05/10/2026
আমার জীবনে এখন তিনটি জিনিস খুব বেশি দামি—সুস্থ থাকা, মানসিক শান্তি এবং এমন একটি জীবনযাপন, যেখানে আমি স্বাচ্ছন্দ্যে ও নিশ্চিন্তে থাকতে পারি।
সুস্থ থাকা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। আমরা অনেক কিছু পাওয়ার পেছনে ছুটতে ছুটতে কখনো কখনো ভুলে যাই—শরীর ও মন ভালো থাকাটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি।
জীবনে এমন কিছুই বেছে নেওয়া উচিত, যেখানে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, যেটা আপনার জীবনের জন্য টেকসই এবং দীর্ঘমেয়াদে আপনাকে মানসিকভাবে শান্তি ও স্বস্তি দেয়।
সবকিছু পাওয়া জরুরি নয়; যেটুকু নিয়ে শান্তিতে থাকা যায়, সেটাই অনেক বড় নিয়ামত। “আলহামদুলিল্লাহ”💕