Dr Zahirul Islam

Dr Zahirul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Zahirul Islam, Digital creator, চিটাগাংরোড, হিরাঝিল আ/এ মসজিদের গলি, ব্লোক এ, রোড ০৩, বাড়ী ২৪ সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ।, Dhaka.
(1)

স্যার যে সকল রোগের চিকিৎসা করেন:-
★বাত ব্যাথা,★প্যারালাইজড,★শ্বাস-কষ্ট,
★শ্বেতী,★এলার্জী,
★নিঃসন্তান দম্পতী(বন্ধাত্ব)
♦বিনা অপারেশনে:- ★পলিপাস,★পাইলস,★টিওমার,★কিডনি,★ পিত্ত থলি ও মূত্র থলির পাথর। হাদিসে এসেছে, নিশ্চয় হিজামাতে রোগমুক্তির উপায়৷ ও রোগের শিফা রয়েছে। ( সহিহ বুখারী, হাদিস নং-৫৬৯৭)

আর কোন রোগের জন্য হিজামা নিলে যে কোন তারিখে নেয়া যায়। হাদীসে আছে তোমরা এই তারিখগুলিতে হিজামা নাও কারণ এতে শেফা রয়েছে।
অন্য হাদীসে আছে তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা নাও তন্মধ্যে হিজামা সর্বোত্তম চিকিৎসা।

হিজামা এমন একটি চিকিৎসা যেটা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বড় বড় রোগ (যেমন হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ষ্ট্রোক) থেকে নিরাপদ রাখে।

&_hijamah _in_dhaka #হিজামা #হিজামা_বাংলাদেশ #সুন্নাহ হেলথ এন্ড হিজামাহ #সুন্নাহ_হেলথ_এন্ড_হিজামাহ

রাতে ঘুমাতে পারে না শিশু? বারবার পায়ুপথ চুলকায়? হতে পারে Pinworm (কৃমি)আপনার সন্তান কি রাতে ঘুমের মধ্যে বারবার অস্থির হয়...
17/08/2026

রাতে ঘুমাতে পারে না শিশু?
বারবার পায়ুপথ চুলকায়? হতে পারে Pinworm (কৃমি)

আপনার সন্তান কি রাতে ঘুমের মধ্যে বারবার অস্থির হয়?
পায়ুপথে চুলকায়?
ঘুমের মধ্যে দাঁত ঘষে?
অস্বস্তির কারণে কান্নাকাটি করে?
তাহলে বিষয়টি অবহেলা করবেন না। এটি হতে পারে Pinworm infection (সুতা কৃমি/চিকন কৃমি)।

Pinworm হলো ছোট সাদা রঙের এক ধরনের কৃমি, যা সাধারণত শিশুদের বেশি হয়। আক্রান্ত ব্যক্তি যখন রাতে ঘুমায়, তখন স্ত্রী কৃমি পায়ুপথের চারপাশে ডিম পাড়ে। সেই ডিম হাত, নখ, কাপড়, বিছানা বা খাবারের মাধ্যমে আবার মুখে গিয়ে নতুন করে সংক্রমণ তৈরি করে।

যে লক্ষণগুলো দেখা দিতে পারে:
১/রাতে পায়ুপথে বেশি চুলকানি
২/ঘুমের সমস্যা ও অস্থিরতা
৩/ পেট ব্যথা বা অস্বস্তি
৪/ শিশুদের খিটখিটে মেজাজ
৫/ মেয়েদের ক্ষেত্রে কখনো কখনো যৌনাঙ্গে অস্বস্তি

কিভাবে বাঁচবেন?
১. হাত ধোয়ার অভ্যাস করুন
টয়লেট ব্যবহারের পর এবং খাবার খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা।

২. নখ ছোট ও পরিষ্কার রাখুন
কারণ নখের নিচে কৃমির ডিম জমে থাকতে পারে। নখ কামড়ানোর অভ্যাস বন্ধ করতে হবে।

৩. প্রতিদিন গোসল ও পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন
সকালে গোসল করলে রাতে পায়ুপথের আশেপাশে থাকা ডিম পরিষ্কার হতে সাহায্য করে।

৪. বিছানার চাদর, বালিশের কভার, কাপড় নিয়মিত পরিষ্কার করুন
আক্রান্ত ব্যক্তির কাপড় ঝাঁকাবেন না, কারণ ডিম ছড়িয়ে পড়তে পারে।

৫. পরিবারের সবাইকে সচেতন করুন
একজনের হলে অনেক সময় পরিবারের অন্য সদস্যদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে একই সময়ে পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া হয়।

মনে রাখবেন, কৃমি হওয়া লজ্জার কোনো বিষয় নয়। এটি খুব সাধারণ একটি সমস্যা এবং সঠিক চিকিৎসা ও পরিচ্ছন্নতার মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

শিশুর সুস্থতা শুধু ওষুধে নয়, গড়ে ওঠে ছোট ছোট ভালো অভ্যাসে।
আজ থেকেই সন্তানকে শেখান: "খাবারের আগে হাত ধোয়া, নখ পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন থাকা" ❤️
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

👨‍⚕️ ডা. জহিরুল ইসলাম
ইউনানী (ন্যাচারাল) মেডিসিনে বিশেষজ্ঞ
B.U.M.S (HUB), Dhaka
Bachelor of Unani Medicine & Surgery
M.S in Immunology (BUHS), BIRDEM
D.H.M.S (BHB)
প্রভাষক, বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
#কৃমিনাশক #কৃমিযুক্ত

#ইউনানী_আয়ুর্বেদিক_মেডিকেল_কলেজ_ও_হাসপাতাল

কি জঘন্য রোগ!এটা HPV ভাইরাসের কারণে হয়।যেটাকে wart বলে।এটা সেক্সুয়ালি ট্রান্সফার হয়।ওরাল সেক্স এর কারণে এটি হয়।সতর্কবাণী...
10/08/2026

কি জঘন্য রোগ!

এটা HPV ভাইরাসের কারণে হয়।
যেটাকে wart বলে।
এটা সেক্সুয়ালি ট্রান্সফার হয়।
ওরাল সেক্স এর কারণে এটি হয়।

সতর্কবাণীতে..
👨‍⚕️ ডা. জহিরুল ইসলাম
ইউনানী (ন্যাচারাল) মেডিসিনে বিশেষজ্ঞ
B.U.M.S (HUB), Dhaka
Bachelor of Unani Medicine & Surgery
M.S in Immunology (BUHS), BIRDEM
D.H.M.S (BHB)
প্রভাষক, বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

অনেক রোগী বা রোগীর গার্ডিয়ান ফোন দিয়ে জিজ্ঞেস করেন, যে স্যার অমুক ডাক্তারের কাছে গেছিলাম এত এত মলম দিয়েছেন। অনলাইন থে...
09/08/2026

অনেক রোগী বা রোগীর গার্ডিয়ান ফোন দিয়ে জিজ্ঞেস করেন, যে স্যার অমুক ডাক্তারের কাছে গেছিলাম এত এত মলম দিয়েছেন।
অনলাইন থেকে অনেক মলম কিনে ব্যবহার করেছেন ভালো হয় নাই।
আপনাদেরকে বুঝানোর জন্য , Vitiligo -শ্বেতী রোগে ত্বকের কোন জায়গায় আক্রমণ করে, দেখিয়ে দিচ্ছি।
এটা কি মলমের সারা সম্ভব আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম!!?

কালকে আসতে পারেন
02/08/2026

কালকে আসতে পারেন

ডা. জহিরুল ইসলাম আগামীকাল প্রাকৃত হাট এ রোগী দেখবেন।

সুস্থ থাকুন, শরীর ও মনের যত্ন নিন।

#স্বাস্থ্যসেবাকেন্দ্র

 #আলহামদুলিল্লাহ"বন্ধ্যাত্ব(Infertility)বন্ধ্যাত্ব কেন হয়, চিকিৎসা কী, কোথায় যাবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা ব...
01/08/2026

#আলহামদুলিল্লাহ
"বন্ধ্যাত্ব(Infertility)বন্ধ্যাত্ব কেন হয়, চিকিৎসা কী, কোথায় যাবেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা বিজ্ঞানে পরিভাষায় কোন দম্পতি সন্তান ধারণের জন্য সব ধরনের #ফিজিক্যাল চেষ্টা করার পরেও যদি টানা এক বছর সময় ধরে কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।

তবে আমার কাছে যে দম্পতিরা আসেন তাদের মধ্যে সন্তান ধারণে অক্ষমতায় নারী ও পুরুষের সংখ্যা একই রকম।

দেখা যায় দম্পতিদের মধ্যে ৪০ শতাংশ ক্ষেত্রে স্ত্রী এবং ৪০শতাংশ স্বামীদের শারীরিক সমস্যা থাকে। বাকি ১০ ভাগ ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকে। কিন্তু ১০ ভাগ ক্ষেত্রে সমস্যা অজানা থেকে যায়।

#বন্ধ্যাত্ব_নারী_ও_পুরুষ_উভয়েরই_হতে_পারে।

#নারীরা প্রধানত কি কারণে সন্তান ধারণে অক্ষম হয়ে থাকেন সে সম্পর্কে ধারণা কিছু ধারনা

১ #প্রেগন্যান্সির জন্য জরুরি পলিসিস্টিক ওভারি, যার মাধ্যমে একটা করে ওভাম আসার কথা, সেটা আসে না।
২ #জরায়ুর কিছু সমস্যা থাকে যা জন্মগত হতে পারে
৩ # বিভিন্ন রোগের কারণে হতে পারে।
৪ #জন্মগত সমস্যার কারণে হয়ত ডিম আসছে না, তার টিউব ব্লক,
৫ #জরায়ু যেটা আছে সেটা বাচ্চাদের মতো ছোট।
৬ #ওভারিয়ান চকলেট সিস্ট,
৭ #এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে।
৮ #হরমোনের কারণেও হতে পারে। যেমন থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে।
৯ #যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে। সেজন্য বন্ধ্যাত্ব হতে পারে।

#পুরুষের_যেসব_কারণে_বন্ধ্যত্ব_হয়।
আমার অভিজ্ঞতা হচ্ছে, পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে আসেন।

#পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো

১ #এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। ২ #তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না।
৩ # শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।
৪ #অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে।৬ #শুক্রাণুর পরিমান ঠিক আছে কিন্তু গুনগত মান ঠিক নেই। যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না।
৭ #টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।
৮ #প্রজনন অঙ্গে কোন ধরনের আঘাত লাগরে
৯ #অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা
১০ #প্রজনন অঙ্গে যক্ষ্মা
১১ #ডায়াবেটিস
১২ #ছোটবেলায় মাম্পস
১৩ #এমনকি মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।
১৪ #সঠিক সময় বিভাহ না করা।
♦♦♦
যখনই কোন কাপলের এক বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি তিরিশের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এক বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। ছয় মাসের মধ্যে যদি না হয়। আর বয়স যদি তিরিশের নিচে হয় তাদের বলি এক বছরের কথা।"
♦এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন, সেটি এক এসময় সমস্যার কারণ হয়ে দাড়ায়।

♣মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করতে হবে।
♥খাদ্যাভ্যাস ঠিক করতে হবে।
♥ক্যালরি খাওয়া কমাতে হবে।
♥ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
♥ব্যায়াম করতে হবে।
♥শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করতে হবে।
♥জীবনাচারণ পরিবর্তন করতে হবে।
♥দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে।
♥বয়স থাকতে বাচ্চা নিতে হবে।

আমাদের কাছে বন্ধ্যত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে।
#নারীদের..
#নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ইউনানী অনেক ঔষধ রযেছে,
#হরমোনার প্রবলেমের জন্য ইউনানী/আয়ু্র্বেদীক ঔষধ,

#ডিম্বাশয়/ নালী ব্লক থাকলে তার ইউ/আয়ু মেডিসিন।
#জরায়ুর সমস্যায় সমাধানের ইউ/আয়ু মেডিসিন।

#পুরুষদের...
#পুরুষদের জন্য যেসব চিকিৎসা রয়েছে..

#ইউনানী ঔষধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে।
#অণ্ডকোষ সমস্যা থাকলে তার তা মেডিসিন দিয়ে সমাধান।

💖💖ধৈর্য, ব্যয় ও শারীরিক কষ্ট...,
বিশ্বব্যাপী পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসায় সাফল্যের হার কম। নারী পুরুষ দুজনের জন্যই বন্ধ্যত্বের চিকিৎসা দীর্ঘমেয়াদি।
#এক সপ্তাহের ডোজেই এটি সেরে যায় না। তাই এক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

@@@যারা আশাহত তাদের জন্য আল্লাহর বানী@@@
আল্লাহর(সৃষ্টিকর্তার) অসন্তুষ্টির লক্ষণ" এমন ভ্রান্ত ধারণা অনেক দম্পতির মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।আল্লাহর নীতিমালা সম্পর্কে অজ্ঞতাই এর একমাত্র কারণ নয় বরং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ধারণার অভাব বিশেষ ভাবে উল্লেখযোগ্য।মহান রাব্বুল আলামিন বলেন,
সুরা আন্-নহল,: আয়াত: ৪,

خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ

He created man from a s***m, then he is a clear opponent.

তিনি মানুষকে সৃষ্টি করেছেন ছোট্ট একটি ফোঁটা থেকে। তারপর দেখতে দেখতে সে এক কলহপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে।

আয়াতে "নুতফাহ" শব্দ এসেছে যার বাংলা "শুক্রাণু" ইংরেজি "Sperm"।একটু চিন্তা করুন? একজন পুরুষের বীর্যে(Semens) এর প্রতি মিলিলিটারে প্রায় ১কোটি ৫০ লাখ শুক্রাণু থাকে,যার মাঝে চলনশক্তি সম্পন্ন শুক্রাণু থাকে প্রায় ৪০ শতাংশ।

সাভাবিক আকার আকৃতি সম্পন্ন শুক্রাণু থাকে প্রায় ৪ শতাংশ বা তার চেয়ে বেশি যেখানে সাভাবিক আকার আকৃতি এবং চলনশক্তি সম্পন্ন একটি শুক্রানুই যথেষ্ট একটি সন্তান জন্ম দেওয়ার জন্য সুবহানাল্লাহ।

যে কোন প্রয়োজনেঃ-
ডাঃজহিরুল ইসলাম
MS in immunology (BUHS) BIRDEM
BUMS (HUB) Dhaka

প্রভাষক বরিশাল ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
📳01936763989/01779673380


#ভাইরালপোষ্ট
#ফলোয়ার্স
Md. Abdur Razzak
#বাংলাদেশী
#নিঃসন্তান
#দম্পতি

#বন্ধ্যাত্ব_নারী_ও_পুরুষ_উভয়েরই_হতে_পারে
#পুরুষের_যেসব_কারণে_বন্ধ্যত্ব_হয়
#ভাইরালপোষ্ট
#নারীরা #হরমোনার
#নিঃসন্তান
#ফলোয়ার্স
#ফিজিক্যাল
#ডিম্বাশয়
#পুরুষদের


#বাংলাদেশ
#থাকুক

31/07/2026

আলহামদুলিল্লাহ, রোগী ভালো হওয়ার পরে দেখা করতে আসছেন।
স্কিন ডিজিজের প্রবলেম ছিল।
#স্কিন_ডিজিজ #আলহামদুলিল্লাহ @

26/07/2026
যারা বাচ্চাকে নিয়ে অতি আবেগ দেখায়, সেই বাচ্চারা কখনো শক্ত হয়না,বুদ্ধিমান হয়না,শারীরিক গঠন সুন্দর হয়না,এমনকি ন্যায় অন্যায়...
21/07/2026

যারা বাচ্চাকে নিয়ে অতি আবেগ দেখায়, সেই বাচ্চারা কখনো শক্ত হয়না,বুদ্ধিমান হয়না,শারীরিক গঠন সুন্দর হয়না,এমনকি ন্যায় অন্যায়ও যানেনা,, বাচ্চা লালন পালনের উদ্দেশ্য যদি বাবা মা না যানেন তাহলে ভবিষ্যতে পস্তানোর জন্য রেডি থাকুন।
ডাঃ জহিরুল ইসলাম
Dr Zahirul Islam

21/07/2026

আলহামদুলিল্লাহ

19/07/2026

নিঃ সন্তানের পুরুস্কার

Address

চিটাগাংরোড, হিরাঝিল আ/এ মসজিদের গলি, ব্লোক এ, রোড ০৩, বাড়ী ২৪ সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ।
Dhaka
1432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Zahirul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share