Munshiganjer Kontho

Munshiganjer Kontho বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশই একমাত্র লক্ষ

মুন্সীগঞ্জে রসুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আটক
13/07/2026

মুন্সীগঞ্জে রসুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ আটক

অনলাইনে মাদক কেনাবেচার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ড, সংসদে বিল পাশ
13/07/2026

অনলাইনে মাদক কেনাবেচার সর্ব্বোচ্চ সাজা মৃত্যুদন্ড, সংসদে বিল পাশ

মুন্সীগঞ্জে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলাল গ্রেপ্তার
13/07/2026

মুন্সীগঞ্জে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলাল গ্রেপ্তার

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মিশুকচালকের মৃত্যু, রহস্য উদঘাটন করে ডাম্প ট্রাকচালক গ্রেফতারসাইদ হাসান আফরান  :- মুন্সীগঞ্জের...
13/07/2026

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মিশুকচালকের মৃত্যু, রহস্য উদঘাটন করে ডাম্প ট্রাকচালক গ্রেফতার

সাইদ হাসান আফরান :- মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার পাশে উদ্ধার হওয়া এক বৃদ্ধের মরদেহের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার তদন্তে জানা যায়, তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে না নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ডাম্প ট্রাকচালক। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুলাই বিকেল প্রায় ৩টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনে পাকা রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি পা ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

তদন্তে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি নুরুল ইসলাম (৬৫), উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। পেশায় তিনি একজন মিশুক (অটোরিকশা) চালক ছিলেন।

পুলিশের তদন্তে জানা যায়, একই দিন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাস এলাকায় নুরুল ইসলামের চালানো মিশুকের সঙ্গে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাম্প ট্রাকচালক হাসপাতালে নেওয়ার কথা বলে আহত নুরুল ইসলামকে লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ নুরুল ইসলামের ব্যবহৃত মিশুক উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে এবং তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি দল স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, আশপাশের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকা থেকে অভিযুক্ত ডাম্প ট্রাকচালক ইয়াসিন শেখ (২০)-কে গ্রেফতার করে। তিনি উপজেলার খিদিরপুর এলাকার মজিবর শেখের ছেলে।

পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৪৩১৪ নম্বরের ডাম্প ট্রাকটি লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় সড়ক পরিবহন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল ও মাদকনিজস্ব প্রতিবেদক:: মুন্সীগঞ্জে ...
13/07/2026

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ মোটরসাইকেল ও মাদক

নিজস্ব প্রতিবেদক:: মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল, এক হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে পদ্মা সেতু উত্তর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার বাপ্পী চত্বর থেকে সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে গ্রেপ্তার করা হয়।

আটকদের তথ্যের ভিত্তিতে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। একই অভিযানে আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও দুটি মোটরসাইকেল, এক হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এছাড়া অভিযানের বিভিন্ন পর্যায়ে মোট পাঁচটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার বলেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

13/07/2026

মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো.মহিউদ্দিন হাত নেড়ে অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

পূর্ব নির্ধারিত বরিশাল সফরের এ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় আজ ১৩ জুলাই সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তাঁকে এই অভিবাদন জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সংস্কারের অভাবে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত
12/07/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সংস্কারের অভাবে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত

মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভ...
11/07/2026

মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ছিনতাই হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশে ৬৬৫ কার্টনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল গাড়িটির গতিরোধ করে।

পরে ডাকাতরা চালক ও হেলপারকে হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ছিনতাই হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।

সিরাজদিখানে বসতবাড়ি থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বসতবাড়িতে গাঁজা গাছ চাষের অ...
11/07/2026

সিরাজদিখানে বসতবাড়ি থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বসতবাড়িতে গাঁজা গাছ চাষের অভিযোগে রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) দুপুরে সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নয়ানগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রাম প্রসাদ বাড়ৈর বসতবাড়ির আঙিনায় রোপণ করা ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাম প্রসাদ বাড়ৈ উপজেলার নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসাইদ হাসান আফরান   :- পররাষ্ট্র প্রত...
11/07/2026

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সাইদ হাসান আফরান :- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পলাতক দণ্ডিত ও বিচারাধীন ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন ও সাজা কার্যকর করতে সরকার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছর দেশে একটি ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের বিচার হয়েছে এবং সাজা হয়েছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন ও সাজা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে পলাতকরা অবস্থান করছেন, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আশা করছি, তাদের দেশে এনে জনগণের সামনে বিচার সম্পন্ন করা সম্ভব হবে।”

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

অনুষ্ঠানে নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Address

Dhaka
1511

Alerts

Be the first to know and let us send you an email when Munshiganjer Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munshiganjer Kontho:

Shortcuts

Share