SRCC Short Stories

SRCC Short Stories This magazine is a platform where you can share your memories and experiences gathered during your Ramiz Uddin College life.

May the beautiful experiences spent at the college and the beautiful times spent with your friends live forever

হিটস্ট্রোকের সতর্কতা!!দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হ...
03/06/2026

হিটস্ট্রোকের সতর্কতা!!

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে এক অসহনীয় ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই সময়ে, বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা থেকে বিরত থাকুন।

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই উত্তম। বাইরে যেতে হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহার করুন। অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ঘন ঘন পর্যাপ্ত পানি পান করুন।

এই সময়ে খোলা মাঠে কৃষিকাজ বা দীর্ঘ সময় পরিশ্রমমূলক কাজ করা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবাই এসব বিষয়ে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

- জনসচেতনতায়
- Bangladesh Weather Observation Team Ltd.


অনুগ্রহ করে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করুন - 01874172602নোট: আজকে সন্ধার মধ্যে র"ক্ত প্রয়োজন।
02/06/2026

অনুগ্রহ করে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করুন - 01874172602

নোট: আজকে সন্ধার মধ্যে র"ক্ত প্রয়োজন।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এসআরসিসি শর্ট স...
27/05/2026

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

এসআরসিসি শর্ট স্টোরিস এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক। ✨🌙

26/05/2026

জিলহজ্জ্ব মাসের ৯ তারিখ (আরাফার দিন) ফজর থেকে ১৩ তারিখ (কোরবানির ঈদের তৃতীয় দিন) আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক একবার উচ্চস্বরে পড়া প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব (আবশ্যক)।

তাকবীরে তাশরীক - আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

25/05/2026

আগামীকাল তথা আজ সৌদি আরবে পবিত্র আরাফার দিন। আর চন্দ্র বর্ষ হিসেবে আমাদের দেশে আগামী পরশু তথা বুধবার পবিত্র আরাফার দিন।

হাদিসে এসেছে - এই দিনে রোজা রাখলে পূর্বের ও পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন।

আর এই দিনের জন্য সর্বোত্তম দোয়া হলো - "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা'শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়া হুয়া আ'লা কুল্লী শাই'ঈন ক্বাদীর।"

22/05/2026

২০১৮ সালের যখন আমাদের কলেজের শিক্ষার্থী দিয়া খানম ও রাজিব সড়ক দূর্ঘটনায় নিহত হয় তখন সাংবাদিকদের সড়কে বিশৃঙ্খলা জনিত প্রশ্নে তৎকালীন মন্ত্রী শাহজাহান খান অট্টহাসিতে ফেটে পরেন। পরের ঘটনা তো আপনাদের সকলেরই জানা।

তারই পুনরাবৃত্তি হলো গতকাল - বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে রামিসা ধ*র্ষণ ও হ*ত্যাকান্ড নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে দাঁত কপাটি খুলে হাসি দেন তিনি।

অপরদিকে তারেক রহমান রামিসার বাসায় গিয়েছে সেই নিয়ে বিএনপি এক্টিভিষ্ট রা দারুণ খুশি। আর বিচার হবার প্রয়োজন নেই, নেতা তার বাসায় গিয়েছে তাতেই সব সমাধান হয়ে গেছে।

সর্বশেষ আপডেট কি জানেন? রামিসার বাবাও জানে অপরাধীর বিচার হবে না। তাই সে আজ গ্রামের বাড়ি চলে গিয়েছে। হয়তো যদি সম্ভব হতো এই দেশটাও ছেড়ে চলে যেত।

21/05/2026

আমি খুব বড় বা জ্ঞানী মানুষ কেউ না, কিন্তু নিজের কিছু কথা রেখে যাওয়ার জন্য একটা পোস্ট করছি — যা আমি দেখছি তা থেকে।
দেশের যে অবনতি হচ্ছে এটা এতদিনে সবাই বুঝে গেছি যে ১ দিনে হয়নি, বিষয়টা কীভাবে যেন বাড়তেই আছে, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না আমাদের সেই মানসিকতার। "এতো খারাবির দিকে মানুষ যায় কীভাবে?" যদি প্রশ্ন করে থাকেন... একটা বেসিক উত্তর আমি দিতে পারি।

আমি ছেলেদের ইন্ডিকেট করেই বলছি — আমার সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট যার কাছেই লেখাগুলো যাচ্ছে, আপনি একটাবার খেয়াল করেছেন আপনার ক্লাসমেটরা কী নিয়ে হাসাহাসি করে?

বেশি কথা বাড়াবো না, একটা গল্প দিয়ে বুঝিয়ে বলি — আমার টেস্টের কোনো এক পরীক্ষার সময় সম্ভবত... আমি পরীক্ষা দিচ্ছিলাম, তার মাঝখানে হঠাৎ আমার ব্যাচমেট কোনো এক মেয়েকে দেখি ইমার্জেন্সি নিচে নামিয়ে নিয়ে গেলো ২ জন মেয়ে কোলে করে। বোনটা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে। আমার রো তে বসা ৩ জন ছেলের রিঅ্যাকশন কী ছিলো জানেন?
"মাইয়া মনে হয় স*বাস কইরা কাহিল হইয়া গেছে।"

র‍্যা*পিস্ট কোথা থেকে জন্ম হয় জানতে চান? এইসব "হিউমার" এর থেকে। তার সাথে যে ২ জন হাসলো, কথাটায় — একই ব্যাপার তাদের জন্যও। আমরা একটি জাতি হিসেবে এতোটা অশ্লীলতায় আসক্ত, এতোটা হতাশ, এতোটা জঘন্য আচরণ প্র্যাকটিস করি যে মুখের কথার কোনো মূল্য বুঝি না। দিন দিন সেটা মস্তিষ্কে সেট হয়ে যায় এবং জন্ম নেয় এই নরপিশাচগুলোর।

ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা — আপনার বন্ধু বা ব্যাচমেটকে হ্যারাসিং মানসিকতা নিয়ে পার পেয়ে যেতে দেবেন না। পরে খবরে আসুক বা না আসুক... দেখবেন আরো একটা বোনের জীবন ধ্বংস করে গেছে আপনার চুপ থাকার কারণে!

নাম: সাদমান শারার
বিজ্ঞান, ক
এইচএসসি ২০২৬

21/05/2026

আল্লাহর বিধান মধ্যযুগের নয়, বরং তা যারা অস্বীকার করে তারা আইয়ামে জাহিলিয়ার যুগে

20/05/2026

যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা ওনার কথাগুলো হৃদয়ের গভীর থেকে বুঝতে পারবে। একজন বাবার কাছে পৃথিবী হলো তার সন্তান। কি জবাব দিবেন এই বাবার প্রশ্নের উত্তরে?

নাকি এখনও বলবেন - সংবিধানে নিজের হাতে আইন তুলে নেবার কোনো ধারা নেই? স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ যদি জিজ্ঞেস করতেন মেয়ে জন্ম দেয়া নিষিদ্ধ করে সংবিধানে অধ্যাদেশ পাশ করা যায় কি না?

রাগ করলা?
19/05/2026

রাগ করলা?

Address

Dhaka Cantonment
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRCC Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category