21/09/2026
আমার জীবনে এমন কিছু স্মৃতি তৈরি হয়েছে, যেগুলো হয়তো সারাজীবন মনে রাখলেও বিশ্বাস হবে না—আমি সত্যিই এতটুকু বয়সে এগুলো অনুভব করতে পেরেছি! 🥹🤍
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
এই ভিডিওটা সেই মুহূর্তের, যখন আমি হজরে আসওয়াদে চুমু দিতে পেরেছিলাম। সত্যি বলতে, সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার জানা নেই।
আপনারা যারা উমরাহ বা হজ করেছেন, তারা জানেন—হজরে আসওয়াদের কাছে কতটা ভিড় আর কী পরিমাণ চাপ থাকে। প্রথম দিন আমি হজরে আসওয়াদ স্পর্শ করতে পেরেছিলাম, কিন্তু এত বেশি চাপ ছিল যে চুমু দেওয়ার সুযোগ পাইনি।
পরের দিন আমি আল্লাহর কাছে কতবার যে চেয়েছি, কত কান্না করেছি—শুধু একটা ইচ্ছা ছিল, “হে আল্লাহ, আমাকে একবার হজরে আসওয়াদে চুমু দেওয়ার তাওফিক দিন।”
আর আল্লাহ… আমার সেই ছোট্ট ইচ্ছাটাও পূরণ করে দিলেন। 😭🤲🏻
এত মানুষের ভিড়ের মধ্যে এমন চাপ পড়েছিল যে মনে হচ্ছিল, আমি হয়তো আর বের হতে পারব না। আমার ফোন যে পার্সের মধ্যে ছিল, সেই পার্স পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। হিজাব খুলে গিয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল, এই বুঝি আর পারলাম না…
কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে দিয়ে দিলেন সেই মুহূর্তটা।
আমি হজরে আসওয়াদে চুমু দিতে পেরেছিলাম। 🤍🕋
চুমু দেওয়ার পরও অনেকক্ষণ আমি নিচে বসে ছিলাম। আমার হাত-পা কাঁপছিল। শরীরের সেই কাঁপুনি থামছিল না। মনে হচ্ছিল, আমি কীভাবে এই মুহূর্তটা পেলাম!
আর তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল—
“আমি এত পাপী, এত দুর্বল একজন বান্দী… তবুও আমার রব আমাকে কতটা ভালোবাসেন!” 😭🤍
আমি চেয়েছি, আর তিনি দিয়েছেন।
আমি কেঁদেছি, আর তিনি আমার কান্না শুনেছেন।
আমি অসম্ভব ভেবেছি, আর তিনি সেটাকেই আমার জন্য সম্ভব করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
হে আল্লাহ, আমার জীবনের এই স্মৃতিটাকে কবুল করে নিন এবং বারবার আপনার ঘরে ফিরে আসার তাওফিক দিন। 🤲🏻🕋❤️