Nayna Naima

Nayna Naima Entrepreneur | Business & Freedom Coach Hey there! Welcome to my place, where I help entrepreneurs build successful online businesses.

I'm passionate about helping people achieve their goals and create the lifestyle they desire. I offer valuable insight and practical strategies on sales, marketing, social media, entrepreneurship, and more from my entrepreneur journey. I'll help you navigate the ever-changing landscape of online business and develop the skills and mindset you need to achieve your goals. So if you're ready to take your business to new heights, Follow my page today and start exploring the magical world of business ! ✨

17/09/2026

আপনি কারও বউ, মা বা সন্তান হওয়ার আগে নিজে একজন পূর্ণাঙ্গ মানুষ।
আপনার নিজস্ব স্বপ্ন, ভালো লাগা থাকার পূর্ণ অধিকার আছে।
Dear ladies don't beg for it, claim it. ❤️

প্রজাপতি হওয়াটা কোনো ম্যাজিক নয়, এটা একটা যন্ত্রণাদায়ক রূপান্তরের গল্প।​আমরা সবাই জীবনে সাফল্য চাই, স্বাধীনতা চাই, একটা ...
15/09/2026

প্রজাপতি হওয়াটা কোনো ম্যাজিক নয়, এটা একটা যন্ত্রণাদায়ক রূপান্তরের গল্প।

​আমরা সবাই জীবনে সাফল্য চাই, স্বাধীনতা চাই, একটা সুন্দর লাইফ চাই। কিন্তু যখনই একটু খারাপ সময় আসে, জীবনের প্রসেসটা কঠিন হয়ে ওঠে- তখনই আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়, "সব কষ্ট বোধহয় আমার কপালেই লেখা ছিল!"

​আমরা কোনো সংগ্রাম ছাড়াই সরাসরি ‘প্রজাপতি’ হয়ে উড়তে চাই।

কিন্তু সত্য হলো- ওই অন্ধকার সময়টা, একাকী লড়াই করার মুহূর্তগুলোই আসলে আমাদের ভেতরের আসল শক্তিসত্তা তৈরি করে।

​"প্রজাপতি হওয়ার আগে শুঁয়োপোকার জীবনটা পার করতেই হয়। তাই জীবনের সফল আর সুন্দর ভার্সনে পৌঁছাতে গেলে, এই কঠিন সময়টুকুর মুখোমুখি আপনাকে হতেই হবে।"

​জীবনের খারাপ সময়গুলোকে শাস্তি ভাবা বন্ধ করুন। বরং এটাকে নিজের রি-বার্থের প্রসেস হিসেবে দেখুন।

​আজকে আপনি যে কঠিন লড়াই বা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন- সেটা আপনাকে ধ্বংস করতে আসেনি। সেটা এসেছে আপনাকে আপনার সেরা ভার্সনে রূপান্তর করতে। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর। ​ বিশ্বাস রাখুন নিজের উপর।

ডানা গজানোর এই নীরব লড়াইটাই একদিন আপনাকে মুক্ত আকাশে উড়তে সাহায্য করবে। ইনশাআল্লাহ।

​আপনার জীবনের এমন কোনো 'কঠিন সময়' কি আছে যা পার করার পর আজ বুঝতে পারেন- ওই কষ্টটা না থাকলে আপনি আজকের এই শক্ত মানুষটা হতে পারতেন না?

For transformation follow Nayna Naima

14/09/2026

নারী হিসেবে সেইফ, রেসপেক্টেবল থাকবেন কিভাবে নিজের পায়ে দাড়ানোর জার্নিতে?
একজন নারী হিসেবে এই জার্নি অনেক কঠিন।

একজন মেয়ের বিয়ে বা মা হওয়ার পর আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম চালু আছে। একটা মেয়েকে তখন আর একজন স্বাধীন মানুষ হিসেবে দেখ...
09/09/2026

একজন মেয়ের বিয়ে বা মা হওয়ার পর আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম চালু আছে। একটা মেয়েকে তখন আর একজন স্বাধীন মানুষ হিসেবে দেখা হয় না; তাকে শুধুই তার 'রোল' দিয়ে মাপা হয়।

পান থেকে চুন খসলেই শুনতে হয়- "তুমি না মা? তুমি না ঘরের বউ? তুমি নিজের কথা ভাবছো কি করে ?

আমার মায়ের সাথেও এটাই হতে দেখেছি। মাঝে মাঝে এখন মায়ের দিকে তাকালে চাঁপা কষ্ট লাগে সেই কত অল্প বয়সে শুরু হয়েছিলো তার মায়ের চাকরি, বউয়ের চাকরি। এখনো করেই চলছে। 😥

এই চাকরি করতে করতে সে বেমালুম নিজের কথা ভুলে যায়। সকালে খানিক লেইট করে ঘুম থেকে উঠতে, একটু বিশ্রাম নিতেও এই মায়েদের অপরাধ বোধ কাজ করে। কারন তাহলেই খারাপ মা, খারাপ বউ ট্যাগ দেয়া হবে।

এই যে প্রতিনিয়ত অপরাধবোধ তৈরি করা, এটার ভয়েই একজন নারী অজান্তেই একটা মারাত্মক ফাঁদে পা দেন- 'সবাইকে খুশি করার প্রতিযোগিতা' (People Pleasing)।

তিনি ভাবেন, সবাইকে সন্তুষ্ট রাখতে পারলেই হয়তো সমাজ তাকে 'ভালো বউ' বা 'ভালো মা'-র স্বীকৃতি দেবে। আর এই স্বীকৃতি পাওয়ার অদম্য চেষ্টা থেকেই তৈরি হয় Approval Addiction।

তিনি সবার চাহিদা মেটাতে মেটাতে নিজের ক্ষুধা, ক্লান্তি, স্বপ্ন আর 'না' বলার ক্ষমতাকে বেমালুম ভুলে যান।

কিন্তু সাইকোলজিক্যাল ট্রুথ হলো- সবাইকে খুশি করার এই চেষ্টা শেষ পর্যন্ত কাউকেই খুশি করে না, এমনকি নিজেকেও না।

কারণ প্রত্যাশার কোনো শেষ নেই। আপনি নিজের অস্তিত্ব বিলীন করে ১০০% দেওয়ার পরও, যেদিন ১% কম পড়বে- সেদিন আপনি প্রশ্নের সম্মুখিন হবেন।

এর মানে এটা না আপনি অন্যের জন্য করবেন না। কিন্তু সেখানে একটা healthy boundary সেট করা উচিত- নিজের জন্য, আপনার সন্তানের ভালো ভবিষ্যতের জন্য। একজন সুখী মা ই পারে সুখী, সুন্দর প্রজন্ম গড়ে তুলতে।

তাই নিজের জীবনের ঔনারশিপ (Self-Ownership) নেওয়া কোনো স্বার্থপরতা নয়। এটি আপনার মানসিক অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়-

◾ ১. নিজের স্বতন্ত্র সত্তাকে স্বীকৃতি দিন: আপনি কারও বউ, মা বা সন্তান হওয়ার আগে নিজে একজন পূর্ণাঙ্গ মানুষ। আপনার নিজস্ব স্বপ্ন, ভালো লাগা এবং ক্লান্তি থাকার পূর্ণ অধিকার আছে।

◾ ২. অপরাধবোধ ছাড়া 'না' বলতে শিখুন: সব অনুরোধে রাজি হওয়া আপনার দায়িত্ব নয়। নিজের শারীরিক ও মানসিক সীমানা বজায় রাখা মানে আপনি খারাপ মানুষ নন, বরং আপনি একজন আত্মসচেতন মানুষ।

◾ ৩. নিজের খুশির দায়িত্ব নিজে নিন: অন্যের দেওয়া বাহবা বা প্রশংসার ওপর নিজের আত্মমূল্য (Self-Worth) নির্ভর করতে দেবেন না।

মনে রাখবেন, যে নিজের সীমানা নিজে রক্ষা করতে জানে না, সমাজ তার ওপর সব সময় অপ্রয়োজনীয় প্রত্যাশার বোঝা চাপিয়ে দেবে।

যে নিজের বাউন্ডারি নিজে রক্ষা করতে পারে না, পৃথিবী তাকে খালি ব্যবহারই করে যায়। অন্যের মন জোগাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার ছক থেকে আজই বেরিয়ে আসুন।

"সবার কাছে 'ভালো' হওয়ার চেয়ে, নিজের কাছে 'সত্যিকারের সুস্থ ও জীবন্ত' মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।"

সমাজ বা পরিবারের প্রত্যাশা মেটাতে গিয়ে কি আপনিও নিজের অজান্তেই এই 'পিপল প্লিজার' হওয়ার ফাঁদে আটকে গেছেন?

For transformation follow- Nayna Naima ❤
[ ​💡 ক্রিয়েটিভিটি শেয়ার করলে বাড়ে, কিন্তু কপি করলে হারিয়ে যায়! তাই ভালো লাগলে নির্দ্বিধায় Share অপশনটি ব্যবহার করুন, কিন্তু অনুমতি ছাড়া কপি-পেস্ট করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ আপনার ভালোবাসার জন্য। ©Nayna Naima, 2026.]

আমরা প্রতিদিন কত ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হই, আক্ষেপ করি- ব্যবসায় সামান্য লস, কার সাথে  ভুল বোঝাবুঝি, পছন্দের কাজটা ঠিক...
29/08/2026

আমরা প্রতিদিন কত ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হই, আক্ষেপ করি- ব্যবসায় সামান্য লস, কার সাথে ভুল বোঝাবুঝি, পছন্দের কাজটা ঠিকমতো না হওয়া, কিংবা জীবন আমাদের চাওয়া অনুযায়ী না চলা।

নিজেদের বানানো একটা কৃত্রিম দুনিয়ায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত বাহ্যিক সাফল্য, ইগো আর প্রতিযোগিতার পেছনে ছুটিয়ে চলছি নিজেকে।

কিন্তু প্রকৃতির এক মুহূর্তের তাণ্ডব আমাদের টেনে বাস্তবে নামিয়ে আনে। নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের মর্মান্তিক ঘটনা আমাকে একটা বড় ধাক্কা দিয়েছে।

হুট করে আসা একটা বিপর্যয় কোনো নোটিশ না দিয়েই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়- আমাদের গড়ে তোলা অহংকার, টাকা-পয়সা আর পরিকল্পনাগুলো প্রকৃতির নিয়মের সামনে কতটা ভঙ্গুর, কতটা ক্ষণস্থায়ী!

তাই এই চাওয়া পাওয়ার দুনিয়াতে আমাদের এই পার্সপেক্টিভ শিফটটা অর্জন করা খুব জরুরি:

১. সহজাত কৃতজ্ঞতা (Gratitude): প্রতিদিন সকালে মাথা গুঁজবার মতো একটা ছাদ থাকা এবং প্রিয়জনদের হাসিমুখ দেখতে পাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এটা প্রতিদিনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা।

২. আসল অগ্রাধিকার (True Priorities): ক্ষণস্থায়ী বাহ্যিক অর্জন বা ইগোর লড়াইয়ে নিজের মানসিক শান্তি, মূল্যবোধ নষ্ট করা বন্ধ করুন। দিনশেষে সুস্থভাবে বেঁচে থাকা আর প্রিয়জনদের পাশে থাকতে পারাই সবচেয়ে বড় সাফল্য।

আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আক্ষেপের খাতাটা বন্ধ করে, একবার শুধু বুক ভরে একটা নিঃশ্বাস নিন। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন যে আপনি আর আপনার প্রিয়জনেরা এখনও সুরক্ষিত আছেন।

নিঃশ্বাস নেওয়ার এই মুহূর্তটিই জীবনের সবচেয়ে বড় সুযোগ। ❤️

[ ​💡 ক্রিয়েটিভিটি শেয়ার করলে বাড়ে, কিন্তু কপি করলে হারিয়ে যায়! তাই ভালো লাগলে নির্দ্বিধায় Share অপশনটি ব্যবহার করুন, কিন্তু অনুমতি ছাড়া কপি-পেস্ট করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ আপনার ভালোবাসার জন্য। ©Nayna Naima, 2026.]

Address

Dhaka Division
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayna Naima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayna Naima:

Shortcuts

Share