02/09/2026
🎬 অমর নায়ক সালমান শাহ্র হত্যার বিচার ! 🎬
১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর—যেদিন আমরা হারিয়েছিলাম বাংলা চলচ্চিত্রের স্বপ্নের রাজকুমার, অমর চিত্রনায়ক সালমান শাহ্কে। দেখতে দেখতে দীর্ঘ ৩০টি বছর পার হয়ে গেল, অথচ বিচারহীনতার সংস্কৃতি আর নানা আইনি জটিলতায় আজও আটকে আছে এই রহস্যজনক হত্যাকাণ্ডের বিচার।
তবে অবশেষে থমকে থাকা বিচারে নতুন মোড় আসছে! মামলার ৪ নম্বর আসামি চলচ্চিত্র ভিলেন ডনের ৫ দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। সিআইডি (CID) অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তদন্তের স্বার্থে কৌশলগতভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, অন্যান্য আসামিরা দ্রুত গ্রেপ্তার হলে পুরো জাতির সামনে উন্মোচিত হবে এই নির্মম সত্য।