Bangla News TV

Bangla News TV Bangla News TV
দেশের কথা বলে।
(1)

বালাগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা ২০২৬ ও দাখিল পরীক্ষা ২০২৬ এর ফলাফল বিপর্যয়। মাধ্যমিকে মোট পরিক্ষার্থী ছিলো ১২৩৫ জন তার ম...
10/08/2026

বালাগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা ২০২৬ ও দাখিল পরীক্ষা ২০২৬ এর ফলাফল বিপর্যয়।

মাধ্যমিকে মোট পরিক্ষার্থী ছিলো ১২৩৫ জন তার মধ্যে পাস করেছে মাত্র ৬৩২ জন। প্রায় অর্ধেক পরিক্ষার্থী ফেল করেছে। দাখিল পরিক্ষার্থীদের অবস্থা আরো নাজুক। ৩৪৭ জন পরিক্ষার্থীদের মধ্যে মাত্র ১৬১ জন পাস করেছে।

দ্রুত নজর না দিলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে পরবর্তী প্রজন্মের।

10/08/2026

এসএসসি পরিক্ষায় উত্তীর্ণদের বাংলা নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ❤️

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিল।আয়োজনে:- বাংলাদেশ ...
01/08/2026

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গণমিছিল।

আয়োজনে:- বাংলাদেশ জামায়াতে ইসলামী ,
বালাগঞ্জ উপজেলা শাখা

বালাগঞ্জ উপজেলা জামায়াতের গণমিছিল আগামাীকাল।
31/07/2026

বালাগঞ্জ উপজেলা জামায়াতের গণমিছিল আগামাীকাল।

সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক অনুষ্ঠিত। ট্রাক দিয়ে রাস্তা অবরোধ ও বিরোধী মতের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদ...
30/07/2026

সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক অনুষ্ঠিত।

ট্রাক দিয়ে রাস্তা অবরোধ ও বিরোধী মতের উপর দফায়
দফায় সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদের পদধ্বনি
---মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হবিগঞ্জে ট্রাক দিয়ে রাস্তা অবরোধ ও সিলেটের গোলাপগঞ্জে বিরোধী মতের কর্মসূচীতে দফায় দফায় বিএনপি সন্ত্রাসীদের হামলা পতিত আওয়ামী ফ্যাসিবাদের পদধ্বনি। এধরনের ঘটনার পরিণতি ভালো হবে না। বিএনপি ক্ষমতায় যাওয়ার পাঁচ মাসের মাথায় যুবদল ও ছাত্রদল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলার রাজনীতি অনুসরণ করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এধরনের নৃশংস ও বর্বর রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না।

তিনি আরও বলেন, বিএনপি দলীয়করণের সব সীমা অতিক্রম করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের মাধ্যমে তারা একদলীয় শাসনের পথে হাঁটছে। এমনকি নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও দলীয় লোক নিয়োগ দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। এর ফলাফল শুভ হবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দিতে বাধ্য হবে।

তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী। এছাড়া বৈঠকে মহানগর জামায়াতের শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সিলেটে দফায় দফায় এনসিপির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রশাসনে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করা হয়।

আদালতের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই।ফেসবুকে পরিচয়, প্রেম, এরপর বাল্যবিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই মা হয় জুঁই। ...
30/07/2026

আদালতের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই।

ফেসবুকে পরিচয়, প্রেম, এরপর বাল্যবিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই মা হয় জুঁই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার কোল থেকে কেড়ে নেওয়া হয় ৭ মাসের শিশুসন্তান। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়ে আড়াই মাস পর সন্তান ফিরে পেয়েছেন সেই কিশোরী মা।

মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন।

বয়স মাত্র ১৩। অথচ কোলজুড়ে ৭ মাসের সন্তান। শিশু মা অনামিকা আক্তার জুঁইয়ের জীবনের গল্প যেন বাস্তবের চেয়েও অবিশ্বাস্য।

ফেসবুকে পরিচয়ের পর প্রেম। এরপর মাত্র ১১ বছর বয়সে ২২ বছরের শাকিল ওরফে শাকিব মিয়ার সঙ্গে বিয়ে। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। কিন্তু অভিযোগ, কয়েক মাস আগে সন্তানকে রেখে জুঁইকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকেই সন্তানকে ফিরে পেতে শুরু হয় তার আইনি লড়াই।

গত ১ জুলাই ঢাকার চিফ লিগ্যাল এইড অফিসে অভিযোগ করেন জুঁই। অভিযোগের পর অভিযুক্ত শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা উপস্থিত হননি। পরে শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন বিচারক মো. সায়েম খান।

সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আর মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি শেষে বিচারক শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন।

শুনানিতে বিচারকও বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে। কারণ, জুঁই নিজেও তো একটি শিশু।

জুঁইয়ের পক্ষের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তান জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

অন্যদিকে শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলাও করেন তিনি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, শিশুটিকে যেহেতু আদালতে আনা হয়েছে, মানবিক দিক বিবেচনায় আপাতত মায়ের কাছেই থাকবে।

যুব উন্নয়ন অধিদপ্তর বালাগঞ্জ উপজেলার উদ্দ্যোগে ২ মাস ব্যাপি ফ্রি বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। ...
30/07/2026

যুব উন্নয়ন অধিদপ্তর বালাগঞ্জ উপজেলার উদ্দ্যোগে ২ মাস ব্যাপি ফ্রি বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করুন।

বালাগঞ্জে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা: দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা, মূলহোতা পলাতক।সিলেটের বালাগঞ্জে মাদ্রাসা ...
28/07/2026

বালাগঞ্জে মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা: দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা, মূলহোতা পলাতক।

সিলেটের বালাগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাঁড়িয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন-মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনামপুর গ্রামের সালমান এবং হাঁড়িয়ারগাঁও গ্রামের নজির মিয়ার ছেলে সিএনজি গাড়িচালক কাশেম মিয়া। তবে ঘটনার মূলহোতা হাঁড়িয়ারগাঁও গ্রামের ওয়াহিদ আলী ছেলে সানুর মিয়া পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ ইসলামিয়া আলীম মাদরাসার ওই ছাত্রী দুপুরে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে হাঁড়িয়ারগাঁও এলাকায় পৌঁছালে সানুর মিয়া ও তার সহযোগীরা তাকে গলায় চাকু ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সালমান ও কাশেমকে হাতেনাতে ধরে ফেলেন এবং বালাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম জানান, জনতা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিব তফাদার বলেন, তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ রুজু করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের আগামী কাল আদালতে সোপর্দ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনসূরা আক্তার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ゚

27/07/2026

Address

Dhaka
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Bangla News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share