ME TV BD

ME TV BD ME TV BD is a Bangladesh Government Approved IPTV .

02/08/2026

কুর্মিটোলায় এমইএস ঠিকাদারদের মিলনমেলা, সম্মাননা ও নৈশভোজ

02/08/2026

'বিএনপি মজলুম ছিল এখন জালিম হয়ে উঠেছে'

02/08/2026

হয় জেলে যাব, না হয় কবরে, কিন্তু মাথা নত করব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

02/08/2026

আমরা আবার অত্যাচার-নিপীড়নের পাটাতনে চলে আসলাম: আসিফ মাহমুদ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে সবকিছুকে ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। আপনিও...
02/08/2026

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে সবকিছুকে ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। আপনিও কি তাই মনে করেন?

02/08/2026

জামায়াত নেতা পরিচয়ে মেকআপ আর্টিস্ট জামাই বাবুলের ভিডিও ভাইরাল!

02/08/2026

আগস্ট মাস উপলক্ষ্যে নাশকতার পরিকল্পনা কেউ করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে

02/08/2026

ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে ঘটে গেল হু'লস্থুল কাণ্ড!

নাকের হাড় বেঁকে গেলে কী করবেননাকের হাড় বাঁকা বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ডেভিয়েটেড নেসাল সেপ্টাম’ (DNS) হলো একটি অত্যন...
02/08/2026

নাকের হাড় বেঁকে গেলে কী করবেন
নাকের হাড় বাঁকা বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ডেভিয়েটেড নেসাল সেপ্টাম’ (DNS) হলো একটি অত্যন্ত সাধারণ শারীরিক জটিলতা। মানুষের নাকের মাঝখানের যে পাতলা হাড় ও তরুণাস্থির দেয়াল থাকে, তাকে সেপ্টাম বলা হয়। মূলত এই দেয়ালটি বাঁকা হয়ে গেলেই নাকের একদিকের পথ সরু হয়ে যায় এবং অন্যদিকটি প্রশস্ত হতে পারে, যা শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষের নাকের মাঝখানের এই হাড় কিছুটা বাঁকা থাকে। অনেকের ক্ষেত্রে এটি জন্মগত ত্রুটি হিসেবে পরিলক্ষিত হয়, আবার অনেকের জীবনের কোনো এক পর্যায়ে দুর্ঘটনায় নাকে আঘাত পাওয়ার ফলে হাড় বেঁকে যেতে পারে।

সাধারণত, যদি হাড়ের এই বাঁকা অবস্থাটি মৃদু হয় এবং কোনো শারীরিক উপসর্গ দেখা না দেয়, তবে ভয়ের কিছু নেই। এটি অনেকের ক্ষেত্রে একেবারেই টের পাওয়া যায় না এবং এতে দৈনন্দিন জীবনযাত্রায় তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। অর্থাৎ, হাড় সামান্য বাঁকা থাকলেই যে অস্ত্রোপচারের টেবিলে যেতে হবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি তখন পর্যন্তই স্বাভাবিক, যতক্ষণ না তা রোগীর জীবনমানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তবে জটিলতা বাড়ে তখনই, যখন এই বাঁকা হাড়ের কারণে নাকের অভ্যন্তরীণ বায়ু চলাচলের পথ গুরুতরভাবে সংকুচিত হয়ে পড়ে। এর ফলে দীর্ঘমেয়াদি নাক বন্ধ থাকা, অসহ্য মাথাব্যথা, ঘুমের মধ্যে নাক ডাকা, ঘ্রাণশক্তি কমে যাওয়া এবং বারবার সাইনোসাইটিসের মতো কষ্টকর সমস্যার উদ্ভব হয়। এমনকি অনেক সময় এটি থেকে মুখগহ্বরে অস্বস্তি বা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টও দেখা দিতে পারে। যখন এই সমস্যাগুলো একজন ব্যক্তির নিয়মিত স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে, তখন অবহেলা না করে অবশ্যই একজন নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অপরিহার্য।

সময়মতো সঠিক রোগ নির্ণয় এবং বিশেষজ্ঞের নির্দেশিত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে এই জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অপারেশনের পর নাক বন্ধ কেন লাগে?
অপারেশনের পরপরই অনেক রোগী উদ্বিগ্ন হয়ে পড়েন যে, নাক খোলার জন্যই তো অপারেশন করালাম, তবুও কেন বন্ধ লাগছে? এটি মূলত একটি স্বাভাবিক ও সাময়িক প্রক্রিয়া।

এর কয়েকটি কারণ
প্রদাহজনিত ফোলা ভাব:
অস্ত্রোপচারের প্রতিক্রিয়ায় নাকের ভেতরে টিস্যু ফুলে যায়, ফলে বাতাস চলাচলের পথ সাময়িকভাবে সংকুচিত থাকে।

রক্ত ও শ্লেষ্মা:
অপারেশনের স্থানে সামান্য রক্তক্ষরণ বা অতিরিক্ত শ্লেষ্মা জমে পথটি আংশিক বন্ধ
হতে পারে।

ক্রাস্টিং:
নাকের ভেতরের শুষ্ক অংশ বা শুকিয়ে যাওয়া রক্ত জমে শক্ত খোসার মতো তৈরি হয়, যা অস্বস্তি বাড়ায়।

সংক্রমণ:
খুবই বিরল ক্ষেত্রে অস্ত্রোপচারের স্থানে সংক্রমণ হলে নাক বন্ধ হতে পারে, যার সঙ্গে জ্বর বা দুর্গন্ধযুক্ত সর্দি থাকতে পারে। এমন হলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া আবশ্যক।

অপারেশনের পর করণীয়
দ্রুত সুস্থতা নিশ্চিত করতে নিচের বিষয়গুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ:

নিয়মিত ওষুধ সেবন:
সার্জনের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক বা নাসল স্প্রে ব্যবহার করুন।

নাসল ডুসিং :
চিকিৎসকের পরামর্শমতো নরমাল স্যালাইন দিয়ে নাক পরিষ্কার রাখুন। এটি রক্ত জমাট বাঁধা বা শক্ত শ্লেষ্মা নরম করে বের করে দিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

সতর্কতা ও বিশ্রাম:
অপারেশনের পর অন্তত দুই সপ্তাহ ভারী কোনো কাজ, নিচু হয়ে কিছু তোলা বা মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন। নাকে যেন কোনোভাবেই আঘাত না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
শোয়ার ভঙ্গি:
ঘুমের সময় মাথার নিচে অতিরিক্ত বালিশ দিয়ে মাথা কিছুটা উঁচু করে শোয়ার চেষ্টা করুন, এতে ফোলা ভাব দ্রুত কমবে। গোসলের সময়ও সাবধানতা অবলম্বন করুন।
ফলোআপ ও সতর্কতা
সাধারণত অপারেশনের এক সপ্তাহ পর প্রথম ফলোআপ ভিজিট হয়। এ সময় সার্জন নাকের ভেতরের স্প্লিন্ট বা প্যাক খুলে দেবেন এবং নাক পরিষ্কার করে দেবেন। অপারেশনের পর চিকিৎসকের নির্দেশিত উপায়ে নিয়মিত নাক পরিষ্কার করা (Nasal douching) সুস্থতার জন্য অপরিহার্য।
অপারেশন-পরবর্তী নাক বন্ধের সমস্যাটি সাময়িক, যা কয়েক সপ্তাহেই স্বাভাবিক হয়ে যায়। তবে তীব্র মাথাব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ বা দৃষ্টিশক্তির কোনো পরিবর্তনের মতো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত আপনার সার্জনের সঙ্গে যোগাযোগ করুন। ধৈর্য ধরে চিকিৎসকের পরামর্শ ও নিয়মগুলো মেনে চললে আপনি দ্রুতই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের স্বাচ্ছন্দ্যে ফিরে আসতে পারবেন।

[আবাসিক সার্জন (ই.এন.টি), সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল]

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারতদক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-এ আ...
02/08/2026

সাফ চ্যাম্পিয়নশিপে আলাদা গ্রুপে বাংলাদেশ ও ভারত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’-এ আলাদা দুই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত লড়বে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ।

আজ বিকেলে ভুটানের রাজধানী থিম্পুতে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়। অপরদিকে দক্ষিণ এশীয় অঞ্চলের ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার সুবাদে ভারত জায়গা পায় অন্য পটে। ফলে শুরু থেকেই দুই দলের একই গ্রুপে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না।

আগামী ৪ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় পর্দা উঠবে সাফের এই নতুন আসরের। এরপর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজন করেছিল বাংলাদেশ।

ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্র তালিকায় নেপালের নাম রাখা হয়নি। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে। নির্ধারিত সময়ের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি সরাসরি বাংলাদেশের ‘এ’ গ্রুপে যুক্ত হবে। তেমনটি হলে বাংলাদেশের সেমিফাইনালের পথটি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

প্রতিটি গ্রুপের দলগুলো রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি করে মোট চারটি দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে।

Address

Road-7, House-7, Kohinoor Tower, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when ME TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ME TV BD:

Shortcuts

Share