26/07/2026
আপনি কি জানেন? Samsung প্রথমে মুদি ব্যবসা করত ।
১৯৩৮ সালে দক্ষিণ কোরিয়ায় Lee Byung-chul এর হাত ধরে প্রতিষ্ঠিত এই কোম্পানির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৯৭.৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১১ লাখ ৮৮ হাজার ২৮০ কোটি টাকা। Samsung-এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার Suwon শহরে।
Samsung বিশ্বের ৭৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের ২ লক্ষ ৫৯ হাজারেরও বেশি কর্মী রয়েছে।
শুধু স্মার্টফোন নয়, ডিসপ্লে, মেমোরি চিপ, টিভি এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি বা প্রোডাক্টস Samsung নিজেরা তৈরি করে।
বিশ্বের সেরা দশ ব্রান্ডগুলোর একটি samsung.