12/04/2026
দেশজুড়ে পরিচিতি পাওয়া সেই ‘ফুল কন্যা’ ফাইজার কষ্টের দিন বুঝি এবার শেষ হতে চলেছে। দারিদ্র্যের কারণে যার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত, সেই ফাইজাকে এক উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখালেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। তিনি ফাইজাকে নিজের মেয়ের মতো আগলে রাখার অঙ্গীকার করেছেন এবং তার পড়াশোনা থেকে শুরু করে জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। ফাহিম আল চৌধুরীর এই মহানুভবতা আমাদের সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। ফাইজাদের মতো ফুলেরা এভাবেই বিকশিত হোক মানুষের ভালোবাসায়। 🌹🌹🌹🌹