09/2026

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জীকে সমকাল কার্যালয়ে রহস্যজনক মৃ*ত্যু হয়েছে।

মনিরামপুরে ১০ দিনের ব্যবধানে ৩০ গরু চুরির অভিযোগ,কৃষকদের মাঝে আতঙ্কস্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে হঠ...
04/09/2026

মনিরামপুরে ১০ দিনের ব্যবধানে ৩০ গরু চুরির অভিযোগ,কৃষকদের মাঝে আতঙ্ক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে হঠাৎ করেই গরু চুরির হিড়িক পড়েছে। গত ১০ দিনের ব্যবধানে ৩০ গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ একটি গরুও উদ্ধার করতে পারেনি। ফলে কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ফলে কৃষকরা রাত জেগে বাড়িতে গরু পাহারা শুরু করেছেন।
জানাযায়, গত ২৫ আগষ্ট গভীর রাতে মনিরামপুর পৌরশহরের কামালপুর এলাকায় আবুল কাশেমের বাড়ির গোয়ালের দরজা ভেঙ্গে দুইটি, আব্দুল লতিফের দুইটি, মিজানুর রহমানের দুইটি গরু চুরি হয়। ২৭ আগষ্ট মোহনপুর এলাকার হেলাল উদ্দিনের একটি, বিল্লাল হোসেনের একটি গরু চুরি হয়। ২৮ আগষ্ট খানপুর ইউনিয়নের তেুুলিয়া গ্রামের জয়নাল হোসেনের দুইটি, শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামের হোসেন আলীর দুইটি ফ্রিজিয়ান গরু চুরি হয়। ১ সেপ্টেম্বর রাতে জামলা গ্রামের উত্তম ব্যানার্জীর গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়। এছাড়া ভোজগাতী ইউনিয়নের কোন্দর্পপুর গ্রামের রাসেলে হোসেনের দুইটি, মাছনা গ্রামের মফিজুর রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। এক সমিক্ষায় জানাযায়, গত ১০ দিনের ব্যবধানে মনিরামপুরের বিভিন্ন এলাকায় অন্তত: ৩০টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী আব্দুল লতিফ ও আবুল কাশেম ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের দুইটি করে মোট চারটি জার্সি গরু চুরি হবার পর থানায় পৃথক অভিযোগ করা হলেও পুলিশ কার্যত কোন ব্যবস্থা গ্রহন করেনি। হেলাল উদ্দিন অভিযোগ করেন, চোরদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা না থাকায় গরু চুরির হিড়িক পড়েছে। আবার বিজয়রামপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, ব্যাপকহারে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা রাত জেগে বাড়িতে গরু পাহারা দেওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার গরু চুরির বিষয়টি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ অন্যান্য ভূক্তভোগীরা উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উত্থাপন করেন। এ ব্যাপারে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনসহ উপস্থিত সকলেই গরু চুরি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে পুলিশকে কঠোর হবার তাগিদ দেওয়া হয়।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ জানান, গরু চোর আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মনিরামপুরে মতবিনিময়স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফে...
04/09/2026

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার
রোধে মনিরামপুরে মতবিনিময়

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফেইক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার ঠেকাতে মনিরামপুরে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুশীল সমাজ,সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পরিষদের কনফারেন্সরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জের পক্ষে উপপরিদর্শক মানিক মিয়া, প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান,যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সন্তোষ স্বর, ব্যবসায়ী সমিতির সম্পাদক রবিউল ইসলাম মিঠু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে(ফেসবুক) বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার রোধে মাঠ পর্যায়ের প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে অনলাইনে প্রচার না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

মনিরাপুরে তলিয়ে গেল কৃষকের কয়েক শ হেক্টর আমন ধানের খেত
15/08/2026

মনিরাপুরে তলিয়ে গেল কৃষকের কয়েক শ হেক্টর আমন ধানের খেত

মনিরামপুরে প্রেমের প্রস্তাব থেকে হাত-পা বেঁধে ধর্ষণ অভিযোগের ১৬ দিন পার হলেও নেই কোন মামলার অগ্রগত
15/08/2026

মনিরামপুরে প্রেমের প্রস্তাব থেকে হাত-পা বেঁধে ধর্ষণ অভিযোগের ১৬ দিন পার হলেও নেই কোন মামলার অগ্রগত

মনিরামপুরে ২২৪ জন শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যান সুবিধার অর্থ প্রদান
15/08/2026

মনিরামপুরে ২২৪ জন শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যান সুবিধার অর্থ প্রদান

খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকীতে মনিরামপুরে দোয়া মাহফিল
15/08/2026

খালেদা জিয়ার ৮২ তম জন্ম বার্ষিকীতে মনিরামপুরে দোয়া মাহফিল

মালয়েশিয়াতে চিকিৎসারত মনিরামপুরের বিএনপি নেতা শহীদ ইকবালের স্বাস্থ্যের উন্নতি
12/08/2026

মালয়েশিয়াতে চিকিৎসারত মনিরামপুরের বিএনপি নেতা শহীদ ইকবালের স্বাস্থ্যের উন্নতি

মনিরামপুরের বিএনপি নেতা শহীদ ইকবাল ও নিস্তার ফারুকের চাচার ইন্তিকাল
12/08/2026

মনিরামপুরের বিএনপি নেতা শহীদ ইকবাল ও নিস্তার ফারুকের চাচার ইন্তিকাল

মনিরামপুরে সাংবাদিক পুত্র ফারদিনের জিপিএ-৫ অর্জন
12/08/2026

মনিরামপুরে সাংবাদিক পুত্র ফারদিনের জিপিএ-৫ অর্জন

Address

Dhaka Office: 48/49 Skaivue Momota Center, Lift-2, Kakrail
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Daily Shomosamayik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Shomosamayik:

Shortcuts

Share