Bangla24tv.bd

Bangla24tv.bd It’s a social media based channel, its share true news for every moment of Bangladesh. 24/7

It’s a social media based tv, its share current news and sports update on every moment.. 24/7

08/08/2026

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বক্তব্য।

শনিবার, ৮ আগস্ট ২০২৬ | এলডি হল প্রাঙ্গণ, জাতীয় সংসদ ভবন, ঢাকা

আজ সেমিফাইনালে কারা জয়ী হবে? Argentina🇦🇷❤️vs England🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿👉
15/07/2026

আজ সেমিফাইনালে কারা জয়ী হবে?
Argentina🇦🇷❤️vs England🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿👉

13/07/2026

পথে দেখা হওয়া শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরিশাল | ১৩ জুলাই ২০২৬, সোমবার

মাননীয় প্রধানমন্ত্রীর শোকবার্তাসাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক, বাংলা...
12/07/2026

মাননীয় প্রধানমন্ত্রীর শোকবার্তা

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত কামনা করছি।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও দুঃসময়ের কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

বিশেষ করে বিগত দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বিএনপির ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রারও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তাঁর আদর্শ, প্রজ্ঞা, সততা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আমি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি একই সঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

——রাষ্ট্রপতির শোক বার্তা——১২ জুলাই ২০২৬, বঙ্গভবনঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জ...
12/07/2026

——রাষ্ট্রপতির শোক বার্তা——

১২ জুলাই ২০২৬, বঙ্গভবনঃ সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, এই বরেণ্য রাজনীতিবিদের প্রয়াণে দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

11/07/2026

আসসালামু আলাইকুম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র
জাতীয় স্থায়ী কমিটির সভা
আজ ১১ জুলাই ২০২৬ শনিবার গুলশান চেয়ারপার্সন অফিসে শুরু হয়েছে, এতে সভাপতিত্ব করেন
বিএনপি চেয়ারম্যান
ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান-এমপি

ধন্যবাদ।

06/07/2026

পানি ভবন পান্থপথ,

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় 'শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ' শীর্ষক কর্মশালা।

প্রধান অতিথি -
ডা. জুবাইদা রহমান
প্রখ্যাত চিকিৎসক ও ভাইস প্রেসিডেন্ট, জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সভাপতিত্বে-
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক সমাজকল্যাণ মন্ত্রণালয়।

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয় শিশুকে দায়িত্বহীনভাবে...
16/06/2026

আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয় শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না।

মঙ্গলবার (১৬ জুন) সকালে, রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তাহলে ছয়টা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে ফেলা উচিত ছিল, যখন একটা বাচ্চাকে নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত ছিল। ছয়টা বাচ্চা পরপর মারা গেল। আর কর্তৃপক্ষ সেই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি। কোনো গুরুত্বই দেয়নি তারা।

তিনি আরও বলেন, দুই ঘণ্টা এসি বন্ধ থাকা এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয়টি শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর অথরিটিকে আঙুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না। যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। দেশে তো কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভেতরেও।

এছাড়া, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |...
16/06/2026

যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

ঢাকা, ১৬, জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক নগরবাসীকে সাথে নিয়ে সকল উন্নয়নমূলক ভাল কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে- ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

আজ রাজধানীর মিরপুরে আয়োজিত" শিশু সুরক্ষায়" ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শন মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন |

ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান,একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হব |

তিনি বলেন ,৪১ বছর রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি এবং ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে | এক্ষেত্রে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে |

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের ক্ষেত্রে সকলের পাশে থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন |

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের কে প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর উত্তর সিটি কর্পোরেশনের সকল ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে প্রচারের অনুরোধ জানান |

অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ, ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান |

এ সময় প্রশাসক বলেন , 'ক্লিন ঢাকা -গ্রীন ঢাকা" সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে |

মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড ভিশন কে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিক্সাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান |

এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Bangla24tv.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla24tv.bd:

Shortcuts

Share

Category