Jesmin Shares Happiness

Jesmin Shares Happiness In the ocean of negativity, I am here to breathe; spread love, joy and happiness.

একটানা শুয়ে-বসে আমি Shaque সিরিজটা দেখে শেষ করলাম। আমার একটা সমস্যা হলো যে আমি কোনো সিরিজ বা ধারাবাহিক নাটক দেখা শুরু কর...
25/09/2026

একটানা শুয়ে-বসে আমি Shaque সিরিজটা দেখে শেষ করলাম। আমার একটা সমস্যা হলো যে আমি কোনো সিরিজ বা ধারাবাহিক নাটক দেখা শুরু করলে সেটা যদি একটানা না দেখি, খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। কয়েকটা এপিসোড দেখার পরই মনে হয়, “ধুর! কী দেখছি আমি? আর দেখব না।” কিন্তু একটানা দেখতে পারলে আবার একেবারে শেষ না করা পর্যন্ত উঠতে পারি না!

এই সিরিজটাও তাই! বিছানায় বসে, কখনো শুয়ে, কখনো ফোন হাতে নিয়ে ওয়াশরুমে, আবার কখনো রান্নাঘরে দাঁড়িয়ে; যেভাবে পারি দেখতে দেখতে শেষ করে ফেললাম! আর এর মধ্যে একটা কথা না বললেই নয়, I love Jennifer Winget! ছোটবেলা থেকে দেখছি, দিন দিন এই মহিলা যেন আরও সুন্দরী হচ্ছেন। আর এদিকে আমি ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি, তার সঙ্গে বাড়তি ওজন তো আছেই! তবে সৌন্দর্যের কথা বাদ দিলেও, জেনিফার এত ভালো অভিনয় করেন যে সিরিজের কিছু কিছু দৃশ্যে আমার সত্যিই মনে হয়েছে, পরিণীতি চোপড়ার থেকেও কয়েকগুণ বেশি ভালো অভিনয় করছেন জেনিফার। এমনকি কয়েক মুহূর্তে মনে হয়েছে, বাচ্চাটাকে জেনিফার এর কাছেই থাকলে বোধহয় ভালো হতো! মা হবার জন্য মেয়েরা কত যুদ্ধ করে!

সব মিলিয়ে একটা সিরিজে যা যা থাকা দরকার, প্রায় সবই আছে! থ্রিল, রহস্য, টানটান উত্তেজনা, আবেগ, আর তার সঙ্গে চমৎকার পাহাড়ি শহরের দৃশ্য। তবে আমি যেহেতু একজন শৌখিন নারী, আমার চোখ বারবার আটকে গেছে সোনি রাজদান মানে আলিয়া ভাটের মায়ের শালের দিকে! মহিলা এত সুন্দর সুন্দর শীতের পোশাক পরেছেন! যেমন সুন্দর তাঁর কামিজগুলো, তেমনই সুন্দর তাঁর শাল। কী অসাধারণ রুচিশীল সব শীতের পোশাক! এই কারণেই আলিয়া ভাট সুন্দর সুন্দর শাড়ি পরে! মা এত ক্লাসি হলে মেয়ে তো ক্লাসি হবেই! আমি সত্যিই তাঁর প্রতিটা আউটফিটের প্রেমে পরে হাবুডুবু খেয়েছি।

আর বেশি কিছু বলব না। বেশি বললে আপনারা আবার বলবেন, আমি তো সব spoiler-ই দিয়ে দিলাম! পরিণীতি শেষ পর্যন্ত নয় বছর পর নিজের মেয়েকে খুঁজে পেয়েছে আমি তাতেই খুশি! ওহ, আর ওই ভণ্ড বাবাটা যে পুলিশের হাতে মার খেয়েছে তাতেও আমি ভীষণ খুশি! শুধু পরিণীতির হাজবেন্ডকে শ্রেয়ার সাথে ধরে বিয়ে দিয়ে দিলে ভাল হত! রতনে রতন চিনতো! দুই চিটার একসাথে থাকতো!

ওহ, সামনেই তো শীত আসছে। এখন আমার একটাই ইচ্ছা সোনি রাজদান এর মতো fabulous winter outfits পরে পাহাড়ে ঘুরতে যেতে চাই! এই জগতের ব্যস্ততম মানুষ যার গলায় আমি মালা পরিয়েছি, তিনি কি তা মেনে নিবেন?







22/09/2026

কনকনে শীতে, নির্ভার মনে.. মনের মতো কোনো পথে হারিয়ে যেতে ইচ্ছে করে।




Antalya, 🇹🇷
20/09/2026

Antalya, 🇹🇷

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jesmin Shares Happiness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.