02/09/2026
বিয়ের প্রস্তাব এলে একটি মুসলিম পরিবারে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘোরে, তা প্রায় একই। ছেলে কী করে, কত আয়, বাড়ি-গাড়ি আছে কি না, বংশমর্যাদা কেমন? এসব প্রশ্ন অগ্রহণযোগ্য নয়; সংসার পরিচালনার সামর্থ্য ইসলামেও গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ফিকহবিদ ও মুহাদ্দিসদের আলোচনায় বারবার একটি প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ছেলেটির দীন ও চরিত্র কেমন?