Arif Ahmad Azadi

Arif Ahmad Azadi welcome to my page.

27/09/2026

দাড়ি কোন দলের প্রতীক নয় । দাড়ি নিয়ে কটুক্তি করায় বিএনপির নয়ন কে অতি দ্রুত ক্ষমা চাইতে হবে 💥

15/09/2026

আমাদের পীর, আমাদের মুর্শিদ এই জমানার "নাবী"!

এটা স্পষ্ট কুফরি কথা। এমন কথা যে বলবে সেও কাফের, যারা সমর্থন দিবে তারাও কাফের।

13/09/2026

রাসুলুল্লাহ সাঃ এর শানের আলোচনা,
ক্বারী আরিফ আহমাদ আজাদী

12/09/2026

ভারত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দিয়েছে

উত্তরবঙ্গে বন্যার আভাস 😓

আমাদের প্রধান পরিচয় কী — মুসলিম নাকি বাঙালি?|| ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ||আমাদের প্রথম পরিচয় হলো আ...
09/09/2026

আমাদের প্রধান পরিচয় কী — মুসলিম নাকি বাঙালি?
|| ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ||

আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম। এরপরে আমাদের অন্য পরিচয় হবে—আমরা বাংলাদেশী নাকি বাঙালি। কিন্তু প্রথম পরিচয় হবে আমি একজন মুসলিম। আর মুসলিমকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হয় ইসলামের শাশ্বত বাণীকে। আপনি যদি অমুসলিম হন, এথিস্ট হন সেটা ভিন্ন বিষয়; কিন্তু মুসলিম দাবি করে শরীয়তে ইসলামিয়ার বাইরে গিয়ে চলার কোন সুযোগ নাই।

ঈমান আনা ছাড়া রাসূলুল্লাহ ﷺ -এর উম্মত হওয়ার কোন সুযোগ নেই। ঈমানের কিছু পরিচয় আমাদেরকে দিতে হবে। কারণ আপনারা সব চেনেন কিন্তু ঈমান চেনেন না, ইসলাম চিনেন না, কুরআন চিনেন না, হাদীস চিনেন না। সেজন্যই আপনাদের মুখে শুনতে পাই যে, আমি মুসলিম নয়, আমার প্রথম পরিচয় আমি বাঙালি।

আমার প্রথম পরিচয় হলো আমি মুসলিম, আমি উম্মতে মুহাম্মাদী ﷺ , আমি রাসূলুল্লাহ ﷺ -এর উম্মত। তারপরে আমার অন্য পরিচয়। এই পরিচয় আল্লাহ তা’আলা শিখিয়েছেন। মুসলমানের পরিচয় কী হবে তা কোন নেতা বা নেত্রী কিংবা বুদ্ধিজীবী বলবে না; বরং মুসলমানের পরিচয় কী হবে তা স্বয়ং আল্লাহ তা'আলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
قل ياأهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأنا مسلمون [ آل عمران:٦٤]

মুহাম্মদ ﷺ আপনি বলুন, হে আহলে কিতাব! আসো একটি কথায় আমরা ঐক্যমত্য স্থাপন করি; যে কথাটি আমরাও মানতে পারি, তোমরাও মানতে পারো। আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহর সাথে কারো শরিক করব না। আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাব না। যদি কা ফে র অবিশ্বাসীরা তা না মানে, আপনার উম্মত যেন মুক্ত কন্ঠে বলে দেয়, আমরা মুসলমান।

অতএব, আমাদের প্রথম পরিচয় হবে মুসলমান। আমরা মু’মিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদী ﷺ —এটাই হচ্ছে আমাদের অস্তিত্বের পরিচয়, আত্মিক পরিচয়, রুহের পরিচয় ও পরকালীন পরিচয়। কে বাংলাদেশী, কে মা/র্কি/ নি, কে ইরাকি, কে পাকিস্তানি, কে ভা র তি এসব হচ্ছে জাতীয়তাবাদ ভিত্তিক খুব ক্ষুদ্র পরিচয়; যা আখেরাতে কোন কাজে আসবে না।

---গতকাল জাতীয় সংসদে পাশ হওয়া আইন: একটি সরল বিশ্লেষণ---- হেবা (দান), সম্পত্তি হস্তান্তর আইন ২০২৬ এবং শরিয়তের অকাট্য বিধ...
09/09/2026

---গতকাল জাতীয় সংসদে পাশ হওয়া আইন: একটি সরল বিশ্লেষণ----

হেবা (দান), সম্পত্তি হস্তান্তর আইন ২০২৬ এবং শরিয়তের অকাট্য বিধানের সুবিন্যস্ত রূপরেখা
১. হেবা বা দানের শরয়ী সংজ্ঞা ও শর্ত
বিনা মূল্যে স্বেচ্ছায় অপর কাউকে সম্পত্তির মালিকানা হস্তান্তর করাকে হেবা বলা হয়। ইসলামী শরিয়তে হেবা সম্পন্ন ও কার্যকর হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত পূরণ হতে হয়:
* দাতার সুস্পষ্ট প্রস্তাব (الإيجاب)
* গ্রহীতার সম্মতি বা গ্রহণ (القبول)
* বাস্তব দখল হস্তান্তর (القبض والتسليم)
২. কোরআন মাজিদের আলোকে আমল ও চুক্তি বিনষ্ট না করার নীতি
হেবা সম্পন্ন হয়ে যাওয়ার পর তা অহেতুক বাতিল বা বিনষ্ট করা কোরআনের সাধারণ নিষেধাজ্ঞার পরিপন্থী:
> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
> “হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।”
> — সূরা মুহাম্মদ (৪৭): ৩৩
৩. রক্তসম্পর্কীয় আত্মীয়ের হেবা প্রত্যাহার না হওয়ার অকাট্য হাদিস
দখল হস্তান্তরের পর রক্তের মাহরাম আত্মীয় কিংবা স্বামী-স্ত্রীর মধ্যকার হেবা কোনো অবস্থাতেই ফিরিয়ে নেওয়া যায় না।
> عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَتِ الْهِبَةُ لِذِي رَحِمٍ مَحْرَمٍ فَلَا رُجُوعَ فِيهَا»
> ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: “যদি দান কোনো রক্তসম্পর্কীয় মাহরাম আত্মীয়ের অনুকূলে হয়, তবে তা আর ফিরিয়ে নেওয়া যাবে না।”
> — সুনানে দারা কুতনি (হাদিস: ২৯৭৯)
৪. ইসলামী ফিকহের প্রামাণ্য দলিল (ফিকহে হানাফি)
* বাদায়েউস সানায়ে (ইমাম কাসানী রহ.):
> «فَأَمَّا إِذَا كَانَتِ الْهِبَةُ لِذِي رَحِمٍ مَحْرَمٍ مِنْ نَسَبِهِ فَلَا رُجُوعَ فِيهَا إِجْمَاعًا... وَلِأَنَّ مَقْصُودَهُ مِنْ هَذِهِ الْهِبَةِ حُصُولُ الثَّوَابِ بِصِلَةِ الرَّحِمِ، وَالثَّوَابُ قَدْ حَصَلَ، فَلَا يَجُوزُ لَهُ الرُّجُوعُ كَمَا فِي الصَّدَقَةِ»
> “যদি দানটি বংশীয় মাহরাম আত্মীয়ের অনুকূলে হয়, তবে সর্বসম্মতিক্রমে (ইজমা দ্বারা) তা আর প্রত্যাহার করা যায় না। কারণ এ ধরনের দানের উদ্দেশ্য থাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষার মাধ্যমে সওয়াব অর্জন করা; আর দখল হস্তান্তরের সাথে সাথে সেই সওয়াব অর্জিত হয়ে গেছে। ফলে সদকার মতো এটিও আর প্রত্যাহার করা কোনোভাবেই বৈধ নয়।”
> — বাদায়েউস সানায়ে ফি তারতিবিশ শারায়ে, খণ্ড ৬, পৃষ্ঠা ৮৩
* আল-হিদায়া (ইমাম মারগিনানি রহ.):
> «وَإِذَا وَهَبَ لِذِي رَحِمٍ مَحْرَمٍ مِنْهُ نَسَبًا فَلَا رُجُوعَ فِيهَا، لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: إِذَا كَانَتِ الْهِبَةُ لِذِي رَحِمٍ مَحْرَمٍ فَلَا رُجُوعَ فِيهَا، وَلِأَنَّ الْمَقْصُودَ صِلَةُ الرَّحِمِ، وَقَدْ حَصَلَ»
> “যদি কেউ বংশীয় রক্তের মাহরাম আত্মীয়কে হেবা করে, তবে সে ক্ষেত্রে দান ফিরিয়ে নেওয়া যাবে না। কারণ নবী ﷺ বলেছেন: ‘মাহরাম আত্মীয়ের জন্য দান করা হলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না।’ তাছাড়া এর উদ্দেশ্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা, যা হস্তান্তরের মাধ্যমে অর্জিত হয়ে গেছে।”
> — আল-হিদায়া, কিতাবুল হিবাহ, বাবুর রুজু ফিল হিবাহ
* রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার (আল্লামা ইবনে আবেদীন রহ.):
> «فَلَوْ كَانَ الْمَوْهُوبُ لَهُ ذَا رَحِمٍ مَحْرَمٍ نَسَبًا بَطَلَ الرُّجُوعُ مُطْلَقًا»
> “দানগ্রহীতা যদি বংশীয় রক্তের মাহরাম আত্মীয় হয়, তবে হেবা বাতিল বা প্রত্যাহারের দাবি সম্পূর্ণরূপে বাতিল ও অকার্যকর।”
> — রদ্দুল মুহতার, খণ্ড ৫, পৃষ্ঠা ৭১০
৫. ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬
পাস হওয়া বিলে বিধান রাখা হয়েছে যে, পিতা-মাতা সন্তান বা রক্তসম্পর্কীয় কাউকে জমি লিখে দেওয়ার সময় দলিলে জীবদ্দশায় নিজে বসবাস ও ভোগদখল করার শর্ত যুক্ত করতে পারবেন এবং তাদের সম্মতি ছাড়া গ্রহীতা তা বিক্রি করতে পারবে না।
৬. রাষ্ট্রীয় বিধান বনাম শরীয়ত: মূল ফয়সালা
পিতা-মাতার মানবিক দিক বা অসহায়ত্ব যতই বিবেচনা করা হোক না কেন, কোনো আইন বা বিধান যদি সরাসরি ইসলামী শরিয়তের অকাট্য মূলনীতির বিরোধী হয়, তবে একজন মুসলিমের জন্য শরিয়ত পরিপন্থী সেই বিধান মানা বা প্রয়োগ করা বৈধ নয়।
শরিয়তের দৃষ্টিতে হেবা হলো সম্পূর্ণ নিঃশর্ত মালিকানা হস্তান্তর; দখল বুঝিয়ে দেওয়ার পর গ্রহীতাই সেই সম্পত্তির নিরঙ্কুশ ও চূড়ান্ত মালিক। পিতা-মাতার ভরণপোষণ ও সম্মান নিশ্চিত করা সন্তানের ওপর শরিয়তের স্বতন্ত্র ফরজ বিধান, কিন্তু সেটির অজুহাতে হেবার শরয়ী নিয়ম বা মালিকানার সীমা পরিবর্তন করা শরিয়তসম্মত নয়।

09/09/2026

মুমিনের রুহের খুরাক
কিয়াম শরিফ

ক্ষমতার লোভে কিংবা যালিমের ভয়ে যার কথা বদলে যায়নি। যাঁর কথা আগে যেমন ছিলো এখনও তেমনি আছে; স্রোতের তালে কথার পরিবর্তন ঘটে...
09/09/2026

ক্ষমতার লোভে কিংবা যালিমের ভয়ে যার কথা বদলে যায়নি। যাঁর কথা আগে যেমন ছিলো এখনও তেমনি আছে; স্রোতের তালে কথার পরিবর্তন ঘটে না।

তিনিই আমাদের শায়েখ, আমাদের রাহবার আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, পীর সাহেব জৌনপুরী।💔

25/08/2026

ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসুল সালাম আলাইকা
ইয়া হাবীব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা।

মিলাদ ও সীরাত—মুমিনের জীবনের দুই অবিচ্ছেদ্য অংশ।রাসুল (সা.)-এর দুনিয়ায় আগমন যেমন চিরন্তন সত্য ও আনন্দের, তাঁর আদর্শ ধারণ...
17/08/2026

মিলাদ ও সীরাত—মুমিনের জীবনের দুই অবিচ্ছেদ্য অংশ।

রাসুল (সা.)-এর দুনিয়ায় আগমন যেমন চিরন্তন সত্য ও আনন্দের, তাঁর আদর্শ ধারণ করাও তেমনি প্রতিটি মুমিনের পরম কর্তব্য। মাসলাকের ভিন্নতা যেন আমাদের নবীপ্রেমের ঐক্যে ফাটল না ধরায়। সব শ্রদ্ধেয় আলেমদের প্রতি সম্মান জানিয়ে রবিউল আউয়ালের এই পবিত্র লগ্নে
আমাদের একটাই স্লোগান:

ঈদে মিলাদুন্নাবী (সা.) জিন্দাবাদ!
সীরাতুন্নাবী (সা.) জিন্দাবাদ!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Ahmad Azadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share