19/09/2026
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“আমার উম্মতের সকলেই ক্ষমার উপযুক্ত হবে, তবে যারা প্রকাশ্যে পাপ করে তারা ছাড়া। প্রকাশ্যে পাপ করার একটি দৃষ্টান্ত হলো, কোনো ব্যক্তি রাতে কোনো পাপ করল, অথচ আল্লাহ তা গোপন রাখলেন। কিন্তু সকালে সে বলতে লাগল, ‘হে অমুক! আমি গত রাতে এই এই কাজ করেছি।’ অথচ সে এমন অবস্থায় রাত কাটিয়েছে যে, তার রব তার পাপ গোপন রেখেছিলেন; আর সকালে সে আল্লাহর গোপন রাখা বিষয়টি নিজেই প্রকাশ করে দিল।”
— সহিহ আল-বুখারী: ৬০৬৯; সহিহ মুসলিম: ২৯৯০