Daily Prokritir Sangbad

Daily Prokritir Sangbad দৈনিক প্রকৃতির সংবাদ

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী...
02/09/2026

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ...
02/09/2026

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা ...
02/09/2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে এরইমধ্যে ৪ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে বলেও জানা গেছে। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হ্যাসট্যাগ মি-টু আন্দোলনের সময় যৌন হয়রানির বিরুদ্ধে ...
02/09/2026

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। হ্যাসট্যাগ মি-টু আন্দোলনের সময় যৌন হয়রানির বিরুদ্ধে সরব হওয়া শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। ২০২৪ সালের সেপ্টেম্বরে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে সরব হন তিনি। সেই সঙ্গে অন্য নারীদের মুখ খোলার আহ্বান জানার। সেই সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পোস্টে ট্যাগ করেছিলেন অভিনেত্রী।

সোমালিয়ার সীমান্ত পেরিয়ে আল-শাবাবের যোদ্ধারা যখন ২০২২ সালের জুলাইয়ে ইথিওপিয়ার মাটিতে ঢুকে পড়ে, তখন সেটি ছিল দেশটির নিরাপ...
02/09/2026

সোমালিয়ার সীমান্ত পেরিয়ে আল-শাবাবের যোদ্ধারা যখন ২০২২ সালের জুলাইয়ে ইথিওপিয়ার মাটিতে ঢুকে পড়ে, তখন সেটি ছিল দেশটির নিরাপত্তাব্যবস্থার জন্য বড় সতর্কবার্তা। কয়েক দিনের ব্যবধানে সোমালি অঞ্চলের হুলহুল ও ফেরফেরে হামলার চেষ্টা করে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই জঙ্গিগোষ্ঠী। ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনী হামলা ঠেকিয়ে দেয়। কিন্তু এর পরের ঘটনাপ্রবাহ দেখায়, আদ্দিস আবাবার কাছে সন্ত্রাসবাদ কেবল সীমান্তের বাইরের সমস্যা নয়—এটি এখন অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা, সামরিক অভিযান এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের সঙ্গেও জড়িয়ে গেছে।

বুরকিনা ফাসোর সামরিক নেতা ইব্রাহিম ত্রাওরে আফ্রিকার তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন মূলত ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর বিরু...
02/09/2026

বুরকিনা ফাসোর সামরিক নেতা ইব্রাহিম ত্রাওরে আফ্রিকার তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন মূলত ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান, পশ্চিমা প্রভাব প্রত্যাখ্যান এবং দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রতিশ্রুতির কারণে। কিন্তু জঙ্গি সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা, বেসামরিক হতাহতের অভিযোগ এবং রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করার সমালোচনা এখন তাঁর নেতৃত্বের সামনে বড় প্রশ্ন তৈরি করেছে।

নারিকেল আমাদের কাছে ভীষণ পরিচিত ও পছন্দের একটি পরিচিত ফল। নারিকেল যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণসমৃদ্ধ ও বহুমুখী ব্যবহার...
02/09/2026

নারিকেল আমাদের কাছে ভীষণ পরিচিত ও পছন্দের একটি পরিচিত ফল। নারিকেল যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণসমৃদ্ধ ও বহুমুখী ব্যবহারযোগ্য। তাই বিশ্বের বিভিন্ন দেশে ফলটির গুরুত্ব অনেক।
প্রতি বছর ২ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব নারিকেল দিবস। নারিকেল চাষিদের উৎসাহিত করা, এ ফলের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং নারিকেলের নানা ব্যবহার সম্পর্কে মানুষকে জানানোই দিবসটির প্রধান উদ্দেশ্য।

সারাবিশ্বের মেহনতি মানুষ এবং নিপীড়িত জাতিসমূহের মুক্তি সংগ্রামের ইতিহাসে ধ্রুব নক্ষত্রের মতো উজ্জ্বল ভিয়েতনাম বিপ্লবের অ...
02/09/2026

সারাবিশ্বের মেহনতি মানুষ এবং নিপীড়িত জাতিসমূহের মুক্তি সংগ্রামের ইতিহাসে ধ্রুব নক্ষত্রের মতো উজ্জ্বল ভিয়েতনাম বিপ্লবের অবিসংবাদিত কিংবদন্তি বিপ্লবী মহানায়ক কমরেড হো চি মিনের মৃত্যুবার্ষিকী ৩ সেপ্টেম্বর।
কমিউনিস্ট বিপ্লবী এই নেতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে অধিষ্ঠিত ছিলেন। ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি গড়ে তোলার পেছনেও কমরেড হো-র উদ্যোগী ভূমিকা ছিল। আগামীকাল তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।

উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার-বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী। তিনি ১৮৮৪ সালের ২৬ ...
02/09/2026

উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার-বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকী। তিনি ১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সবদর হোসেন খাঁ ছিলেন একজন সংগীতজ্ঞ। তার বড় দুই ভাই ফকির আফতাবউদ্দিন খাঁ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁও ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব। আয়েত আলী খাঁ মাইহার ও রামপুর রাজ্যের রাজসংগীতজ্ঞ হিসাবে নিয়োজিত ছিলেন। যন্ত্র ও উচ্চাঙ্গসংগীতে অবদানের জন্য তিনি ১৯৬১ সালে পাকিস্তান সরকারের ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব, ১৯৭৬ সালে মরণোত্তর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

বাংলার এ কৃতী সন্তান ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর আদি পুরুষের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজ...
01/09/2026

বাংলার এ কৃতী সন্তান ১৯১৮ সালের ১লা সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর আদি পুরুষের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়মীরে। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে ওসমানী তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৩৯ সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ-ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিণ শেষে তিনি ১৯৪০ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশনড অফিসার হিসেবে। ১৯৪২ সালে মেজর পদে উন্নীত হন।

Address

House No : 13, Main Road, Block : D, Aftabnagar, Badda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Daily Prokritir Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share