Sumaiya Subrin’s Diary

Sumaiya Subrin’s Diary আমাদের পোস্ট নিয়মিত টাইমলাইনে পেতে ?

24/07/2026

আমি অপমান ভুলি না,,ছোট ছোট ভুলের কারণে বিচ্ছিরি ব্যবহার ভুলি না,,কষ্ট পাবো জেনেও যে আমাকে দুঃখ দিয়েছে,,দুঃখ উপহার পাঠিয়েছে,,আমি তা সাজিয়ে রাখি বহুৎ যত্নে,, যে সব কথা আমার দু চোখ ভাসিয়েছে অস্রুতে,, সে সব কথা আমি কোনোদিন ও ভুলতে পারি না,, আমি চোখ মুছি কিন্তু মনের দাগ মুছি না🥲

একটা কথা অনেক দিন ধরেই বলতে চাইছিলাম...কারও সন্তানকে নিয়ে কথা বলা আমার অভ্যাস নয়। কারণ আল্লাহ সন্তানের দায়িত্ব মা-বাব...
21/07/2026

একটা কথা অনেক দিন ধরেই বলতে চাইছিলাম...

কারও সন্তানকে নিয়ে কথা বলা আমার অভ্যাস নয়। কারণ আল্লাহ সন্তানের দায়িত্ব মা-বাবার হাতেই দিয়েছেন। কে কীভাবে নিজের সন্তানকে বড় করবেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।

তবে যখন দেখি একটি ছোট্ট শিশুকে নিয়ে শত শত মানুষ এমন মন্তব্য করছে—"দেখলেই থাপ্পড় দিতে ইচ্ছে করে!"—তখন সত্যিই খুব খারাপ লাগে। একটি শিশুকে ঘিরে এমন প্রতিক্রিয়া কখনোই স্বাভাবিক হওয়া উচিত নয়।

শিশুরা তো নিষ্পাপ। তাদের পৃথিবী হওয়া উচিত খেলাধুলা, পড়াশোনা, দুষ্টুমি, স্বপ্ন আর সুন্দর কিছু শেখার। কিন্তু ছোটবেলা থেকেই যদি তাদের এমন শিক্ষা দেওয়া হয়, যেখানে এক পক্ষকে সমর্থন করতে গিয়ে অন্য পক্ষকে অপমান করাকে স্বাভাবিক মনে করা হয়, তাহলে সেই শিক্ষার দায় শিশুর নয়—দায় বড়দের।

আজ একটি ৪ বছরের শিশুকে নিয়েও মানুষ কটু কথা বলছে, ট্রল করছে। এটা দেখে আমার প্রশ্ন জাগে—আমরা আসলে আমাদের সন্তানদের কী শেখাচ্ছি?

ভাইরাল হওয়ার নেশায় আমরা যেন ভুলে না যাই, একটা শিশুরও অনুভূতি আছে, ভবিষ্যৎ আছে, একটা সুন্দর শৈশব পাওয়ার অধিকার আছে। কয়েক মুহূর্তের জনপ্রিয়তার জন্য তাকে মানুষের সমালোচনার বিষয় বানিয়ে দেওয়া কোনো অর্জন হতে পারে না।

আর মিডিয়ার ভূমিকাও হতাশাজনক। দেশে আলোচনা করার মতো কত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অথচ ভাইরাল কিছু পেলেই সেটাকেই বড় করে প্রচার করা হয়। এতে সমাজের কী উপকার হচ্ছে, সেটাও ভাবার সময় এসেছে।

আমার মনে হয়, সন্তানকে জনপ্রিয় নয়—মানুষ হিসেবে গড়ে তোলাটাই সবচেয়ে বড় সফলতা। তাকে পড়াশোনা শেখান, খেলাধুলা করতে দিন, অন্যকে সম্মান করতে শেখান, মানবিক হতে শেখান, পরিবারের দায়িত্ব বুঝতে শেখান। তাদের শৈশবকে শৈশবের মতোই উপভোগ করতে দিন।

এমনভাবে সন্তানকে বড় করুন, যেন তাকে দেখলে মানুষ ভালোবাসা নিয়ে কাছে আসে, সম্মান করে। এমন নয় যে তাকে দেখলেই কটূক্তি বা বিদ্রূপ করতে ইচ্ছে হয়।

আর যদি কনটেন্ট ক্রিয়েটর বানানোর ইচ্ছা থাকে, তাহলে এমন কনটেন্ট তৈরি করুন, যা শিশুর জন্য সম্মান বয়ে আনে, ভালোবাসা এনে দেয়। সাময়িক ভাইরালের চেয়ে একটি সুন্দর চরিত্র আর সুন্দর শৈশব অনেক বেশি মূল্যবান l

হয়তো আজই শেষ, হয়তো আর মাত্র একটি ম্যাচ বাকি। শেষটা যেন হয় স্মরণীয়, আনন্দের আর জয়ের। তোমার সঙ্গে শেষ পর্যন্ত আছি। 🇧🇩...
15/07/2026

হয়তো আজই শেষ, হয়তো আর মাত্র একটি ম্যাচ বাকি। শেষটা যেন হয় স্মরণীয়, আনন্দের আর জয়ের। তোমার সঙ্গে শেষ পর্যন্ত আছি। 🇧🇩❤️🇦🇷

পোস্টটা দেখে সত্যিই কিছুক্ষণ নির্বাক হয়ে ছিলাম। যদি অভিযোগটি সত্য হয়ে থাকে, তাহলে ভাবতেই গা শিউরে ওঠে—একটি নিষ্পাপ শিশ...
14/07/2026

পোস্টটা দেখে সত্যিই কিছুক্ষণ নির্বাক হয়ে ছিলাম। যদি অভিযোগটি সত্য হয়ে থাকে, তাহলে ভাবতেই গা শিউরে ওঠে—একটি নিষ্পাপ শিশুর সঙ্গে কীভাবে কেউ এতটা নিষ্ঠুর হতে পারে!
শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা নিজের পরিবার, নিজের ঘর। অথচ এমন অভিযোগ আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের নিরাপত্তার ব্যাপারে সব সময় সতর্ক থাকা কতটা জরুরি।
যারা এমন অমানবিক কাজ করে, তাদের প্রতি কোনো সহানুভূতি নয়—আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আল্লাহ পৃথিবীর সব নিষ্পাপ শিশুকে নিরাপদে রাখুন এবং আমাদের সবাইকে তাদের প্রতি আরও সচেতন হওয়ার তাওফিক দান করুন। 🤲💔

14/07/2026

তুই, যে আমার নয়নের আলো... 🤍✨
আমার ছোট্ট জান্নাতের টুকরো। 🥹💖
🌸 আমার রাজকন্যার জন্য সবাই একবার "মাশাআল্লাহ" লিখে যাবেন, প্লিজ। 🤲💝

কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে জনসমক্ষে অস্বাভাবিক আচরণ করে, তাকে করতালি দেওয়া হয় না; বরং তাকে সাহায্য করার চেষ্টা কর...
12/07/2026

কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে জনসমক্ষে অস্বাভাবিক আচরণ করে, তাকে করতালি দেওয়া হয় না; বরং তাকে সাহায্য করার চেষ্টা করা হয় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
কিন্তু আজকাল দেখা যাচ্ছে, এমন আচরণকেই মঞ্চে তুলে পুরস্কৃত করা হচ্ছে, বাহবা দেওয়া হচ্ছে। এতে ব্যক্তির নয়, বরং অসুস্থ বা অশোভন আচরণই যেন উৎসাহ পাচ্ছে।
সবচেয়ে বিস্ময় লাগে, সমাজের সম্মানিত ও জনপ্রিয় ব্যক্তিরাও যখন এসবের পাশে দাঁড়িয়ে এটাকে বিনোদন হিসেবে উপস্থাপন করেন। সমালোচনা বা হাস্যরস এক বিষয়, কিন্তু যেটা উৎসাহ পাওয়ার মতো নয়, সেটাকে স্বীকৃতি দেওয়াটা আমার কাছে সত্যিই দুঃখজনক ও লজ্জাজনক মনে হয়।

✨ ঈদ মোবারক ✨ছোট্ট হাসিতে ভরে উঠুক সবার মন,দোয়া করি আল্লাহ তোমার জীবনকে সুখ, শান্তি ও রহমতে পরিপূর্ণ করে দিন। 💖
28/05/2026

✨ ঈদ মোবারক ✨
ছোট্ট হাসিতে ভরে উঠুক সবার মন,
দোয়া করি আল্লাহ তোমার জীবনকে সুখ, শান্তি ও রহমতে পরিপূর্ণ করে দিন। 💖

বাচ্চা অসুস্থ হলে,সেই ফেইসটা দেখলেও আমাদের মায়েদের কলিজা মোচড় দেয়। আর একজন মা কিভাবে বালতিতে শুধু তার মেয়ের কাটা মাথাটা ...
21/05/2026

বাচ্চা অসুস্থ হলে,সেই ফেইসটা দেখলেও আমাদের মায়েদের কলিজা মোচড় দেয়। আর একজন মা কিভাবে বালতিতে শুধু তার মেয়ের কাটা মাথাটা দেখতে পারে। উফফ,আর ভাবতে পারতেসিনা। আমরা যারা মেয়ের মা আছি,তাদের মনের অবস্থা কি,তা কেবল আমরাই বুঝতেসি। দিন-রাত বাচ্চার নিরাপত্তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন।তিনিই একমাত্র ভরসা,আমাদের দেশে তো আর আমরা মানুষের মাঝে বসবাস করি না। নরপিশাচ দের মাঝে থাকি আমরা l

শুধু একবারের জন্য হলেও প্ৰকাশ্যে শাস্তি চাই 🙏
20/05/2026

শুধু একবারের জন্য হলেও প্ৰকাশ্যে শাস্তি চাই 🙏

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya Subrin’s Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share