18/09/2026
সৌদি, হুথি ও ইরানের ত্রিমুখী সমীকরণে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। বিগত সপ্তাহে ইরান-সমর্থিত গোষ্ঠী হুতিদের সামরিক অভিযানের পর দিশাহারা হয়ে পড়ে সৌদি আরব। একপর্যায়ে সাহায্য চায় যুক্তরাষ্ট্রের কাছে, কিন্তু জোটেনি মার্কিন সহায়তা। তারা অস্ত্র দিলেও যুদ্ধে আসবে না জানিয়ে দেওয়ার পর রাজনীতি ঘুরে যায় চীনের দিকে। রিয়াদের তরফ থেকে বেইজিংয়ের কাছে সাহায্যের জন্য বিশেষ আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে চীন গোপনে তেহরানকে ইয়েমেনের হুতি বাহিনীকে নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানিয়েছে। ঘটনার বিষয়ে অবগত তিনটি ইরানি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।