Loknath Ghosh Apurbo

Loknath Ghosh Apurbo Live Boundless ...

বৃষ্টিভেজা কাঁচের ওপারে দাঁড়িয়ে থাকা এই ইট-পাথরের শহরটা বড় অচেনা লাগে আজ... ট্রাফিক সিগন্যালে আটকে পড়া স্বপ্নেরা সব ধোঁয়...
25/07/2026

বৃষ্টিভেজা কাঁচের ওপারে দাঁড়িয়ে থাকা এই ইট-পাথরের শহরটা বড় অচেনা লাগে আজ... ট্রাফিক সিগন্যালে আটকে পড়া স্বপ্নেরা সব ধোঁয়াশায় ঢাকা।

সব গল্পের শেষটা রূপকথার মতো হয় না। কিছু গল্প শেষ হয় চোখের জলে, কিন্তু ইতিহাসে অমর হয়ে।গতরাতে আর্জেন্টিনা হেরেছে। হার-...
20/07/2026

সব গল্পের শেষটা রূপকথার মতো হয় না। কিছু গল্প শেষ হয় চোখের জলে, কিন্তু ইতিহাসে অমর হয়ে।

গতরাতে আর্জেন্টিনা হেরেছে। হার-জিত তো ফুটবলেরই অংশ। তাই দলের হারে খুব বেশি কষ্ট নেই। যদিও ম্যাচ খারাপ খেলেই হেরেছে। কিন্তু একটা বিষয় সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে—এটাই হয়তো বিশ্বকাপে লিওনেল মেসির শেষ ম্যাচ।

যে ছেলেটা কোটি কোটি মানুষকে ফুটবলের প্রেমে পড়তে শিখিয়েছে, অসম্ভবকে সম্ভব হতে দেখিয়েছে, ট্রফির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেও ইতিহাস পূর্ণ করেছে—আজ তার বিশ্বকাপের যাত্রা শেষ হলো।

শেষটা হয়তো জয়ের হাসিতে লেখা হলো না, কিন্তু তাই বলে কিংবদন্তির মর্যাদা একটুও কমে না। একজন খেলোয়াড় ট্রফি দিয়ে বড় হয় না, বরং মানুষকে কতটা স্বপ্ন দেখিয়েছে, কতটা আনন্দ দিয়েছে—সেটাই তাকে অমর করে।

ধন্যবাদ, মেসি।
শুধু একজন ফুটবলার হওয়ার জন্য নয়, আমাদের একটা পুরো প্রজন্মের আবেগ হয়ে ওঠার জন্য।

তুমি বিশ্বকাপ থেকে বিদায় নিলে, কিন্তু কোটি ভক্তের হৃদয় থেকে কখনোই বিদায় নেবে না।

Gracias, Leo. 🩵🤍🐐
Forever our GOAT. 🇦🇷⚽💙

18/07/2026

আমার বিল্লুমনি 🤣

এই দুটি ফটোর মধ্যে পার্থক্য কি জানেন..? প্রথম ছবিটা:মেসি যখন কোপা আমেরিকা ফাইনাল হারের পর কাঁদে তখন এই হলুদ সিজনাল রোনাল...
06/07/2026

এই দুটি ফটোর মধ্যে পার্থক্য কি জানেন..?

প্রথম ছবিটা:
মেসি যখন কোপা আমেরিকা ফাইনাল হারের পর কাঁদে তখন এই হলুদ সিজনাল রোনালদোকে আব্বু ডাকা পোলাপান মজা করে মেসিকে কতশত ট্রল করেছে তারা.।

দ্বিতীয় ছবিটা:
নেইমার গতকাল ম্যাচের পর যখন কাঁদে আমরা আর্জেন্টিনার রাইভাল দলের সমর্থকরা সহ্য করতে পারি না। কাল ওর কান্না দেখে আমি নিজেই কান্না করে দিছি এটাই তো ফুটবলের সৌন্দর্য.!

এতক্ষনে নেইমারের জায়গা মেসি হলে কত কি দেখা লাগতো।

আর্জেন্টিনার অধিকাংশ সমর্থক নেইমারকে যতটা দেখতে পারে কিংবা পছন্দ করে, ব্রাজিলের এক অংশ মেসিকে দেখতে পারে না।

নেইমার যেভাবে কান্না করতেছে ঠিক সেভাবে মেসি ১৪,১৫,১৬ বিশ্বকাপ, কোপা আমেরিকা ফাইনালে হারার পর কান্না করেছিলো।

নেইমারের কান্নাকে আমরা যতটা বুকে ধারন করি বা খারাপ লাগে, কিন্তু তারা মেসির কান্না নিয়ে অনেক ট্রল করতো, আমাদের অনেক খারাপ লাগতো, অথচ এখন মেসির পাওয়া বলতে কিছু বাকি নাই। ⚽❤️

05/07/2026

New Mission Unlocked ⚠️
Mission Hepta 2030 ✅

আমি সচরাচর কোন নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে কোন পোষ্ট দেই না এটা আমার পছন্দও না।  তবে আজ কেন জানি কিছু কথা লিখতে মনে চাই...
21/06/2026

আমি সচরাচর কোন নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে কোন পোষ্ট দেই না এটা আমার পছন্দও না। তবে আজ কেন জানি কিছু কথা লিখতে মনে চাইলো। যাই হোক,

ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটাটাই ছিল আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। বাবার সাথে বাজারে যাওয়া, দূরে কোথাও ঘুরতে যাওয়া, ছোট ছোট জিনিস কিনে দেওয়ার সেই আনন্দ—আজও মনে পড়ে। তখন বুঝতাম না, একটা ছোট হাসির জন্য বাবা কতটা পরিশ্রম করেন, কত চিন্তা লুকিয়ে রাখেন। বাবার হাত ধরে চলতে চলতে কখন যে বড় হয়ে গেলাম, বুঝতেই পারিনি।

সময় বদলেছে, আজ আমার হাতেও ছোট একটা হাত এসে ধরেছে। আজ আমিও একজন বাবা। এখন বুঝি, সন্তানের মুখের হাসির জন্য একজন বাবা কত রাত জেগে চিন্তা করেন, কত স্বপ্ন নিজের ভেতরে রেখে সন্তানের স্বপ্ন পূরণ করতে চান।

যে মানুষটা নিজের কষ্ট কখনো দেখাননি, আজ বুঝি সেই মানুষটার নীরব ত্যাগের মূল্য কত বেশি।
বাবা, তোমার মতো হতে পারবো কিনা জানি না, তবে তোমার ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে প্রতিদিন শিখছি।

ভালোবাসি বাবা ❤️

18/05/2026

ঐতিহাসিক চড়ক পূজা ও বৈশাখী মেলা ১৪৩৩

゚viralシfypシ゚viralシalシviral

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Loknath Ghosh Apurbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share