The Campus Beat

The Campus Beat Your University News Hub.

চবির আলাওল হলের ফুটবল দলে ১৮জোড়া বুট দিলেন এমপি সাঈদ আল নোমাননিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের...
22/09/2026

চবির আলাওল হলের ফুটবল দলে ১৮জোড়া বুট দিলেন এমপি সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ১৮ জোড়া ফুটবল বুটসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম উপহার দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হল সংসদের প্রতিনিধিদের কাছে এসব ক্রীড়া সরঞ্জাম হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ২২ আগস্ট আলাওল হল মাঠে আয়োজিত ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের বুট ও ক্রীড়া সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মঙ্গলবার ১৮ জোড়া বুটসহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়।

আলাওল হলের সাধারণ সম্পাদক (জিএস) নুরনবী হাসান বলেন, “সংসদ সদস্য সাঈদ আল নোমান তূর্য ভাই শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে যেভাবে সমাধানের উদ্যোগ নেন, তা সত্যিই বিরল। আলাওল হল ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

হল সংসদের খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক বনি আল আমিন বলেন, “এমপির এই উদ্যোগ আমাদের খেলোয়াড়দের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি কেবল প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত হননি, বরং কথা রেখেছেন। তাঁর এই সহযোগিতা আলাওল হলের খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

সাঈদ আল নোমান তূর্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আলাওল হলের একটি ফুটবল টুর্নামেন্টে এসে যখন দেখলাম আমাদের তরুণ খেলোয়াড়দের কাছে পর্যাপ্ত বুট নেই, তখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই অংশ হিসেবে আজ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার নাড়ীর টান আছে। আমি সব সময় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। শিক্ষার্থীদের জন্য একটি ক্রীড়াবান্ধব ও সুস্থ পরিবেশ গড়ে উঠুক—এটাই আমি চাই। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যেকোনো ইতিবাচক উদ্যোগ ও শিক্ষার্থীদের প্রয়োজনে আমি পাশে থাকার চেষ্টা করব।”

আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ বলেন, “আজ দায়িত্ব গ্রহণের পর জানতে পারলাম চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান হলের শিক্ষার্থীদের একটি ক্রীড়া অনুষ্ঠানে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়া সামগ্রী উপহার পাঠিয়েছেন। হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। তরুণ খেলোয়াড়দের জন্য ফুটবল বুট উপহার দেওয়া অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ।”

তিনি আরও বলেন, “আলাওল হলের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করে গড়ে তোলা হবে, যেন তারা হলের বর্তমান শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ বিষয়ে খুব শিগগিরই হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে, সাঈদ আল নোমান তূর্য ব্যক্তিগত অর্থায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে শিক্ষার্থীদের জন্য একটি সার্বজনীন ওয়াটার ফিল্ট্রেশন সিস্টেম স্থাপন করেন। এছাড়া আলাওল হল ও সূর্য সেন হলে নিজস্ব অর্থায়নে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ স্থাপন করেন।

চাকসুর আবেদনে চবিতে অননুমোদিত ফি-রশিদবিহীন অর্থ আদায় বন্ধ ঘোষণানিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভা...
22/09/2026

চাকসুর আবেদনে চবিতে অননুমোদিত ফি-রশিদবিহীন অর্থ আদায় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগ ও ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় অনুমোদিত ফি ছাড়া এবং রশিদবিহীন কোনো অর্থ গ্রহণ বন্ধে নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ নোটিশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, “এতদ্বারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের নিকট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ব্যতীত/রশিদ ব্যতীত কোনো ফি গ্রহণ না করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।”

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফির বাইরে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বিভাগ উন্নয়ন ফি, ল্যাব উন্নয়ন ফি এবং অনুপস্থিতির জরিমানাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। এসব খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ১৬ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে স্মারকলিপি দেন চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এতে অননুমোদিত ফি এবং রশিদ বা ব্যাংকিং ব্যবস্থা ছাড়া সব ধরনের ফি আদায় বন্ধের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল— বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ, ইনস্টিটিউট বা দপ্তর শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ ছাড়া অর্থ গ্রহণ করতে পারবে না মর্মে স্পষ্ট নির্দেশনা জারি, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাব বা অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সব ধরনের ফি গ্রহণ বাধ্যতামূলক করা এবং অর্থ গ্রহণের সময় শিক্ষার্থীকে যথাযথ ও অনুমোদিত রশিদ প্রদান নিশ্চিত করা।

এ ছাড়া রশিদবিহীন বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের বাইরে অর্থ গ্রহণের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া, অনুমোদিত ফি-এর খাত, পরিমাণ ও অর্থ জমাদানের পদ্ধতি নোটিশের মাধ্যমে প্রকাশ এবং নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অডিটের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে প্রশাসনের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। আমরা চাকসুর পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরে উপাচার্য বরাবর আবেদন করি, যাতে অননুমোদিত অতিরিক্ত ফি আদায় বন্ধ করা হয়। উপাচার্য মহোদয় বিষয়টি আমলে নিয়ে সকল বিভাগ ও ইনস্টিটিউটকে অতিরিক্ত, রশিদবিহীন এবং অনুপস্থিতিজনিত জরিমানা আদায় বন্ধে জরুরি নির্দেশ জারি করেন।”

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় অনুমোদিত ফি ছাড়া এবং রশিদবিহীন কোনো অর্থ গ্রহণ না করার নির্দেশনা দিয়ে নোটিশ পাঠানো হয়।

চবিতে ‘গ্রীনসোল’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধননিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও প...
22/09/2026

চবিতে ‘গ্রীনসোল’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষায় ‘গ্রীনসোল: ৫০০০ ট্রিস ফর আর্থ’ মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় কর্মসূচির উদ্বোধন করা হয়।

এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সমাজকল্যাণ ও শিক্ষামূলক দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’ এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। ‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’ স্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি এ মিশন পরিচালনা করছে সংগঠনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অথেন্টিক ফাউন্ডেশনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উপাচার্যের হাতে শুভেচ্ছা স্মারক ও গাছের চারা তুলে দেন।

কর্মসূচির প্রশংসা করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বনায়নের এই দূরদর্শী পদক্ষেপের জন্য অথেন্টিক ফাউন্ডেশনকে চবি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তরুণদের এই বলিষ্ঠ নেতৃত্ব, পরিবেশ সচেতনতা এবং একাগ্রতা আমাদের বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।’

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের সঙ্গে সমন্বয় করে পুরো ক্যাম্পাসজুড়ে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচির প্রথম ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোপণের জন্য ২৫০ থেকে ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করবে অথেন্টিক ফাউন্ডেশন।

চাকসুর দাবিতে শাটল ট্রেনে রেলওয়ের ১৫ উদ্যোগনিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সংকট নিরসনে নতু...
22/09/2026

চাকসুর দাবিতে শাটল ট্রেনে রেলওয়ের ১৫ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সংকট নিরসনে নতুন ট্রিপ চালু, ক্যাম্পাস স্টেশন সংস্কার এবং রেললাইন সম্প্রসারণসহ ১৫টি উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। চাকসুর দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসুর সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের নবনিযুক্ত মহাপরিচালকের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগ সম্পর্কে জানান।

সভা শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক স্বল্প ও দীর্ঘমেয়াদে শাটলের সমস্যা সমাধানে ১৫টি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানান।

স্বল্পমেয়াদি পদক্ষেপের মধ্যে রয়েছে দ্বিতীয় ট্রেনের কোচ পরিবর্তন করে নতুন কোচ সংযোজন, প্রতি সপ্তাহে ট্রেন পরিষ্কার করা, দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিটের মধ্যে নতুন একটি ট্রিপ চালু, ক্যাম্পাস স্টেশনের ড্রেনেজ ব্যবস্থা মেরামত এবং শাটলের সব লাইট ও ফ্যান সংস্কার। এছাড়া রাতে ট্রেনের দরজা-জানালা বন্ধ রাখা, শাটল অ্যাপকে রেলওয়ের নিয়মিত সার্ভিসে অন্তর্ভুক্ত করা এবং শিডিউল বিপর্যয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া রেললাইনের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার এবং ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন ইঞ্জিন সংযোজন, ক্যাম্পাস স্টেশন সংস্কার, স্টেশনে রেললাইনের দৈর্ঘ্য বাড়িয়ে অন্তত ১৪টি বগি সংযোজনের উপযোগী করা এবং ষোলশহর থেকে ক্যাম্পাস পর্যন্ত রেললাইন সম্পূর্ণ সংস্কার। পাশাপাশি অক্সিজেন স্টপেজ চালুর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ক্যাম্পাস স্টেশন সংস্কারের কাজ ইতোমধ্যে টেন্ডারে গেছে এবং শিগগিরই কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়। রেললাইন সংস্কারের পর শাটলে বগি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, শাটলের সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যে প্রায় পাঁচবার রেলওয়ের সঙ্গে তাদের সভা হয়েছে। এসব সভার পর শাটলে পাওয়ার কার ও নতুন রেক সংযোজন, নিয়মিত নিরাপত্তা অভিযান এবং লাইট-ফ্যান সচল করাসহ বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু বগি স্বল্পতার কারণে শাটলে শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। আজকের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পিক আওয়ারে নতুন একটি ট্রিপ চালু করা এবং বগি বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাস স্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার করা। আশা করছি, আজকে সিদ্ধান্ত হওয়া পদক্ষেপগুলো যথাযথ সময়ে গ্রহণ করতে পারলে শিক্ষার্থীরা পরিবহনের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবে।’

সভায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. তানভিরুল ইসলাম, সিইই মুহাম্মদ শফিকুর রহমান, সিএমই মোহাম্মদ জাকির হাসান, সিএসটিই তারেক মো. সামছ তুষার, সিসিএম সুজিত কুমার বিশ্বাস, ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সিওপিএস-ই মোহাম্মদ সফিকুর রহমান, ডিইই মো. তাকি আল জাওয়াদ, এজিএম শেখ ফরিদ, ডিটিও ফারহান মাহমুদ, এসি আরএনবি সালামত উল্লাহ, সিআরএনবি মো. মোরশেদ আলম ও ডিএমই আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসাইন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান এবং সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর উপস্থিত ছিলেন।

চবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় জোরদারে কমিটির সভানিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইন্ডাস্ট্রি ও একাডে...
22/09/2026

চবিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয় জোরদারে কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সভায় বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিল্পখাতের সঙ্গে একাডেমিক কার্যক্রমের সমন্বয়, যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বৃদ্ধি এবং ইনোভেশনভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমাদের গ্র্যাজুয়েটদের বৈশ্বিক ও জাতীয় কর্মসংস্থানের বাজার উপযোগী করে গড়ে তুলতে শিল্পখাতের সঙ্গে গভীর অ্যাকাডেমিক সমন্বয় প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউট থেকে অর্জিত জ্ঞানকে কীভাবে বাস্তবমুখী উদ্যোগ, উদ্ভাবন ও ইন্ডাস্ট্রিয়াল চাহিদার সঙ্গে যুক্ত করা যায়, সে লক্ষ্যে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।’

সভায় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিইউ-অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ইনস্টিটিউশনাল র‍্যাংকিং সেলের পরিচালক প্রফেসর ড. এসএম শরীফুজ্জামান এবং কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া সভায় উপস্থিত ছিলেন।

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেননিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকার...
22/09/2026

চবির নতুন প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাছান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন চলতি বছরের ৩১ মার্চ থেকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া বলেন, “নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক কামরুল হোসেনের নিয়োগ চিঠি ইস্যু করা হয়েছে। তিনি ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।”

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, “এতদিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। এখন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা, বিশ্ববিদ্যালয়কে সবসময় সচল রাখা এবং পড়ালেখার পরিবেশ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করে যাব।

“এ কাজে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

21/09/2026

"অতীতেও তো তেলের দাম বেড়েছিল, মানুষ কি দুনিয়া ছেড়ে দেশ ছেড়ে পালাইছিল?"

21/09/2026

"গরীবেরই দুর্ভোগ বেশি;দুর্ভোগ ছাড়া আমাদের কপালে আর কিছুই নাই"

চবির আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আমান উল্লাহনিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নতুন প্রভোস...
21/09/2026

চবির আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আমান উল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রশাসক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

তিনি বলেন, ‘আলাওল হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে যিনি প্রভোস্ট ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন পরবর্তীতে প্রকাশ করা হবে।’

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহ বলেন, "দায়িত্ব নেওয়ার পর হলের শিক্ষার্থী, হল সংসদ ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে যে ধরনের উন্নয়নমূলক কাজ প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করব। সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হলের কার্যক্রম আরও গতিশীল করতে চাই।"

এর আগে, আলাওল হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জমালুল আকবর চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, অব্যবস্থাপনা ও আসন বণ্টনে অস্বচ্ছতাসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন হলটির শিক্ষার্থীরা। এর মধ্যে গত ২০ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক জমালুল আকবর চৌধুরী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করে অধ্যাপক ড. মুহাম্মদ আমান উল্লাহকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়।

১২দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে হারাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়নিজস্ব প্রতিবেদক:মাত্র ১২ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে...
20/09/2026

১২দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে হারাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

মাত্র ১২ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। ৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট, ক্যান্সার ও নদীতে ডুবে তাঁদের মৃত্যু হয়। পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

সর্বশেষ রবিবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে যায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে সানম পানিতে তলিয়ে যান।

পরে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, “বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

সানম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

এর একদিন আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস (২৪)। দীর্ঘ তিন বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর তাঁর মৃত্যু হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অনিক। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম। তাঁর মৃত্যুর পর ১১ দিনের ব্যবধানে মারা যান অনিক এবং পরদিন সানমের মৃত্যু হয়।

পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে।

নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরপর তরুণ প্রাণকে একসঙ্গে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তারা যেন পরকালে ভালো থাকে।”

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের ৩জন মেধাবী শিক্ষার্থী হারিয়েছি। আমরা খুবই শোকাহত, বিশ্ববিদ্যালয় পরিবার তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।”

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Campus Beat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.