06/06/2026
মুফতী ফয়জুল করীমের সিলেট সফরকে সফল করার আহ্বান জেলা নেতৃবৃন্দের।
আইএবি সিলেট জেলা শাখার জুন মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত।
অদ্য ০৬ জুন রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে আমেলার জুন মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন’র সঞ্চালনায়, ক্বোরআনে কারীমের তেলাওয়াত ও দারসুল কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা করতঃ কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এবং আগামী ১০,১১,১২ ও ১৩ জুন ৪ দিনের সফরে সিলেট আসছেন, বাংলার আপোষহীন সিপাহসালার, সাম্রাজ্যবাদীদের আতঙ্ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমীর, মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ। তিঁনি মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে বিভিন্ন সাংগঠনিক ও ইসলাহী প্রোগ্রামে ধারাবাহিক ভাবে যোগ দিবেন। এরই ধারাবাহিকতায় সিলেটে ১১ জুন দুপুর ২ টা থেকে ঐতিহ্যবাহী সিলেটের শারদা হলে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও নগরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করবেন। এছাড়াও ওসমানি নগর ও শাহপরানে ভিন্ন দুটি ওয়াজ মাহফিলে যোগ দিবেন। এই প্রোগ্রামগুলো বিশেষ করে শারদা হলের প্রশিক্ষণ কর্মশালা সফল করার লক্ষ্যে উপজেলা ওয়ারি সফর হচ্ছে। জেলা নেতৃবৃন্দ তৃণমূলের সকল নেতা-কর্মীকে এই আয়োজনকে সফল করতে সর্বোচ্চ চেষ্টা, মেহনত করার আহ্বান জানিয়েছেন।
এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দীন, জয়েন্ট সেক্রেটারী মুফতী মুহাম্মদ আবু তাহের মিসবাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি কে.এম. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমীন, সদস্য মাওলানা ইমরান আহমদ, জনাব জিয়াউর রহমান চৌধুরী জিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরকঃ-
সুলাইমান আহমদ শাহী
প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা।