Mostain Motion

Mostain Motion “দেখব আলোর পথ, এই মোদের শপথ”
অসহায়, দরিদ্র, ইয়াতীম, সেবা বঞ্চিত, বিপদগ্রস্থ, মানুষের সেবায় সর্বদায়।
(2)

গরিব হইলে বুঝা যায় দুনিয়াটা কত কঠিন মুরগি টা বিক্রি করে হয়তো 50/100 টাকা পাবে সর্বোচ্চ, একবার চিন্তা করেন এই 100 টাকার ক...
13/06/2026

গরিব হইলে বুঝা যায় দুনিয়াটা কত কঠিন মুরগি টা বিক্রি করে হয়তো 50/100 টাকা পাবে সর্বোচ্চ, একবার চিন্তা করেন এই 100 টাকার কি পরিমাণ দরকার হলে সে এত ছোট একটা মুরগির বা'চ্চা বিক্রির জন্য আসে।

22/05/2026

শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ শুধু একজন শিশুর জীবনই নষ্ট করে না, পুরো সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের রাষ্ট্রীয় আইন ও বিচারব্যবস্থার দীর্ঘসূত্রিতা অনেক সময় অপরাধীদের মনে ভয় সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে। বছরের পর বছর মামলা ঝুলে থাকে, অনেক অপরাধী প্রভাব বা টাকার জোরে পার পেয়ে যায়। ফলে ধর্ষকের মনে শাস্তির ভয় কমে যাচ্ছে, আর অপরাধ বাড়ছে।

কঠোর ও দ্রুত বিচার নিশ্চিত না হলে, শুধু প্রতিবাদ বা মানববন্ধন দিয়ে এই ভয়াবহতা থামানো সম্ভব নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো, আইনকে এমন শক্তিশালী করা, যেন কোনো ধর্ষক বিচারের ফাঁক গলে বের হতে না পারে।

ফেসবুকে দেখলাম ইনি আজকে মারা গিয়েছেন।আমৃত্যু উনি  উনার অন্ধ প্রতিবন্ধী ছেলের সেবা করে গেছেন! একারনেই আমি মনে করি مَنْ ك...
14/05/2026

ফেসবুকে দেখলাম ইনি আজকে মারা গিয়েছেন।
আমৃত্যু উনি উনার অন্ধ প্রতিবন্ধী ছেলের সেবা করে গেছেন! একারনেই আমি মনে করি
مَنْ كَانَتْ لَهُ أُمٌّ فَمَا هُوَ بِفَقِيرٍ
“যার মা আছে, সে গরিব নয়।”

20/03/2026

ঈদ মুবারক... 🌙✨

19/03/2026

মহান রব্বে কাবার অসীম রহমত ও বরকতে এবং সকল শুভানুধ্যায়ী, দাতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় আজ আমরা কিছু সংখ্যক গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ।

এই মহৎ উদ্যোগে যারা আর্থিক সহায়তা, সময় ও শ্রম দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতেও মানবসেবায় নিয়োজিত থাকার তাওফিক দান করুন। আমিন।

আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে শুধুমাত্র মহান রবের কৃপায়। বিজয় একান্তই তাঁর।

ঈদ উপহার 💞
18/03/2026

ঈদ উপহার 💞

17/03/2026

২৭ রমাদ্বানুল মুবারক....

11/03/2026

“মানুষ মানুষের জন্য—এক ব্যাগ রক্তই বাঁচাতে পারে একটি জীবন।
”“রক্ত দান করুন, কারণ আপনার সামান্য রক্তই কারো নতুন জীবনের আশা হতে পারে।” 🩸❤️

এই শবে বরাতে হালুয়া–রুটি বা রুটি–গোশত রান্না করুন। নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান। পাশাপাশি আত্মীয়–স্বজন, গরিব–মিসকিন,...
02/02/2026

এই শবে বরাতে হালুয়া–রুটি বা রুটি–গোশত রান্না করুন। নিজে খান, পরিবারের সবাইকে খাওয়ান। পাশাপাশি আত্মীয়–স্বজন, গরিব–মিসকিন, ইয়াতিম ও প্রতিবেশীদেরও খাওয়ান।
এটা কোনো নতুন ইবাদত নয়, বরং আমাদের স্থানীয় সাংস্কৃতিক রীতি—যেমন রমজানে প্রতিদিন ছোলা বা পেয়াজু খাওয়া এবং ঈদের দিনে সেমাই খাওয়া।
কেউ এটাকে ফরজ বা ওয়াজিব বলছে না। এটি শুধু খাবার এবং সামাজিক সৌহার্দ্যের অংশ। মানুষকে খাওয়ানোর সওয়াব এই দিনেও পাবেন।
তাই অকারণে ফতোয়াবাজি করে আনন্দকে হারাম করা ঠিক নয়। ইসলামের নামে আনন্দ করা, সামাজিক বন্ধন দৃঢ় করা বা নির্দোষ স্থানীয় কৃষ্টি–কালচার কখনো হারাম নয়।
তরুণ প্রজন্মকে শবে বরাতে ঘুরাঘুরি করতে দিন। দল বেঁধে মসজিদে ঘুরতে দিন। তারা হালুয়া খাবে, নতুন পাঞ্জাবি পরে ঘুরবে—কেউ এটাকে ইবাদত মনে করে না। তবু তারা মুরুব্বিদের সালাম দেয়, ছোটদের আদর করে, পরিবারের প্রাক্তনদের কবরের পাশে দোয়া ও কুরআন পড়ে।
এভাবে তাদের শৈশব, কৈশোর ও তারুণ্যের স্মৃতিগুলো ধর্ম ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকবে। অন্তত তারা মনে রাখবে, তাদের শেকড় ইসলাম। এই শেকড়ের সঙ্গে পরিচয় থাকা—নিজেকে, ধর্মকে এবং স্থানীয় সংস্কৃতিকে চেনা—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সুযোগ থাকলে তাদের মুখে হালুয়া তুলে দিয়ে বলুন:

“ইয়া আইয়ুহাশ শাবাব, (শবে বরাত)
শবে বরাত মোবারক।”

সকলে শেয়ার করুন, তাকে পাওয়া গেছে। কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়ার লোকটিকে খুঁজে পাওয়া গেছে। তিনি তার নাম ঠিকানা কিছুই বলতে পা...
31/01/2026

সকলে শেয়ার করুন, তাকে পাওয়া গেছে। কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়ার লোকটিকে খুঁজে পাওয়া গেছে। তিনি তার নাম ঠিকানা কিছুই বলতে পারতেছেন না। অনুগ্রহপূর্বক শেয়ার দিবেন, কেউ চিনে থাকলে জানাবেন 🙏

যোগাযোগ ঠিকানা : দানানগর, উমর মজিদ, রাজারহাট, কুড়িগ্রাম।
ফোনঃ 01862778630

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mostain Motion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share