Rfa News Bd

Rfa News Bd Rfa News Bd. known as “Rfa TV” is a News Channel of Bangladesh. This page is the authorized page of RFA TV

মরনব্যধি ক্যানসার কেন হয়? যে লক্ষণগুলো দেখলে আপনাকে সাবধান হতে হবে।মানুষের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো নির্...
05/06/2026

মরনব্যধি ক্যানসার কেন হয়? যে লক্ষণগুলো দেখলে আপনাকে সাবধান হতে হবে।

মানুষের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো নির্দিষ্ট নিয়ম মেনে জন্ম নেয়, কাজ করে এবং মারা যায়। কোনো কারণে কোষের জিনে পরিবর্তন ঘটলে সেই কোষ নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়। তখনই সৃষ্টি হয় ক্যানসার। এই কোষগুলো ধীরে ধীরে টিউমার তৈরি করে এবং শরীরের অন্য অংশেও ছড়াতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় 'মেটাস্টেসিস'।
বিশ্বজুড়ে ১০০টিরও বেশি ক্যানসার রয়েছে।

ক্যান্সারকে তিন ভাগে ভাগ করা হয়।

সলিড ক্যানসার
এটি সবচেয়ে বেশি দেখা যায়। স্তন, ফুসফুস, ত্বক, কোলনসহ বিভিন্ন অঙ্গে এ ধরনের ক্যানসার হতে পারে।

মিশ্র ক্যানসার
কিছু ক্যানসার একাধিক ধরনের বৈশিষ্ট্য বহন করে। এগুলো তুলনামূলকভাবে বিরল।

রক্তের ক্যানসার
রক্তকণিকা বা লসিকাতন্ত্রে শুরু হওয়া ক্যানসারকে এই শ্রেণিতে রাখা হয়। যেমন লিউকেমিয়া, লিম্ফোমা ও মাল্টিপল মায়েলোমা।

ক্যানসারের লক্ষণ। যা দেখলে সর্তক হওয়া উচিত।

শরীরের কোথাও অস্বাভাবিক গাঁট বা ফোলা
প্রস্রাব বা মলের সঙ্গে রক্ত যাওয়া
দীর্ঘদিন ক্লান্তি অনুভব করা
ক্ষুধামন্দা
কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
অতিরিক্ত রাতের ঘাম
দীর্ঘস্থায়ী ব্যথা
ত্বকে নতুন তিল বা পুরোনো তিলের আকৃতি ও রঙ পরিবর্তন
কাশির সঙ্গে রক্ত আসা
রাতে জ্বর আসা

কেন ক্যানসার হয়?

ধূমপান
ফুসফুস, মুখগহ্বর, খাদ্যনালি ও অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম প্রধান কারণ ধূমপান।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
অতিরিক্ত চর্বি ও চিনি সমৃদ্ধ খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

পরিবেশ দূষণ
অ্যাসবেস্টস, কীটনাশক ও রেডনের মতো বিষাক্ত উপাদানের সংস্পর্শে দীর্ঘদিন থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

অতিরিক্ত রোদে থাকা
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ।

পারিবারিক ইতিহাস
পরিবারের নিকটাত্মীয়দের ক্যানসার থাকলে ঝুঁকি কিছুটা বেশি থাকে।

ক্যানসার হতে বাচতে যেগুলো অবশ্যই করতে হবে। একটু সর্তকতা পারে আপনাকে সুরক্ষা দিতে।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন
ধূমপান ও তামাকজাত পণ্য ছাড়ুন।
নিয়মিত ব্যায়াম করুন।
অতিরিক্ত রোদ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন
পরিবেশগত বিষাক্ত উপাদান থেকে দূরে থাকুন
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যানসার স্ক্রিনিং করান

Address

Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Rfa News Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share