01/09/2026
নিউজ রিপোর্ট (সংবাদ প্রতিবেদন)
শিরোনাম: আলহাজ্ব মোঃ আকরাম হোসাইন এর প্রতিষ্ঠিত "হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, (সিজন ওয়ান) এর আয়োজন করা হয়েছে।
২০১৫ থেকে ২০২৬ এর এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক:
"মাদক ছেড়ে কলম ধর, মাদক ছেড়ে মাঠে চল"— এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ২০১৫ থেকে ২০২৬ এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ বিনোদনে উৎসাহিত করতে গত ২৮ আগস্ট (শুক্রবার) এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আয়োজন টি শুরু করা হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূর-এ আলম তুহিন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থি ছিলেন
১০নং হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাসুম ফেরদৌস নান্নু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র সাধারন সম্পাদক এবং হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শামীম আল মামুন জুয়েল।
বিদ্যালয়টির ২০১৫ থেকে ২০২৬ এর
এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা ও উৎসব মুখর পরিবেশ। খেলা দেখতে স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি দর্শক উপস্থিত ছিলেন।।