Prime TV

Prime TV News and Entertainment
সত্যের পাশাপাশি প্রতিদিন

17/09/2026

দিল্লিতে আওয়ামী লীগের আগামীকালের প্রস্তাবিত সভাটি বাতিল করা হয়েছে

09/09/2026

রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নাম বলার আগে মহামান্য, মাননীয় বলা যাবে না আর

05/09/2026

১১দলের লংমার্চ,দাউদকান্দি থেকে

31/08/2026

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইশমাম এর বক্তব্য (আংশিক)...
#নজরুল #বর্ষ #উপজেলা #সাংস্কৃতিক

31/08/2026

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ থেকে.....

31/08/2026

দিল্লিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নিয়ে আয়োজিত সেমিনার পুলিশি বাধায় বাতিল।

ডেস্ক রিপোর্ট ঃ

ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত এই সেমিনারটি বাতিল করে আয়োজকরা।

শনিবার সন্ধ্যায় এফসিসি এক বিবৃতিতে জানায়, দিল্লি পুলিশ শেষ মুহূর্তে অনুষ্ঠানটির অনুমতি দিতে অস্বীকৃতি জানানোর কারণেই সেমিনারটি বাতিল করতে হয়েছে।

এই সেমিনার আয়োজনের বিষয়টি নিয়ে এফএফসিসির পক্ষ থেকে আগেই তাদের এক্স একাউন্টে একটি পোস্ট দিয়েছিল। সেখানে বিষয়বস্তু ও কারা বক্তব্য দিবে সেই বিষয়গুলো লিফলেটও যুক্ত ছিল।

এই সেমিনারে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের।

এছাড়া মানবাধিকারকর্মী, গবেষক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ আরো বেশ কয়েকজনের এই সেমিনারে বক্তা হিসেবে ছিলেন।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ বিবিসি বাংলাকে বলেছেন, "তারা শুধু আমাদের বলেছে এই অনুষ্ঠান করার অনুমতি নেই। তবে ঠিক কারণে অনুমতি নেই বা তারা বন্ধ করেছে সেটি তারা জানাতে অস্বীকৃতি জানিয়েছে"।

এ নিয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, "অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে পুলিশ যেকোনো সময়ে যেকোনো অনুষ্ঠান বাতিল করার অধিকার রাখে"।

এ নিয়ে আওয়ামী লীগের একাধিক নেতার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

17/08/2026

পুরান ঢাকার অক্সিজেন বলধা গার্ডেন
সম্পাদনা -তাসফিয়া হক
ধারাবর্ণনা-আরেফিন শ্যামল
#বলধাগার্ডেন #পুরানঢাকা #ওয়ারি

17/08/2026

চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে,বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

কেফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে #ভর্তি  #কেএফটি  #একাদশ
17/08/2026

কেফটি কলেজিয়েট স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে
#ভর্তি #কেএফটি #একাদশ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব শাখার বৃত্তি প্রদান অনুষ্ঠান আল-আমীন মিয়াজি ঃবাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মত...
16/08/2026

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব শাখার
বৃত্তি প্রদান অনুষ্ঠান

আল-আমীন মিয়াজি ঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে আজ ১৬ আগষ্ট রবিবার বিকেল তিনটায় স্থানীয় মতলব কমিউনিটি সেন্টারে কিন্ডারগার্টেন বৃত্তি প্রাপ্তদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস ফর জাষ্টিস এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ খান,সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর,মতলবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ্ আলম।
সহসভাপতি ডিএম আলাউদ্দীন ও ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক মিথুন কান্তি বিশ্বাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক মাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও নারায়নপুর ব্রাইট কিন্ডারগার্টেন এর পরিচালক প্রভাষক কামরুল ইলাম,সহসভাপতি ও শামছুল হক ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সিফাতুল্লাহ্ মজুমদার।
#বৃত্তি #অনুষ্ঠন #কিন্ডারগার্টেন #মতলব

Address

39 Mymensign Lane, Banglamotor
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Prime TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.