স্বাধীন বার্তা

স্বাধীন বার্তা প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয়। - (সহীহ বুখারী-৩৪৬১)
(7)

আাহ! 🥹
02/09/2026

আাহ! 🥹

একের ভিতর সব 🔥😭
20/08/2026

একের ভিতর সব 🔥😭

এক হাদীসে এসেছে,“তোমরা যদি আল্লাহকে সঠিকভাবে জানতে এবং বুঝতে তাহলে, তোমাদের দুআয় পাহাড় নড়ে উঠত।”হাশরের ময়দানে সর্বশে...
09/07/2026

এক হাদীসে এসেছে,
“তোমরা যদি আল্লাহকে সঠিকভাবে জানতে এবং বুঝতে তাহলে, তোমাদের দুআয় পাহাড় নড়ে উঠত।”
হাশরের ময়দানে সর্বশেষ বিচার যার হবে, ঐ ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার ফয়সালা হবে। তখন সে শুধু বারবার পিছনে ফিরে ফিরে তাকাবে।
আল্লাহ বলবেন, "তাকে ফিরিয়ে আনো তো।"
ফেরেশতারা তাকে ফিরিয়ে আনলে আল্লাহ বলবেন: "কী হলো, বারবার ফিরে ফিরে তাকাও কেনো?"
সে বলবে, ‘আমার আশা, আপনি আমাকে একটু দয়া করবেন।’
আল্লাহ বলবেন, "যাও, তোমাকে জান্নাত দিয়ে ‍দিলাম।"
লোকটি জান্নাতে গিয়ে বলবে, ‘আমার রব আমাকে এত বড় খাজানা দিয়েছেন যে, সারা জান্নাতবাসীকে নিমন্ত্রণ করে খাওয়ালেও সামান্য কমবে না!' সুবহানআল্লাহ।
বর্ণনাকারী বলেন, ‘এ ঘটনা বলার সময় নবীজি {সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম}- এর চেহারা মোবারক আনন্দে ঝলমল করছিলো।’
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মহান আল্লাহর প্রতি সুধারণা রেখে, তাঁর রহমত ও ক্ষমা পাবার আশা রেখে, এই মিছে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থেকে, ঈমান-আমলের মেহনতে সময় দিয়ে, আখিরাতের প্রস্তুতি নেওয়ার তাওফীক দান করুন। আ-মীন।
~ [কিতাব রেফারেন্স: আল্লাহর প্রতি সুধারণা]

বাঙালি বাবা-মায়ের একটা কমন ডায়ালগ আছে—“আমরা তোমার জন্য কত কষ্ট করেছি! এখন তোমার দায়িত্ব আমাদের কথা শুনা!”কথাটা ভুল না।কি...
03/07/2026

বাঙালি বাবা-মায়ের একটা কমন ডায়ালগ আছে—

“আমরা তোমার জন্য কত কষ্ট করেছি! এখন তোমার দায়িত্ব আমাদের কথা শুনা!”

কথাটা ভুল না।

কিন্তু ইসলামের একটা সুন্দর ভারসাম্য আছে। ইসলাম শুধু সন্তানকে দায়িত্ব দেয় না, বাবা-মাকেও দেয়।

আমরা প্রায়ই শুনি,
“মা-বাবার পায়ের নিচে জান্নাত।”
“মা-বাবার অবাধ্য হয়ো না।”

এসব একদম সত্য।

কিন্তু খুব কম মানুষই আলোচনা করেন যে, সন্তানেরও বাবা-মায়ের ওপর হক আছে।

হযরত আবদুল্লাহ ইবন উমার (রা.) থেকে বর্ণিত,

“যেমন তোমার ওপর তোমার পিতার অধিকার আছে, তেমনি তোমার সন্তানেরও তোমার ওপর অধিকার আছে।”
(আল-আদাবুল মুফরাদ, হাদিস ৯৪ — সহিহ)

মানে ব্যাপারটা এমন না যে, আল্লাহ শুধু সন্তানদের উদ্দেশ্যে বললেন, “যাও, বাবা-মায়ের সব কথা শুনো।”

আর বাবা-মাকে বললেন, “তোমরা যা ইচ্ছা তাই করো।”

না। ইসলাম এত একপেশে নয়।

আপনি যদি চান আপনার সন্তান সত্যবাদী হোক, তাহলে আগে বাচ্চাকে শিখাবেন না যেন সে বলে

“বাবাকে বলো, আমি বাসায় নাই!”

আপনি যদি চান সন্তান নামাজি হোক, তাহলে সে যেন আপনাকে শুধু শুক্রবার আর ঈদের দিন জায়নামাজ খুঁজতে না দেখে।

আপনি যদি চান সে ভদ্র হোক, তাহলে বাসার কাজের মানুষ, রিকশাওয়ালা বা দোকানদারের সঙ্গে আপনার ব্যবহারও যেন ভদ্র হয়।

কারণ সন্তানদের একটা অদ্ভুত সুপারপাওয়ার আছে।

তারা আপনার উপদেশের চেয়ে আপনার অভ্যাস বেশি কপি করে।

তাদের সামনে হাজারটা লেকচার দিলে লাভ কম।
কিন্তু একটা ভালো উদাহরণ দেখালে, সেটা সারাজীবন থেকে যেতে পারে।

আমরা অনেক সময় অভিযোগ করি—

“আজকালকার ছেলেমেয়েদের কোনো আদব-কায়দা নেই!”

কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি—

ওরা আদবটা কার কাছ থেকে শেখার কথা ছিল? ইউটিউব থেকে, নাকি আমাদের কাছ থেকে?

সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানতগুলোর একটি। তাদের শুধু ভালো স্কুলে ভর্তি করানোই দায়িত্ব নয়।
ভালো মানুষ বানানোর চেষ্টাটাও ইবাদত।

তাই এখন মনে হয়, দোয়া শুধু এমন না—

“হে আল্লাহ, আমার সন্তানকে নেক বানিয়ে দিন।”

দোয়াটা এমনও হওয়া জরুরী যে—

“হে আল্লাহ, আগে আমাকে এমন একজন বাবা/মা বানিয়ে দিন, যাকে দেখে আমার সন্তান নেক হওয়ার অনুপ্রেরণা পায়।”

কারণ সন্তানদের মানুষ করার সবচেয়ে শক্তিশালী বইটা কোনো সিলেবাস নয়। সেটা হলো—তাদের বাবা-মায়ের জীবন।

ইসলাম একপেশে নয়
সংগৃহীত

ছাত্র-যামানাটাই হয়তো সুখের ও আনন্দের ছিল! কর্মজীবনে এসে তো আছরের পরেও একটু অবসর নেই, হ্যাঁ এটাই আমার বিকেল-বেলার নিত্যদ...
02/07/2026

ছাত্র-যামানাটাই হয়তো সুখের ও আনন্দের ছিল!
কর্মজীবনে এসে তো আছরের পরেও একটু অবসর নেই, হ্যাঁ এটাই আমার বিকেল-বেলার নিত্যদিনের চাকরি। 🙂

01/07/2026

চোখের রোগ হারামের দিকে তাকানো।
কানের রোগ হারাম ও অনর্থক কথা শোনা।
জিহ্বার রোগ মিথ্যা, গীবত ও অশ্লীল কথা বলা।
পেটের রোগ হারাম ও অতিরিক্ত ভক্ষণ।
হাতের রোগ জুলুম ও হারাম কাজে লিপ্ত হওয়া।
পায়ের রোগ গুনাহের পথে চলা।
নফসের রোগ প্রবৃত্তির অনুসরণ ও গুনাহের প্রতি আকর্ষণ।
কলবের রোগ শিরক, নিফাক, রিয়া, অহংকার ও হিংসা; আর কলব নষ্ট হলে পুরো মানুষই নষ্ট হয়ে যায়।

সংগৃহীত

13/05/2026

গোপনে হারাম থেকে বাঁচো ভাই" কারণ একা থাকলে যা করো" সেটাই তোমার আসল পরিচয়"!

12/05/2026

ইমাম ইবনু আবিদ দুনইয়া রাহিমাহুল্লাহ বলেন,
তাওয়াক্কুলের স্তর তিনটি :
প্রথম স্তর : অভিযোগ না করা। অর্থাৎ, অভিযোগ না করে ধৈর্যধারণ করা। এই স্তরটি দুনিয়াবিমুখদের।

দ্বিতীয় স্তর : সন্তুষ্ট থাকা। অর্থাৎ, আল্লাহ তা’য়ালা যে ফয়সালা করেছেন তাতে অন্তর তৃপ্ত থাকা। আর এটা প্রথমটা থেকে উপরের স্তরের। এই স্তরটি সত্যবাদীদের।

তৃতীয় স্তর : ভালোবাসা। অর্থাৎ, আল্লাহ তা’য়ালা তার ব্যাপারে যে ফয়সালা করেছেন সেটাকেই পছন্দ করা।
এই স্তরটি রাসূলদের।
[ আত-তাওয়াক্কুল : ১/৭১ ]

Address

Dhaka

Telephone

+8801745863512

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন বার্তা:

Shortcuts

Share