25/04/2025
বছরের এই দিনটায় আপনার সাথে দেখা হবে বলে আমার কত আয়োজন।
আগের রাতে আকাশ কুসুম কল্পনা করতে করতে কখন চোখ বুঝে আসে টের পাই না। এলার্মের শব্দে তড়িঘড়ি করে উঠে, আলমারিতে রাখা শাড়ি গুলোর দিকে চোখ বুলিয়ে তারপর সবথেকে প্রিয় শাড়িটা বের করলাম। আপনি বরাবরই আমাকে শাড়িতে দেখার প্রত্যাশা নিয়ে দেখা করতে আসেন। ঘর থেকে বের হয়ে কপালে হাত দিয়ে দেখি টিপটা পরতে ভুলে গেছি। ব্যাগে টিপের বাক্সটাও নেই। থাক! একদিন না হয় টিপ ছাড়াই দেখলেন আমায়। ডাকবাক্সের যুগ ফুরাচ্ছে কিন্তু চিঠির যুগ ঠিকই আমরা আগলে রেখেছি।💌
একটু পর আপনি আসবেন হম্বিতম্বি করে। এক হাতে ফুল🌷 আরেক হাত পিছনে রেখে ডাকবেন,,মেমসাহেব!'তোমাকে আজ এত সুন্দর কেনো লাগছে বলোতো?' তারপর পিছনে রাখা হাতটা সামনে আনবেন। তাতে থাকবে কাগজে মোড়ানো কিছু চিঠি।চিঠি আমার অনেক প্রিয়,হুটহাট আপনার কাছে চিঠি চেয়ে বসি,এটা আপনার অজানা নয়।এজন্য প্রতিবার আপনি চিঠি নিয়ে আসতে ভুলেন না। তারপর মিঠা রোদের সকাল গড়িয়ে আমাদের প্রেমদিন শুরু🖤🥀..