Amirul Islam 02

Amirul Islam 02 Digital creator,Serial Entrepreneur, Internet Marketer, AI Enthusiast. Lets share new Ai prompts, ideas and everything.

এই তিনটা ওয়েবসাইটে আপনি লাখ লাখ প্রম্পট পেয়ে যাবেন 👇
21/09/2026

এই তিনটা ওয়েবসাইটে আপনি লাখ লাখ প্রম্পট পেয়ে যাবেন 👇

একটা কথা মনে রাখিও মানুষ খুজলে মানুষ পাবা কিন্তু সে পাগল টাকে পাবে না যে তোমাকে পাগলের মত ভালোবাসত
21/09/2026

একটা কথা মনে রাখিও মানুষ খুজলে মানুষ পাবা কিন্তু সে পাগল টাকে পাবে না যে তোমাকে পাগলের মত ভালোবাসত

ফ্রিতে Background Remove করার সহজ Tool খুঁজছেন?remove.bg সম্ভবত এটার জন্য সবচেয়ে সহজ সমাধান। যা করতে হবে তা হলো , ছবি আ...
21/09/2026

ফ্রিতে Background Remove করার সহজ Tool খুঁজছেন?

remove.bg সম্ভবত এটার জন্য সবচেয়ে সহজ সমাধান।
যা করতে হবে তা হলো , ছবি আপলোড করো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই Background Remove হয়ে যাবে।
কোনো ডিজাইন দক্ষতার দরকার নেই।
এমন ছোটখাটো কাজের জন্য ফ্রি ভার্সন ই যথেষ্ট।
তুমি কি আগে remove.bg ব্যবহার করেছ? কমেন্টে জানাও।

Good morning everyone 🌻🌻
21/09/2026

Good morning everyone 🌻🌻

❤️Alhamdulilha Good morning❤️ New Style PROMPT 👇
21/09/2026

❤️Alhamdulilha
Good morning❤️

New Style PROMPT 👇




Moody Double Exposure PROMPT 👇🔥
19/09/2026

Moody Double Exposure PROMPT 👇🔥



ট্রাকের পেছনে শুধু ছবি নয়, লেখা আছে একটি পরিবারের অপেক্ষার গল্প। উর্মি গ্রুপ সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, একটি ট্রাক/কাভ...
19/09/2026

ট্রাকের পেছনে শুধু ছবি নয়, লেখা আছে একটি পরিবারের অপেক্ষার গল্প।

উর্মি গ্রুপ সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, একটি ট্রাক/কাভার্ডভ্যান এবং সেই ট্রাকের চালকের সন্তানের আঁকা ছবি। ছবির প্রতিটি রঙে মিশে আছে তাদের স্বপ্ন, ভালোবাসা আর প্রিয় বাবাকে ঘিরে থাকা অনুভূতি।
উর্মি গ্রুপের নিজস্ব এই ট্রাকটি শুধু পণ্য পরিবহনের একটি মাধ্যম নয়; এর পেছনে যুক্ত করা হয়েছে ট্রাকচালকদের সন্তানদের আঁকা ছবি ও তাদের মনের কথাগুলো। উদ্যোগটি যেন কর্মক্ষেত্রের গণ্ডি পেরিয়ে মানুষের জীবনের গল্পকে সামনে নিয়ে এসেছে। রাস্তায় ট্রাক দেখলেই আমাদের মনে হতে পারে, রাস্তায় যেন এক ভয়ংকর কিছু ছুটে চলছে একটি বিশাল ট্রাক। আর সেই ট্রাকের চালককে ঘিরে আমাদের মনে তৈরি হয় নানা নেতিবাচক ধারণা।

এই ড্রাইভারেরও তো সন্তান আছে। তার জন্যও কেউ একজন অপেক্ষা করছে।
ছোট্ট একটি শিশুর লেখা- “প্রিয় বাবা, যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কী, তাহলে আমি মাথা উঁচু করে বলবো- আমার বাবা।”

এই ছবি ও উক্তি চোখে পড়লে, এই ট্রাক এবং ট্রাকচালকের প্রতি আমাদের প্রচলিত ধারণা পরিবর্তন হতে পারে।

পক্ষান্তরে, যখন সেই ট্রাকের পেছনে ফুটে ওঠে তার সন্তানের আঁকা একটি ছবি, তখন ট্রাকটি আর শুধু একটি যানবাহন থাকে না, এটি হয়ে ওঠে একটি পরিবারের ভালোবাসা ও অপেক্ষার প্রতীক।

সন্তানের আঁকা সেই ছবিটি হয়তো প্রতিটি মুহূর্তে চালককে মনে করিয়ে দেবে—“আমার জন্যও কেউ একজন অপেক্ষা করছে।”এই অনুভূতিই তাকে বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত রাখতে পারে, আরও সচেতনভাবে স্টিয়ারিং ধরতে পারে। কারণ গন্তব্যে পৌঁছানোই শুধু দায়িত্ব নয়, নিরাপদে প্রিয়জনের কাছে ফিরে যাওয়াটাও তার দায়িত্ব।

উর্মি গ্রুপের এই উদ্যোগের মাধ্যমে, শুধু ট্রাক ও ট্রাকচালকদের প্রতি আমাদের নেতিবাচক ধারণাটাই বদলাবে না, বরং তাদের প্রতি তৈরি হবে আরও মানবিক ও ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গি। একই সঙ্গে, ট্রাকের পেছনে সন্তানের আঁকা সেই ছোট্ট ছবিটি চালকের কাছেও হয়ে উঠবে একটি নীরব বার্তা—“তোমার জন্যও কেউ একজন অপেক্ষা করছে।”হয়তো একটি ছোট্ট আঁকা ছবি, কিন্তু তার বার্তা অনেক বড়।

পথ চলুক নিরাপদে।
বাবারা ফিরুক সন্তানের কাছে।
আর প্রতিটি যাত্রার শেষে অপেক্ষা করুক একটি হাসিমুখ।
CP from urmi group

ইন্টারভিউয়ার আসলে কলম নিয়ে কিছুই জানতে চান না।তিনি দেখতে চান, আপনি কথা বলা শুরু করেন নাকি প্রশ্ন করা শুরু করেন।পুরো পর...
18/09/2026

ইন্টারভিউয়ার আসলে কলম নিয়ে কিছুই জানতে চান না।
তিনি দেখতে চান, আপনি কথা বলা শুরু করেন নাকি প্রশ্ন করা শুরু করেন।
পুরো পরীক্ষাটা ওই এক জায়গায়।
ইন্টারভিউয়ে "এই কলমটা আমাকে বিক্রি করেন" শুনলে বেশিরভাগ মানুষ যা করে, সেটা দিয়েই শুরু করি।
তারা বলে, এটা খুব ভালো কলম। স্মুথ লেখে। টেকসই। দাম অনুযায়ী দারুণ।
সব কথাই সত্যি। তবুও উত্তরটা ভুল।
কারণ কলমের বর্ণনা যে কেউ দিতে পারে। ওইটা সেলস না, ওইটা মুখস্থ বলা।
ইন্টারভিউয়ার কলম সম্পর্কে আপনার জ্ঞান মাপছেন না। তিনি দেখছেন, আপনি মানুষটাকে বোঝার চেষ্টা করেন নাকি সরাসরি বিক্রির চেষ্টা করেন।
এই পার্থক্যটাই দুর্বল আর ভালো সেলসম্যানের মধ্যে পার্থক্য।
এখন দেখি কীভাবে উত্তর দিবেন।
ধাপ ১। বিক্রি শুরু করার আগে প্রশ্ন করেন
"বিক্রি করার আগে একটা প্রশ্ন করি, আপনি সাধারণত কলম কোন কাজে ব্যবহার করেন?"
এই এক লাইনেই পুরো ঘরের বাতাস বদলে যায়। আপনি বিক্রেতা থেকে পরামর্শদাতা হয়ে গেলেন।
আর গুরুত্বপূর্ণ কথা, প্রশ্নটা করার পর চুপ থাকেন। উত্তর দিতে দেন।
ধাপ ২। তার আসল চাহিদাটা বের করেন
"কলমে আপনার কাছে কোনটা বেশি জরুরি - লেখার আরাম, ভরসা করার মতো হওয়া, নাকি দেখতে সুন্দর হওয়া?"
দুইটা প্রশ্নেই আপনি জেনে গেলেন কী বেচতে হবে। এখন আর অনুমান করতে হচ্ছে না।
ধাপ ৩। কলমটাকে তার উত্তরের সাথে জুড়ে দেন
ধরেন তিনি বললেন, প্রতিদিন গুরুত্বপূর্ণ ডকুমেন্টে সই করতে হয়।
তাহলে বলবেন, "প্রতিদিন যদি ইম্পর্ট্যান্ট ডকুমেন্টে সই করতে হয়, তাহলে আপনার এমন একটা কলম দরকার যেটা কখনো মাঝপথে থেমে যাবে না। এই কলমটা প্রতিবার একই রকম সই দেয়, হাতে ধরতেও আরাম লাগে।"
খেয়াল করেন, কলমের ফিচার এখানেও আছে। কিন্তু সেগুলো এখন তার সমস্যার উত্তর হয়ে এসেছে, বিজ্ঞাপন হয়ে আসেনি।
ধাপ ৪। সরাসরি চেয়ে নেন
"একবার হাতে নিয়ে লিখে দেখবেন?"
এই ধাপটাই সবচেয়ে বেশি বাদ পড়ে। মানুষ সুন্দর করে সব বুঝিয়ে তারপর চুপ করে যায়। বিক্রেতার কাজ শেষ হয় চাওয়ার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে না।
পুরো ফর্মুলাটা চার শব্দে। বোঝা, প্রয়োজন খোঁজা, জোড়া লাগানো, চেয়ে নেওয়া।
আর যদি ইন্টারভিউয়ার প্রশ্নের উত্তর দিতে রাজি না হন?
এটা কিন্তু হয়। অনেকে ইচ্ছে করেই বলেন, "আমি কিছু বলবো না, আপনি বিক্রি করেন।"
তখন ঘাবড়ানোর কিছু নেই। ধরে নেওয়ার কথাটা মুখে বলে ফেলেন।
"ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি একজন ম্যানেজার যিনি দিনে অন্তত দশটা কাগজে সই করেন। যদি তাই হয়, তাহলে..."
এতে আপনি প্রমাণ করলেন যে আপনি অনুমানকেও কাঠামোর ভেতরে রাখতে জানেন। ইন্টারভিউয়ার ওইটাই দেখতে চাইছিলেন।
এখানে একটা কথা বলে রাখি
এই পদ্ধতি মুখস্থ করে গেলে কাজ হবে না।
কারণ মুখস্থ উত্তর ধরা পড়ে যায়। আপনি যদি প্রশ্নটা করেন কিন্তু উত্তরটা আসলে না শোনেন, ইন্টারভিউয়ার সেটা বুঝে ফেলবেন। তখন উল্টো খারাপ লাগবে।
তাই ফর্মুলাটা মুখস্থ করবেন না, ধারণাটা বুঝেন। ধারণাটা হলো, মানুষ পণ্য কেনে না, নিজের সমস্যার সমাধান কেনে।
আর এই জিনিসটা শুধু ইন্টারভিউয়ের জন্য না
আপনি ফ্রিল্যান্সার হলে ক্লায়েন্টকে প্রথম মেসেজে নিজের স্কিলের লিস্ট পাঠাচ্ছেন। কাজ হচ্ছে না।
একই ভুল। প্রথমে জিজ্ঞেস করেন তার সমস্যাটা কী, তারপর নিজের স্কিলটাকে ওই সমস্যার উত্তর হিসেবে সাজান।
সিভি পাঠানোর সময়ও একই কথা। আপনি কী কী পারেন সেই লিস্ট না, তারা কোন সমস্যায় আছেন সেটার সমাধান লিখেন।
একটা কথা মাথায় রাখেন, মানুষ কলম কেনে না, সই করার নিশ্চয়তা কেনে।
পোস্টটা সেভ করে রাখেন, সামনে ইন্টারভিউ থাকলে কাজে লাগবে। সেইভ + শেয়ার 🙂

My silence is not my weakness... It’s a warning....
17/09/2026

My silence is not my weakness...
It’s a warning....

14/09/2026

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Amirul Islam 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amirul Islam 02:

Shortcuts

Share