22/04/2025
ASSALAMUALAIKUM WR.WB.
"নিজের জন্য ঘুরে দাঁড়াও"
জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের স্বপ্নের জন্য, নিজের ইচ্ছার জন্য, নিজের আত্মসম্মানের জন্য।
যখন কেউ পাশে থাকবে না, চারপাশ অন্ধকার হয়ে আসবে, তখন নিজেই নিজের আলো হও। ভেতরের কষ্টকে শক্তিতে পরিণত করো। মনে রাখো, তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয়-তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু।
আজ নিজেকে বলো-"আমি যতই ভাঙবো, ততই গড়ব। যতই পথ কঠিন হোক, আমি থামব না।" কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্পেও জয়ের অধ্যায় আছে। শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে।
তুমি হয়তো ক্লান্ত, ভেতরে অজস্র কষ্ট। কিন্তু এই মুহূর্তটাই তোমার নতুন শক্তি খোঁজার সময়। দাঁড়াও, চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো। কারণ তোমার গল্পের প্রধান চরিত্র তুমি নিজেই। আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে।
❤️
Dear brother and sister Remember that
জোর করে কোনো কিছু আদায় করতে নেই বা জোর করে কিছু পাওয়া যায় না। অবহেলা ছাড়া কিছুই না। nothing else...
বন্ধুত্ব, ভালোবাসা, গুরুত্ব, সম্মান এগুলো অনুভবের বিষয়। এগুলো কারো মনের ওপর জোর করে পাওয়ার বিষয় নয়। এগুলো ভিতর থেকে এমনি আসবে। কারো প্রতি নাছোড়বান্দা টান দেখাতে যাবেন না এতে তার ভাব বেড়ে যাবে আর আপনার কদর কমে যাবে।
শেষ মুহুর্তে আপনাকে কোনো পরিকল্পনায় রাখা হলে আনন্দিত হবেন না। করণ আপনাকে অপশনে রাখা হয়েছিল। এত অবুঝ হলে চলবে না। একটু বিবেক খাটান।
বেশ কয়েকবার আপনার ফোনটা কেটে দিচ্ছে বুঝতেছেন ব্যাস্ত আছেন। কিন্তু আফসোেস মানতেছেন না কেনো ওপারের মানুষটা আপনাকে চাচ্ছে না।এত হ্যাংলা হওয়া যাবে না। এতে আত্মসম্মান বাড়ে না বরং কমে।
জোর করে কেন আঁটকে রাখছেন। বুঝে নেন আপনার প্রয়োজন তার কাছে অতটুকুই ছিল। কেউ জন্মদিন ভুলে গেলে বুঝে নেন সে মনে রাখতে চায়নি বলেই আজ মনে নেই। অসময়ে আপনার খোঁজ না নিলে বুঝবেন তার প্রায়োরিটি লিস্টে আপনার নামটা বেমানান তাই নেই।
জ্বি, আমাদের প্রত্যেকের লিমিটেশন গুলো বোঝা দরকার। কাম ব্যাক করা অভ্যাস করতে হবে। হঠাৎ করে থেমে যাওয়া শিখতে হবে। যে বা যারা মূল্যায়ন করছে না, তাদের মনের দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই মানে একদমই নেইইইইই।।😅🌼
Alhamdulillah for everything.
Self Confidence..