13/05/2026
চট্টগ্রামের তিনটা অঞ্চল।
সেই তিন অঞ্চল থেকেই তিনজন কিংবদন্তি পেয়েছিলো বীর চট্টলা। তিন জনই তাঁদের মাতৃভূমিকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছিলো। বিনিময়ে জনতা তাঁদের দিয়েছিলো আবেগ নিঙড়ানো ভালোবাসা।
শেখ হাসিনারো ভাগ্য খুবই দারুণ। কারণ বাংলাদেশের রাজনীতির মেরুকরণ পরিবর্তন করা বীর চট্টলা থেকেই শেখ হাসিনা তিনজন বিশ্বস্ত ভাই পেয়েছিলো। যে তিন জনই চট্টগ্রামের সর্বোচ্চ অভিভাবক হিসেবে সর্বজন স্বীকৃত ছিলো। তাঁরাই শেখ হাসিনা কে উপহার দিয়েছিলো বীর চট্টলার একাধিক আসন।
চট্টগ্রাম দক্ষিণের জন্য, গণমানুষের নেতা,দু:খীদের শেষ আশ্রয়স্থল সকলের প্রিয় বাবু মিয়া ( আখতারুজ্জামান চৌধুরী বাবু ) যার জন্য এখনো দক্ষিণ চট্টগ্রামের মানুষ কাঁদে।
চট্টগ্রাম মহানগরের জন্য চট্টগ্রামের সিংহ পুরুষ বীর
এবিএম মহিউদ্দিন চৌধুরী ( চট্টল বীর ) যার বাসা থেকে কখনো কেউ না খেয়ে যায় নি।
চট্টগ্রাম উত্তরের জন্য গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার
মোশাররফ হোসেন ( চানক্য ) চট্টগ্রাম উত্তরে মাটি মানুষের নেতা।
চট্টগ্রামের উপরের দুই অভিভাবক দল ক্ষমতায় থাকতে প্রস্থান নিলেও,আজ চট্টগ্রামের শেষ স্তম্ভও বিদায় নিলো।
শেখ হাসিনাকে চট্টগ্রামে বিজয় এনে দেওয়া তিন মহা পুরুষই আজ প্রয়াত।