BD TECH WORLD

BD TECH WORLD This page is related with Traveling video, Health and Beauty as well as Movies/ TV/ News presentation

এই পেইজটি একটি ভুয়া। " আল মদিনা" নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা মেরে খাচ্ছে। সবাই সাবধান। টাকা নেওয়ার পর কোনো ক...
04/09/2025

এই পেইজটি একটি ভুয়া। " আল মদিনা" নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা মেরে খাচ্ছে। সবাই সাবধান। টাকা নেওয়ার পর কোনো কাজ করে না।
এই দুইটা নাম্বার সবসময় বন্ধ থাকে।
কল ও মেসেজ যায়না, রিপ্লাইও করেনা।
এই দুইটি নাম্বার‌ও ( ০১৮১০৫৭০৯১৪ - বিকাশ / ০১৯৭৬৩৮৯৭৩৩ - নগদ ) পুলিশ ক্রাইম বিভাগে রিপোর্ট করেছি।

আলাউদ্দীন খিলজি ছিলেন প্রচণ্ড আত্মপ্রত্যয়ী ও দৃঢ়চেতা শাসক। নিজের শক্তি ও সামর্থ্যের ওপর তাঁর ছিলো অগাধ আস্থা।১৩১০–১১ খ্র...
22/08/2025

আলাউদ্দীন খিলজি ছিলেন প্রচণ্ড আত্মপ্রত্যয়ী ও দৃঢ়চেতা শাসক। নিজের শক্তি ও সামর্থ্যের ওপর তাঁর ছিলো অগাধ আস্থা।

১৩১০–১১ খ্রিষ্টাব্দে মঙ্গোল খান ওলজাইতু দূত পাঠিয়ে আলাউদ্দীন খিলজিকে তার প্রতি বশ্যতা স্বীকার করার নির্দেশ দেন এবং শর্ত হিসেবে দাবি করেন—খিলজি রাজপরিবার থেকে একজন রাজকুমারীকে স্ত্রী হিসেবে।

কিন্তু আলাউদ্দীন খিলজি বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি আদেশ দেন, সেই ১৮ জন দূতকে হাতির পায়ের নিচে ফেলে পিষ্ট করে হত্যা করা হোক!

এই দৃশ্যই মঙ্গোলদের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরবর্তীতে তারা আর কখনো ভারত জয় করার স্বপ্ন দেখার সাহস করে উঠতে পারেনি।

📖 The Mughal Emperors — Francis Robinson

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—লেখক এখানে খিলজির বাহিনীকে “ইসলামের সেনাবাহিনী” বলেছেন। বাস্তবে, তাঁর সেনাবাহিনীতে বহু হিন্দু ধর্মাবলম্বী সেনাপতিও নিয়োগপ্রাপ্ত ছিলেন। এমনকি তথাকথিত নিচু বর্ণের সেনাপতিরা প্রায়ই নেতৃত্ব দিতেন সেইসব রেজিমেন্টের, যাদের সৈন্যরা সমাজের অভিজাত শ্রেণির ছিলো।

৩৫ বছর পাকিস্তানে একটি কবরে লেখা ছিল, " ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার "। অর্থাৎ, এখানে শুয়ে আছে এক বেইমান..১৯৭১ সাল, যুদ...
22/08/2025

৩৫ বছর পাকিস্তানে একটি কবরে লেখা ছিল, " ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার "। অর্থাৎ, এখানে শুয়ে আছে এক বেইমান..

১৯৭১ সাল, যুদ্ধের ঠিক আগ মহূর্তে সপরিবারে ২ মাসের ছুটিতে এসেছেন নিজ মাতৃভূমিতে। তিনি দেখতে পেলেন বাংলার মানুষের উপর নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে। একের পর এক অসহায় বাঙ্গালিকে হত্যা করছে তৎকালীন পাকিস্তানি বাহিনী।

২৫ মার্চের কালরাতে তিনি ছিলেন তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরের রামনগর গ্রামে। হানাদারদের পৈশাচিক গণহত্যা দেখে আর তিনি স্থির থাকতে পারলেন না। ভাবলেন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু করার।

তখন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হওয়া সত্ত্বেও অসীম ঝুঁকি ও সাহসিকতার সঙ্গে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুললেন। তিনি যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তুললেন একটি প্রতিরোধ বাহিনী।

১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী 'সেভর জেড' বিমান থেকে তাদের ঘাঁটির ওপর বোমাবর্ষণ করে। বিমান আক্রমণ শেষে তিনি সবার উদ্দেশে বলেছিলেন, 'বিমান থেকে ভৈরবে বোমাবর্ষণ হয়েছে। পাকিস্তানি যে পাইলটরা আমাদের উপর বোমাবর্ষণ করছে তাদের অনেকেই হয়তো আমার ছাত্র।

তিনি ক্ষিপ্ত হয়ে উচ্চস্বরে আরও বলতে লাগলেন, "আমারই ছাত্র আজ আমার মাথায় বোমা ফেলছে। আমার বাংলাকে রক্তাক্ত করছে। মাটি হাতে নিয়ে বলেছি, 'আমার নিজের মাটির মর্যাদা আমি রাখবই। আমি পাইলট। আমার চাই যুদ্ধবিমান। একটা বিমান পেলে তাদের দেখিয়ে দিতাম।

৯ মে সপরিবারে করাচি ফিরে যান। যদিও দুই মাসের ছুটিতে এসে চার মাস পেরিয়ে গেছে ততদিনে। করাচি পৌঁছে লক্ষ্য করেন বাঙালি অফিসারদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাকেও তার নিজের দায়িত্ব না দিয়ে দেওয়া হলো ফ্লাইট সেফটি অফিসারের দায়িত্ব। মতিউর রহমানের চিন্তা তখন কেবল একটি বিমানের। তিনি পরিকল্পনা শুরু করেন। সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করছেন আর খুঁজছেন সুযোগ।

বাঙালি পাইলটদের আকাশে উড্ডয়নের অনুমতি বাতিল করা হয়। তখন করাচির মাশরুর বিমান ঘাঁটির বেস ফ্লাইট সেফটি অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় মতিউর রহমানকে। অথচ এর আগে তিনি ছিলেন ফ্লাইট ইন্সট্রাকটর তথা বিমান প্রশিক্ষক। ছাত্রদের বিমান চালনার প্রশিক্ষণ দিতেন তিনি। তার অনেক পাকিস্তানি ছাত্রের একজনের নাম রশিদ মিনহাজ। রশিদ মিনহাজ পুরাতন ছাত্র বলে বুঝেছিলেন সে (মিনহাজ) একা আকাশে উড্ডয়নের অনুমতি পাবে। তাই তাকেই টার্গেট করেছিলেন মতিউর রহমান।

২০ আগস্ট ১৯৭১, শুক্রবার।

ফ্লাইট শিডিউল অনুযায়ী মিনহাজের উড্ডয়ন আজ। মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে পিছনে দুই সিটের প্রশিক্ষণ বিমান টি-৩৩ যুদ্ধ বিমান। রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসছে। এবার মতিউর রহমানের পালা। মতিউর রহমান হাত তুলে বিমান থামালেন। হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন, বিমানের পাখায় সমস্যা। রশিদ মিনহাজ বিমানের 'ক্যানোপি' খুলতেই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পেছনের সিটে লাফিয়ে উঠে বসলেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেললেন, 'আই হ্যাভ বিন হাইজ্যাকড'।

ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পেল তা। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান বিমান নিয়ে ছুটে চললেন। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাচ্ছিলেন তিনি। যদিও ততক্ষণে এফ-৮৬ যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করা শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে।

বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরে আসে এবং তিনি বাধা দিতে চেষ্টা করেন। সীমান্ত থেকে মাত্র দুই মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ঢিবির ওপর আছড়ে পড়ে ব্লু বার্ড-১৬৬।
বিধ্বস্ত হয় টি-৩৩ যুদ্ধবিমান। মতিউর রহমানের সঙ্গে প্যারাসুট না থাকায় তিনি শহীদ হন। তার মরদেহ খুঁজে পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে। বিমান ছিনতাইয়ের স্বপ্ন সফল হলো না।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কল্পনায় ছিল কীভাবে মুক্ত হবে মাতৃভূমি। তাই তো দেশের পানে ছুটে ছিলেন নিজের প্রাণ হাতে রেখে। নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালবাসার নজিরবিহীন ইতিহাস।

ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মরদেহ দাফন করা হয়েছিল বিশ্বাসঘাতক হিসেবে। আর রশিদ মিনহাজ চিহ্নিত হয়েছিলেন জাতীয় বীর হিসেবে। ভূষিত হয়েছিলেন মরণোত্তর নিশান-ই-হায়দার খেতাবে। যা পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। দীর্ঘ ৩৫ বছর শত্রুভূমি পাকিস্তানের মাটিতে তার কবর পড়েছিল অবহেলা আর অনাদরে।

একটু দূরেই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কবরের সামনে লেখা ছিল 'ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার' বা 'এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক'।

আজ সেই ২০ আগষ্ট। মহান এই বীরের মৃত্যুবার্ষিকি আজ।

ওরা যতটা গুরুত্ব আর আগ্রহ নিয়ে শেখ রাসেল, বঙ্গবন্ধু, হাসিনা, শহিদ জিয়া, বেগম জিয়ার জন্ম-মৃত্যু দিবস মনে করে, ততটা গুরুত্ব নিয়ে কি ৭জন মহান বীরদের কথা মনে করে? এদেশে মুজিবর্ষ পালন হয়েছে। কখনও কি সেভাবে এমজিওসমানী, তাজ উদ্দিন, ভাসানী, সোহরাওয়ার্দী দিন, সপ্তাহ বা মাস পালন হয়েছে? ওরা দিন রাত মুক্তিযুদ্ধের চেতনার কথা শোনায়। মুক্তিযুদ্ধের চেতনা কি শুধু ২টি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ??

#বীর
#বীরশ্রেষ্ঠ
#মুক্তিযুদ্ধ
#স্বাধীনতা
#৭১

ব্যর্থ ব্যক্তিরা পৃথিবী বদলে দিয়েছেন----১) মাত্র চার মাস পর টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল; তার শিক্...
22/08/2025

ব্যর্থ ব্যক্তিরা পৃথিবী বদলে দিয়েছেন----
১) মাত্র চার মাস পর টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল; তার শিক্ষক তাকে মানসিকভাবে দুর্বল বলে চিহ্নিত করেছিলেন। পরে তিনি ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কারক হয়ে ওঠলেন ।

২) চার্লস ডারউইনকে চিকিৎসাবিদ্যা ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়েছিল, তার বাবা তিক্তভাবে বলেছিলেন: "তুমি তোমার কল্পনা ছাড়া আর কিছুই পরোয়া করো না!" তিনি শেষ পর্যন্ত জীববিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছিলেন।

৩) " সৃজনশীলতার অভাব "_এর জন্য ওয়াল্ট ডিজনিকে একটি সংবাদপত্রের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর তিনি বিশ্বব্যাপী প্রজন্মের কাছে প্রিয় একটি বিনোদন সাম্রাজ্য গড়ে তোলেন।

৪) বিথোভেনের সঙ্গীত শিক্ষক তাকে সম্পূর্ণ প্রতিভাহীন বলে অভিহিত করেছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে কালজয়ী কিছু মাস্টারপিস রিদোমিক আইডিয়া তৈরি করেছিলেন।

৫) আলবার্ট আইনস্টাইন চার বছর বয়স পর্যন্ত কথা বলতেন না এবং তার শিক্ষক তাকে মানসিকভাবে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠেন ।

৬) আর্ট স্কুলের প্রবেশিকা পরীক্ষায় তিনবার ব্যর্থ হওয়ার পর অগাস্ট রডিনের বাবা তাকে "বোকা" ঘোষণা করেছিলেন। রডিন এখন সর্বকালের সেরা ভাস্করদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

৭) সম্রাট ফার্দিনান্দ বিখ্যাতভাবে মোজার্টের "দ্য ম্যারেজ অফ ফিগারো"-এর সমালোচনা করেছিলেন "অনেক বেশি নোট" হিসেবে। আজ, মোজার্টের প্রতিভা প্রশ্নাতীত।

৮) দিমিত্রি মেন্ডেলিফ রসায়নে গড় নম্বর অর্জন করেছিলেন, তবুও তিনি পরে পর্যায় সারণী তৈরি করেছিলেন, যা বিজ্ঞানকে মৌলিকভাবে রূপান্তরিত করেছিল।

৯) অটোমোবাইলের কিংবদন্তি স্রষ্টা হেনরি ফোর্ড মৌলিক স্বাবলম্বীতার সাথে লড়াই করেছিলেন এবং অসাধারণ সাফল্য অর্জনের আগে একাধিকবার দেউলিয়া ঘোষণা করেছিলেন।

১০) যখন মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন এবং বাতাসের মাধ্যমে শব্দ প্রেরণের বর্ণনা দিয়েছিলেন, তখন তার বন্ধুরা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান, ভেবেছিলেন যে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছেন। কয়েক মাস পরে, তার আবিষ্কার সমুদ্রে অসংখ্য জীবন বাঁচিয়েছিল। এবং তার ফলশ্রুতি এখন মোবাইল-স্যাটেলাইট!!

ব্যর্থতা থেকে শিক্ষা: অন্যের দৃষ্টিভঙ্গিকে কখনই আপনার সম্ভাবনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না। মহত্ত্ব প্রায়শই ব্যর্থতা দিয়ে শুরু হয়-অন্যায়কারী সবসময়ই ন্যায়কারীকে হিংসে করবে-ভেঙে না পড়ে- নিজের উপর বিশ্বাস রাখুন !





ইউরোপ-আফ্রিকার মাঝে মাত্র ১৪ কিলোমিটার! তবুও সেতু নেই কেন?ভাবুন তো, স্পেন থেকে মরক্কো — দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার! অর্থা...
22/08/2025

ইউরোপ-আফ্রিকার মাঝে মাত্র ১৪ কিলোমিটার! তবুও সেতু নেই কেন?

ভাবুন তো, স্পেন থেকে মরক্কো — দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার!
অর্থাৎ আধা ঘণ্টারও কম সময়ে ইউরোপ থেকে আফ্রিকায় যাওয়া সম্ভব। এই জায়গাটাই হলো বিখ্যাত জিব্রাল্টার প্রণালী। এখানেই আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের মিলন। প্রতিদিন প্রায় ১ লাখ জাহাজ এই পথ দিয়ে পণ্য বহন করে, যার মধ্যে প্রতিদিন প্রায় ৫ লাখ টন ক্রুড অয়েল।

তাহলে প্রশ্ন জাগে—এখানে এখনো কেন সেতু নেই?

#প্রথম কারণ: ভয়াবহ গভীরতা
এই প্রণালীর গভীরতা ৩০০ থেকে ৯০০ মিটার (প্রায় ৩ হাজার ফুট)! এত গভীরে সেতুর পিলার বসানো বর্তমান প্রযুক্তিতে ভীষণ কঠিন ও ব্যয়বহুল।

#দ্বিতীয় কারণ: ভূমিকম্পের ঝুঁকি
জিব্রাল্টার প্রণালী বসে আছে দুই বিশাল টেকটোনিক প্লেটের মাঝে—ইউরেশিয়ান ও আফ্রিকান। ফলে ভূমিকম্প এখানে নিত্যসঙ্গী। যেকোনো শক্তিশালী কম্পনে সেতু মুহূর্তে ভেঙে পড়তে পারে।

#তৃতীয় কারণ: স্রোত ও বাতাসের তাণ্ডব
আটলান্টিকের ঠান্ডা পানি প্রবেশ করছে ভূমধ্যসাগরে, আর ভূমধ্যসাগরের উষ্ণ পানি বেরিয়ে যাচ্ছে আটলান্টিকের দিকে। সঙ্গে আছে বিপরীতমুখী প্রবল বাতাস—লেভান্তে (উষ্ণ, শুষ্ক) আর পোনিয়েন্তে (শীতল, আর্দ্র)। ফলে সেতুর কাঠামো সবসময় মারাত্মক চাপের মুখে পড়বে।

এই কারণেই ১৯৭৯ সালে স্পেন-মরক্কো যৌথভাবে সেতু নির্মাণের পরিকল্পনা করলেও তা বাতিল হয়। পরে ইউরোমেড ট্রানজিট প্রজেক্টও থেমে যায়। এখন পানির নিচ দিয়ে টানেল তৈরির পরিকল্পনা চলছে, তবে সেটি আদৌ সফল হবে কিনা—সময়ই বলবে।

এখানে একটা তুলনা করা যায়—আমাদের পদ্মা সেতু। পদ্মার গভীরতা সর্বোচ্চ প্রায় ৪৭৯ মিটার হলেও প্রকৌশলীরা সাহসের সঙ্গে সেতু নির্মাণ করেছেন। অথচ জিব্রাল্টারের প্রণালীতে গভীরতার পাশাপাশি স্রোত, বাতাস ও ভূমিকম্প—সব মিলে এক ভয়ংকর চ্যালেঞ্জ তৈরি করেছে।

👉 এখন প্রশ্ন হলো, যদি কোনো দিন টানেল বা সেতু সত্যিই তৈরি হয়, তাহলে কি পৃথিবীর মানচিত্র বদলে যাবে না?

#জিব্রাল্টার_প্রণালী #ইউরোপ #আফ্রিকা #বিজ্ঞানচিন্তা #পদ্মাসেতু

05/08/2025

গাড়ী যখন নিজে নিজেই চলতে পারে। Auto driven car.





29/07/2025

রাউজানে বিএনপির দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি ও ভাঙচুর হয়েছে।

কচি নিম পাতা চিবিয়ে খাওয়ার কেরামতি
26/07/2025

কচি নিম পাতা চিবিয়ে খাওয়ার কেরামতি

25/07/2025

বিমান দুর্ঘটনায় মেয়েকে বাচাঁতে গিয়ে মারা যাওয়া মায়ের মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয়েছে

Address

Avenue 5, Mirpur DOHS
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD TECH WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share