Adv. Bahauddin Imran

Adv. Bahauddin Imran Stay with us for free legal questions and answers.
বিনামূল্যে আপনার আইনি জিজ্ঞাসা ও উত্তর জানতে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা অবশ্যই শিক্ষা বোর্ডে...
01/09/2026

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা অবশ্যই শিক্ষা বোর্ডের ‘আপিল ও সালিশ কমিটি’ কর্তৃক পরীক্ষিত হতে হবে। এমনকি বোর্ডের অনুমোদনের আগে গভর্নিং বডি কোনো শিক্ষককে বরখাস্ত বা চাকরি থেকে অপসারণের শাস্তি কার্যকর করতে পারে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মোহা. আখতারুজ্জামান বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় হাইকোর্টের এমন পর্যবেক্ষণ উঠে এসেছে।

চুক্তি সম্পর্কিত বিরোধে শালিসের সুযোগ থাকলে রিট গ্রহণযোগ্য নয় : আপিল বিভাগচুক্তি পরবর্তী কোনো বিরোধ নিষ্পত্তির জন্য চুক্...
30/08/2026

চুক্তি সম্পর্কিত বিরোধে শালিসের সুযোগ থাকলে রিট গ্রহণযোগ্য নয় : আপিল বিভাগ

চুক্তি পরবর্তী কোনো বিরোধ নিষ্পত্তির জন্য চুক্তিতে শালিস বা আর্বিট্রেশনের সুযোগ থাকলে, তা অনুসরণ না করে সরাসরি হাইকোর্টে রিট দায়ের গ্রহণযোগ্য নয় বলে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আচ্ছা
27/08/2026

আচ্ছা

বার কাউন্সিলের দুর্নীতি প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

বেরসিক আইনজীবী…. 😁
27/08/2026

বেরসিক আইনজীবী…. 😁

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে বিরত থাকার নির্দেশ হাইকোর্টেরসরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-...
25/08/2026

চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের

সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শন করা থেকে বিরত রাখার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না। যদিও এ বিষয়ে পক্ষে-বিপক্ষে আমার কিছু ব‍্যক্তিগত মতামত রয়েছে।...
25/08/2026

বিচারকরা বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না। যদিও এ বিষয়ে পক্ষে-বিপক্ষে আমার কিছু ব‍্যক্তিগত মতামত রয়েছে।

প্রধান বিচারপতির অনুমোদনক্রমে গত ২৪ আগস্ট এ পরিপত্র জারি করে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না।

পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে (অতঃপর সার্ভিস হিসেবে উল্লেখিত) কর্মরত সদস্যগণের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে সার্ভিসের সদস্যদের জন্য নির্দেশনা জারি করা হলো:

(ক) সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারবেন না।

(খ) সার্ভিস-এর কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে তার নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং সংক্রান্ত প্রচার প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা এমন ধরনের ব্যবহার অনুমোদন করতে পারবেন না।

(গ) সার্ভিসের কোনো সদস্য বিচারিক দায়িত্ব পালনের সুবাদে প্রাপ্ত কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না।

(ঘ) সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিংয়ের জন্য শিক্ষা সামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

(ঙ) এ পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

24/08/2026

ব‍্যাচভিত্তিক আইনজীবীদের কেন ঐক‍্যবদ্ধ থাকতে বললেন গাজী কামরুল ইসলা...

ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি চুক্তির সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গ করা হলে তা কেবল ‘দে...
23/08/2026

ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি চুক্তির সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গ করা হলে তা কেবল ‘দেওয়ানি বিরোধ’ বলে এড়িয়ে যাওয়া যাবে না; বরং এমন অভিযোগের ক্ষেত্রে দেওয়ানি বিরোধের পাশাপাশি ফৌজদারি বিচার কার্যক্রম স্বাধীনভাবে চলতে পারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

22/08/2026

হ‍্যাঁলো ১৪৫২১
কেমন হলো সবার লিখিত পরীক্ষা ???

21/08/2026

আগামীকাল বারের লিখিত পরীক্ষার্থী সবার জন‍্য শুভ কামনা ও দোয়া রইলো। আমার বিশ্বাস, আপনারা প্রত‍্যাশা পূরণে সফলে হবেন। পরীক্ষার হলে মনের সাহস ধরে রেখে কয়েকবার প্রশ্ন পড়বেন, তাতেই উত্তর করা সহজ হবে।

Address

Malibagh
Dhaka
1217

Telephone

+8801911430630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Bahauddin Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv. Bahauddin Imran:

Shortcuts

Share